ওহাবী আন্দোলন ৮৫ 'হিদায়েতী' দলকে শিক্ষা দিতে আরঙ্ করলে পূর্িয়ার জমিদার কৃষ্ণদেব রায় এই বিপ্লবী দলকে শাস্তি দিতে অগ্রসর হন। তখন অন্যসব হিন্দু জমিদার, ইংরেজ নীলকর ও কোম্পানী সরকার একযোগে তার সহযোগিতা করেছিল। কৃষক শ্রেণীর আন্দেলনে স্বাভাবিক উগ্রতা ও আক্রোশ ছিল, সেজন্য আইন ও শৃঙ্খলার রক্ষক সরকার দুদু মিয়াকে ডাকাত ও কৃত দেশদ্রোহী অপবাদে ১৮৫৯ সাল পর্যন্ত বার বার কারাস্তরালে নিক্ষেপ করেছিল। কালক্রমে বাঙালি জেহাদীরা আহলে-হাদিস, লা-মজহাবী, মওয়াহেদ, মুহম্মদী, গায়ের মুকাল্লিদ প্রভৃতি নামে চিহ্নিত হয়েছিল । কিন্তু তাদের আকিদা ও শিক্ষার সংগে মুজাহিদের বিশেষ পার্থক্য না থাকায় ইয়াহইয়া আলি তাদের সকলকে জেহাদ আন্দোলনে সংযুক্ত করেন। তারপর দেখা যায়, সীমান্ত প্রদেশের ইনকেলাবী সমর ঘাটিতে অথবা ইংরেজ সরকারের ফৌজদারী আদালতে আসামীর কাঠগড়ায় ফারাজী ও অন্যান্য নামে চিহ্নিত বাঙালি 'মুজাহিদরা উত্তর ভারতের মুজাহিদ বাহিনীর সংগে অবিচ্ছেদ্যভাবে পরস্পরের সাথে জড়িয়ে পড়েছে । শিখ ও ইংরেজদের বিরুদ্ধে জেহাদ লড়তে বাঙালি মুসলমানরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং অগণিত অর্থ ও সৈন্য পাঠিয়ে নিজেদের কর্তব্য পালনে তৎপর হয়েছে। সেকালীন বাংলাদেশের প্রত্যেক শহরে তাদের অর্থ ও সৈন্য সংগ্রহের ঘাটি ছিল, এবং কর্তৃপক্ষের নজর এড়িয়ে অত্যন্ত চতুরতার সংগে তারা যুদ্ধের এ দুটি অতি প্রয়োজনীয় রসদ সরবরাহ করতো মধ্যে মালদহের রফিক মিয়া ও তার পুত্র আমীরউদ্দীনের নাম ইতিহাসের অন্তর্গত হয়েছে) বাংলাদেশ থেকে কতো মুজাহিদ প্রেরিত হয়েছিল, তার সঠিক সংখ্যা নির্ণয়ের কোনও প্রামাণ্য দলিল বা তথ্য মেলে না; তবে মাত্র একটি ইনকেলাবী ঘাটির ৪৩০ জন যোদ্ধার মধ্যে শতকরা দশজন মালদহ কেন্ত থেকেই পাঠানো হয়েছিল । বাংলাদেশের মুসলমানরা জেহাদী আন্দোলনে সক্রিয়ভাবে কতখানি অংশগ্রহণ করেছিল তার বিস্তৃত ও যথাযথ ইতিহাস প্রণয়ন আজও হয়নি। সৈয়দ আহমদ শহীদের নেতৃত্বে পাক-ভারতের যে জেহাদী আন্দোলন গড়ে উঠে, তার প্রথম আক্রমণ উদ্যত হয়েছিল রণজিৎ সিংহের শিখরাজ্যের উপরে ৷ পরে ব্রিটিশ সরকার এই আন্দোলনকে সন্দেহের চোখে দেখতে থাকে এবং ক্রমে ক্রমে ইংরেজদের সংগে মুজাহিদদের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত ও সুশিক্ষিত ব্রিটিশবাহিনী কঠোর হস্তে জেহাদীদের দমন করে ও তাদের ঘাটিগুলি নির্মূল করে দেয়। কিন্তু তাতে জেহাদী-আন্দোলন বন্ধ হয়নি । সারা হিন্দুস্তানকে দারুলা-হরব ঘোষণা করে জেহাদ করবার অথবা এদেশ থেকে হিযরত করবার বাণী সৈয়দ আহমদের খলিফারা প্রচার করে বেড়াতে লাগলো, সীমান্ত প্রদেশে একটা ইনকেলাবী সমর ঘটি স্থাপন করে সারা উপমহাদেশ থেকে অর্থ ও সৈন্য আমদানি করতে লাগলে! ৷ তাদের শায়েস্তা করতে ব্রিটিশ সরকারকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে, তিনটি ভীষণ যুদ্ধ লড়তে হয়েছে এবং বহু বৎসর ধরে তাদের অত্যাচারে উৎপীড়িত ও সশংকিত থাকতে হয়েছে। সমুদ্যত অন্ত্ৰ ও আইনের শৃঙ্খল পর্যাপ্ত না হওয়ায় দেশপ্রসিদ্ধ আলেমদের, এমনকি - মক্কাশরীফের চার মজহাবের প্রধান মুফতীদের ফতোয়া প্রচারেরও দরকার হয়েছিল ' ভারতীয় বিশেষত বাঙালী মুসলমানদের ধর্মবুদ্ধিকে প্রভাবিত করবার জন্যে ৷ বিদেশী ও বিধর্মীদের শাসনাধিকারে চলে গেলেও এদেশটাকে দারুল ইসলাম হিসেবে মেনে নিয়ে
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।