৮৮ ওহাবী আন্দোলন মাহমুদ হাসান। ভীরা হেজাজে ও কাবুলে পাক-ভারতীয় মুসলিম প্রবাসীদের নেতৃত্ব দিয়ে সংঘবদ্ধ করতেন এবং কাবুলের আমীরের সাহায্যে বিদ্রোহ চালাবার ষড়যন্ত্র করতেন। কাবুলে একটা সামরিক সরকারও তারা প্রতিষ্ঠিত করেন, এবং মওলানা ওবায়দুল্লাহ ছিলেন তার স্বরাষ্ট্র মন্ত্রী। এই ষড়যন্ত্রের কয়েকখানি চিঠি সিদ্ধের একজন মুজাহিদ নেতার নিকট প্রেরিত হয়েছিল । চিঠিগুলি পরিচ্ছন্ন ফারসীতে হলদে রঙের রেশমী কাপড়ে লেখ ছিলো । কিন্তু শেষ পর্যন্ত চিঠিগুলি ধরা পড়ে ও বিখ্যাত ‘রেশমী চিঠির বড়যন্ত্র' ফাস হয়ে যায়। এসব বিবরণ থেকে প্রমাণিত হয়, প্রথম বিশ্বসমর ইতরেজের বিরুদ্ধে সশস্ত্র সংখাম চালাবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলো । এখানে জেহাদী আন্দোলন সাহিত্য সম্বন্ধে কিছুটা আভাস দেওয়া অপ্রাসঙ্গিক হবে না। হেজাজে আবদুল ওহ্হাব যখন নিজ মতবাদ প্রচার করেন, তখন সেখানে কোনও ছাপাখানা ছিল না। এজন্যে তার রচিত “কিতাব অল-তওহীদ' ও অন্যান্য প্রচার পুস্তিকা হাতে-লেখা অবস্থায় জনসমাজে প্রচার করা হতো । পাক-ভারতের জেহাদী আন্দোলন সংক্রান্ত পুথি-পত্রিকা ছাপা হয়ে বা লিথোকপি প্রস্তুত করে প্রচারিত হতো । এজন্যে প্রচারকার্য আরও ব্যাপক হওয়ার সুযোগ ছিলো । হান্টার সাহেব তার 'ইগ্ডিয়ান কোনটি ফারসী ও কোনটি উর্দু ভাষায় রচিত । পুথিগুলির সম্বন্ধে তার মন্তব্য হলো, 'পদ্যে বা গদ্যে লেখা ওহাবী পুথিগুলির__যার প্রত্যেকটিতে ইংরেজের বিরুদ্ধে জেহাদের জুলস্ত প্ররোচনা আহে-__চুদ্রতমথানিও একখানি বৃহৎ গ্রন্থের মর্যাদায় উন্নীত হওয়ার যোগ্য'। জেহাদী আন্দোলনের নেতা সৈয়দ আহমেদের শিক্ষা ও বাণী সংকলন ও ব্যাখ্যা করে শাহ ইসমাইল শহীদ প্রথমে 'সিরাতুল মুসতাকিম্* নামক ফরাসী ভাষায় গ্রন্থ রচনা করেন। এখানিতে জেহাদ আন্দোলনের মূলতন্্গুলি শক্তিশালী লেখকের হাতে প্রার্জলভাবে ফুটে উঠেছে । মুসলমান সমাজের সংস্কার মানস নিয়েও গ্রন্থখানিতে বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা আছে । এখানিকে কেউ বলেছেন 'ওহাবীদের ম্যানিফেন্টো', কেউ বলেছেন বাইবেল । বলা বাহুল্য, এখানি সৈয়দ আহমদ-পন্থীদের মধ্যে বহুল প্রচারিত ও সবচেয়ে প্রিয় পাঠ্য ধর্মগ্রন্থ ৷ একথা নিশ্চিতভাবেই বলা যায়, জেহাদ সম্পর্কিত সাহিত্য পূর্ণভাবে বিকশিত হয় । গদ্যে, কবিতায়, লোকগাথায়, সবদিকেই তার অপূর্ব উন্নতি হয়। এ সন্বন্ধে যতো পুস্তিকা লেখা হয়েছে তার পূর্ণ পরিচয় দিতে চেষ্টা করলে একখানা প্রকাণ্ড গ্রন্থ রচনারই দরকার হয়ে পড়ে। এসব পুস্তকের শিরোনাম থেকে তার বিষয়বস্তুর পরিচয় মেলে । রিসালা-ই-জেহাদ, কাসিদা, শিররওকায়া, আসার-মাহশার, তাকিয়াতুল-ইমাম, নাসিহাতৃল মুসলেমীন, হিদায়াতুল-মুমেনীন, তানবীর-উল-আইনাইন, তামবিহ-উল- গাফেলীন, চিহিল হাদিস প্রভৃতি নামাংকিত অসংখ্য পুস্তক রচিত হয় ও সারা পাক- ভারতে ব্যাপকভাবে প্রচারিত হয়। এসব কেতাবের ভাষা আরবী, ফারসী ও উর্দু হলেও তাদের কয়েকটি মুসলমানী বাংলাতেও তর্জমা করা হয়েছিলো । তাদ্বিহোল-মোমেনীন নামক গ্রন্থটি 'মুসলমানী বাংলায়" (অর্থাৎ মিশ্ররীতির বাংলায়) পদ্যে রচিত হয়েছিলো জনৈক ওমর শাহ কর্তৃক ও ১৮৮০ সালে ঢাকায় মুদ্রিত ও প্রকাশিত হয়েছিলো । বলা
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।