ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ ওহাবী আন্দোলন এখানে শান্তিতে ও নিরুপদ্রবে বসবাস করতে ধর্মীয় অনুমোদনও এসব ফতোয়ার দ্বারা লাভ করা হয়েছিল। | যহোক, একথা অবশ্য স্বীকার্য যে, পাক-ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে উনিশ শতকে ইংরেজের বিরুদ্ধে “ওহাবী" নামাংকিত জেহাদী আন্দোলন এক বিশিষ্ট অধ্যায়। পলাশীর পর থেকে পাক-ভারতের বিভিন্ন স্থানে যে প্রতিরোধ দেখা দিয়েছিল, তার প্রকাশ হতো মুসলমানদের দ্বারা । কোন রাজা, বাদশাহ বা রাজপুরুষের স্বার্থে এ আন্দোলন প্রচারিত হয়নি। বিধর্মী ও বিদেশী শাসনব্যবস্থার বিরুদ্ধে পাক-ভারতী মুসলমানদের প্রতিক্রিয়া থেকে এর জন্ম। এ জেহাদী আন্দোলনে যোগ দিয়েছিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এদেশের বিভিন্ন অংশের উচ্চ-নীচু, ধনী-দরিদ্র সব শ্রেণীর মুসলমান; এবং একে সংগঠন করেছিলো ও পরিচালনা করে নেতৃত্ব দিয়েছিলো এ যুগের ধিকৃত ধর্মশান্ত্রবিদ মুসলিম আলেম-সমাজ । ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যে রাজবংশের কয়েকজন এসে যোগ দিলেও এ আন্দোলনের কোনো সময় এর শক্তি কোনও নওয়াব-রাজার স্বার্থে কেন্দ্রীভূত হয়নি । দারুল ইসলাম প্রতিষ্ঠিত না করলে ধর্মীয় সংস্কার করা যায় না। এবং দারুল ইসলামের প্রতিষ্ঠা করতে হলে সর্বাণে বিধ্মী রাজশক্তির উচ্ছেদ প্রয়োজন, মুসলমানদের এ বোধ ও এ উপলব্ধি সম্যক জন্যেছিল এবং এ বোধ জন্মানোর সংগে আন্দোলনের বূপও বদলে তীব্রতর হয়েছিল । অবশ্য আন্দোলনের নেতাদের মনে দারুল ইসলামের কোনও পরিকল্পনা সুস্পষ্টভাবে দানা বেধে ছিল কিনা, বলা শক্ত কিন্তু একথা অনস্বীকার্য, এই মনস্বী নেতাদের মনে কোনও দুর্বলতা ছিল না; কোনও স্বার্থবৃদ্ধির নীচতা তাদের বিবেককে, তাদের শুভবুদ্ধিকে মোটেই আচ্ছন্ন করেনি । “আমাদের অধিকারে একটি চিরস্থায়ী ষড়যন্ত এবং আমাদের সীমান্তে একটা স্থায়ী বিদ্বোহী শিবির" । তার “ইন্ডিয়ান মুসলমানস' নামাংকিত গ্রন্থটির রচনা সূচিত হয় তদানীন্তন গভর্ণর জেনারেল লর্ড মেয়ো কর্তৃক (১৭৬৯-৭২ খৃঃ) উপস্থাপিত একটি প্রশ্নের জওয়াব হিসেবে : ভারতীয় মুসলমানরা কি ধর্মীয় অনুজ্ঞা হেতু মহারাণীর (ভিক্টোরিয়া) বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য? যদিও গ্রন্থটি রচনার উদ্দেশ্য ছিল পাক- ভারতীয়, বিশেষত বাঙালী মুসলমানের উপর ইংরেজের অন্যায় অত্যাচারসমূহের একটা সাফাই প্রস্তুত করা, তবু তার প্রথম দুটি অধ্যায়ের ছত্রে ছত্রে ফুটে উঠেছে সদ্য রাজ্যহারা একটা বিরাট জাতির অপরিসীম ক্ষোভ ও বিদ্বেষ বহি । হান্টার বলেছেন : মহাবিপদের উৎস। নানা কারণেই তারা আমাদের শাসনের বিরুদ্ধে অসহযোগিতা করে আসছে; এবং যেসব পরিবর্তনকে নমনীয় ভাবাপন্ন হিন্দুরা আনন্দের সংগে গ্রহণ করেছে, সেগুলিকে মুসলমানরা তাদের উপর তীক্ষি অবিচার হিসেবেই বিবেচনা করে। আঠারশো সাতান্নর মুক্তি সংগ্রামের সংগে জেহাদী আন্দোলনের যোগাযোগ ছিল, একথা অনেক এঁতিহাসিকই স্বীকার করেন, কিন্তু তার বিস্তারিত তথ্য এখনও গবেষণার অপেক্ষায় আছে। বিলায়েত আলি বাদশাহ বাহাদুর শাহের সংগে সাক্ষাৎ করেছিলেন, এ প্রমাণ পাওয়া যায়। দীর্ঘ এক শতক ধরে জেহাদী মুসলমানরা ইংরেজ শাসনের বিরদ্ধে যে বারে বারে ছোটখাট বহু বিস্ফোরণ ও প্রতিরোধের মধ্যে আত্মপ্রকাশ করছিলো, তার সংগেই বহু দিনের ধুমায়িত অসন্তোষ সর্বভারতীয় বিরাট ও ব্যাপক আকারে ফেটে

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।