৮৪ - ওহাবী আন্দোলন, ' বন্ধ করে দিয়েছিল। শিখদের বিরুদ্ধে জেহাদে প্রথমে বিজয়ী হলেও সৈয়দ আহমদ শোচনীয়তাবে পরাজিত ও শহীদ হন বিশিষ্ট আলেম ও সহকর্মী শাহ মুহম্মদ ইসমাইলের সংগে (মে ১৮৩১)। কিন্তু পাটনার ইনায়েত আলি ও বিলায়েত আলি মুমূর্ষু জেহাদী আন্দোলনকে সংগঠন শক্তি বলে পুনরুজ্জীবিত করে তোলেন, ধুলা থেকে জেহাদী ঝাণ্ত আকাশে তুলে ধরেন। এই সহোদর ভ্রাতৃদ্বয়ের অক্লান্ত পরিশ্রমে সারা পাক-ভারতে আবার জেহাদীরা জেগে উঠে । তীরা বাংলাদেশে ও দক্ষিণ-ভারতে সফর করে মুজাহিদ ও রসদ্ সংগ্রহ করেন। তাদের উদ্দীপনাময়ী বস্তৃতায় মহিলারাও শরীরের গয়না খুলে জেহাদ ভাণ্ডারে দান করতো । বাঙালি মুসলমানের কুটবুদ্ধির সঙ্গে উত্তর তারতের মুসলমানের ক্ষাত্রশক্তি মিলিত হয়ে অভাবনীয় তেজের স্ফুরণ হয় । সম্মুখ সমরে বাঙালিও দুর্দান্ততাবে লড়তো; “আশ্বালা অভিযানে প্রমাণিত হয়েছে যে তারা উপেক্ষণীয় নয়, এবং ক্ষেত্র উপস্থিত হলে ভীরু বাঙালিও আফগানের ন্যায় হিংস্রভাবে লড়তে জানে ।' সিলেট মালদহ, রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের কৃষকসম্প্রদায় অপূর্ব নিষ্ঠার সংগে এই শতাব্দীর সংগ্রামে সৈন্য ও রসদ যুগিয়েছে । তখন বাঙালি মুসলমান পরিবারের প্রত্যেক সমর্থ যুবাটি হঠাৎ একদিন উধাও হয়ে যেতো হাজার মাইল দূরবর্তী সীমাত্তস্থ জেহাদী শিবিরে । প্রতিটি মুসলমান পরিবার থেকে মুষ্ঠিভিক্ষা নিষ্ঠার সংগে আদায় করা হয়েছে জেহাদভাগ্ডারে। আর জেহাদ শিবিরে কাধে কাধ মিলিয়ে জমায়েত হয়েছে মুসলমান সমাজের সর্বশ্রেণীর লোক-__সর্বোচ্চ অভিজাত বংশের মওলানা, জঙ্গী কনট্রাক্টর, সিপাহী, সাধারণ চাষী, কসাই নির্বিশেষে । যুদ্ধের ময়দানে, জেহাদের শিবিরে প্রত্যেক ক্ষেত্রে পথে-প্রান্তরে ছড়িয়ে আছে বাঙালী মুসলমানের পৃত অস্থি। মালদহ, পাটনা, আশ্বালার বিচারালয়ে আসামীর কাঠগড়ায় বাঙালি, বিহারী, পাঞ্জাবী, সরহাদ্দী মুসলমান কাধে কীধ মিলিয়ে দাড়িয়েছে একই লক্ষ্যের অনুসারী হয়ে । বাংলাদেশের বুকেও সশস্ত্র বিদ্রোহানল জুলে উঠেছিল মীর নিসার আলি ওরফে তিতুমীরের নেতৃত্বে, এবং ইংরেজ রাজশক্তির কেন্দ্রস্থল খাস কলকাতা থেকে মাত্র কয়েক মাইল দূরবর্তী একটা বৃহৎ অঞ্চলে কিছুকাল ইংরেজের শাসন খতম করে দিয়ে তিতুমীর আপন হুকুমত কায়েম করেছিলেন । তার নির্মিত বাহাদুরপুরের নিকটবর্তী নারিকেল বেড়িয়ার বাশের কিল্লা আজ ইতিহাসে স্থানলাভ করেছে । এখানে প্রকাশ্য ময়দানে যুদ্ধক্ষেত্রে তিতুমীর শহীদ হন (১৮ই নভেম্বর ১৮৩১)। তার অনুচরদের বিচার হলে সিপাহসালার মাসুম খার ফাসির হুকুম হয় এবং ১৪০ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয় । আজাদীর সংশ্বামে প্রথম বাঙালি শহীদের গৌরব তিতুমীরের, অন্য কারও নয়। সশস্ত্র না হলেও সামাজিক সংস্কার ও অর্থনৈতিক আন্দোলন তুলেছিলেন হাজী শরীয়তুরলাহ ও তার উপযুক্ত পুত্র দুদু মিয়া ওরফে মহসীন। যে মেনোবৃত্তিতে চালিত হয়ে শরীয়তুল্লাহ জুন্মার ও দুই ঈদের নামাজ অসিদ্ধ হিসেবে প্রচার করেছিলেন, তা ছিল বাহ্যত ও বাস্তবত ইংরেজের হুকুমতকে অস্বীকার করারই নামান্তর । যে-সব অনৈসলামী আচার ও প্রথা হাজী শরীয়তুল্লাহ্ তার “ফারাজী' অনুগামীদের বর্জন করতে বলেছিলেন, সেসবের মধ্য দিয়েই বর্ণহিন্দু জমিদার শ্রেণী ও ইংরেজ সরকার মুসলমান কৃষক সমাজের দেহমনের উপর কর্তৃত্ব করে আসছিল । এবং একই উদ্দেশ্যে তিতুমীরও তার
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।