ওহাবী আন্দোলন ৮৭ পড়েছিলো, এ কথাটি অস্বীকার করা ঘায় না। বাইরের অবস্থা শান্ত বিবেচিত হলেও আসলে সারা দেশটা বাবুদের স্তূপ হয়েছিলো এবং জনগণের পুঞ্তীভূত অসন্তোষই বিস্ফোরণে মূর্ত হয়েছিলো । মওলানা আহমদ উল্লাহ, মওলবী ফজলে হক খয়রাবাদী প্রমুখ এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ব্যক্তিগত স্বার্থবশে নয়, ইংরেজ শাসন উচ্ছেদের দুর্বার বাসনা নিয়ে ৷ আর এ আন্দোলনে মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলো মুসলমানরাই; এজন্যে সংগ্রাম শেষে ইংরেজ-রাজশক্তি নির্মমভাবে চন্ডনীতি ও সন্ত্রাসের রাজতুটা সৃষ্টি করেছিলো মুসলমানদের শির লক্ষ্য করে। সীমাহীন নির্মমতা দেখিয়ে কুখ্যাত হডসন শাহজাদাদের হত্যা করেছে; নীল গর্ব করে বলেছে, বিনাবিচারে শত শত মুসলমানকে ঈদুল আজহার দিনে ফাসি দিয়েছে, হত্যা করেছে । মুসলমান অভিজাতদের শুয়োরের চামড়ায় জীবন্ত সেলাই করে হত্যা করা হয়েছে । জোর করে তাদের শুকরের গোশত খাওয়ানো হয়েছে। আফসোস এই যে, সে-জেহাদ আন্দোলনের, সে মুক্তি সংগ্রামের পূর্ণাঙ্গ ইতিহাস আজও রচিত হয়নি। যে অগণিত জনসমষ্টি সতেরোশো-সাতান্ন থেকে আঠারোশো- এসে দাড়িয়েছে আমাদের পশ্চাতে এ দাবী নিয়ে-_তাদেরও মহৎ আত্মত্যাগের মর্যাদা দিতে হবে। স্তব্ধ করে দেওয়া সন্ভব হয়নি । সীমান্তের জেহাদী ঘাটির অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়নি, এবং পাক-ভারতের বিভিন্ন অঞ্চল থেকে গুপ্ত সংগঠন মারফত অর্থ ও মুজাহিদ প্রেরণও বন্ধ হয়ে যায়নি। প্রত্যক্ষ সংঘর্ষ বন্ধ হয়ে গেলেও কোনও কালেই জেহাদী আন্দোলনের বিভীষিকা দূরীভূত হয়নি। ১৮৯০ খৃষ্টাব্দেও অলিভার (Across the Border P. 29) সাহেব সীমান্তে জেহাদী ঘাটির অস্তিত্ব দেখেছিলেন, এবং তখনও তার আতংক স্থানীয় শাসন-কর্তৃপক্ষকে সশংকিত রেখেছিল । ১৯১৪ সালে প্রথম বিশ্বসমর আরঞ্ হলে তুরস্ক ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন সরহদী জেহাদী ঘাটিতে তৎপরতা লক্ষিত হয়। ১৯১৫ সালে সীমান্তে কয়েকবার সংঘর্ষ বাধে; তার মধ্যে রুস্তম ও শবকদর এলাকার যুদ্ধ তীব্র ছিল। যুদ্ধশেষে কালো পোশাক পরিহিত ১২ জন জেহাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। উক্ত সালের ফেব্রুয়ারী মাসে লাহোরে ১৫ জন ঘুবছাত্র এবং পেশোয়ার ও কোহাটের অনেক ছাত্র মুজাহিদের সংগে যোগ দেয়; পরে তারা কাবুল যাত্রা করে। ১৯১৭ সালের জানুয়ারী মাসে দেখা যায়, রংপুর ও ঢাকা জেলার ৮ জন মুসলমান মুজাহেদিন দলে যোগ দিয়েছে। উক্ত সালের মার্চ মাসে দু'জন বাঙালী মুসলমান মুজাহিদ শিবিরে ৮০০০ টাকা গোপনে বহন করার সময় উত্তর-পশ্চিম সীমান্তের এক ঘাটিতে ধরা পড়ে । তারা বহু পূর্ব থেকে জেহাদী আন্দোলনে যুক্ত ছিলো । | এসব বিচ্ছিন্ন ঘটনা থেকে প্রমাণিত হয়, মুসলমান জাতির এক অংশ তখনও ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে লিপ্ত ছিলো। তাছাড়া আরও একদল মুসলমান বিদেশী রাষ্ট্র কাবুল ও তুকীরি সাহায্যে ইংরেজ বিতাড়নের ষড়যন্ত্র করতো । তাদের নেতা ছিলেন দেওবন্দ মাদ্রাসার মওলানা ওবায়দুল্লাহ এবং তার সহকর্মী ছিলেন মণডলানা
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।