ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৮৩ নতুন রাজ্যস্থাপনের আশায় মেতেছে। ১৮০৩ সালে দিল্লী অধিকার করে ইংরেজরা বিশাল পাক-ভারতের বিভিন্ন অংশ নিজেদের নিরংকুশ দখলে আনয়ন করায় ব্যস্ত হয়ে উঠেছে, বিশাল জমিদারীর ছিট মহলগুলোকে শায়েস্তা করে করায়ত্ত করার মতোই উদ্যম উৎসাহ নিয়ে । মুসলমানের তখন মোহ ভেঙে গেছে যে, তার আর শাহী বাদশাহী তো নেই-ই, তার ঈমান-আমানও সংশয়িত হয়ে উঠেছে। মুসলমানের এই আত্মসচেতনতা জাগ্রত হওয়ার ফলে তার পরবর্তী জীবনও আবর্তিত হয়েছে দ্বিমুখী সংখ্বামে সংঙ্কার-আন্দোলনে । তার ধর্মীয় ও সামাজিক জীবনে সংস্কার সাধন করে তাকে যেমন খাঁটি মুসলমানে রূপান্তরিত করে সংহতি আনয়নের সাধনা করা হয়েছে, তেমনি ক্ষাত্রশক্তির আশ্রয় নিয়ে এ উপমহাদেশে পুনরায় ইসলামী শাসন প্রবর্তিত ও প্রতিষ্ঠিত করে এটিকে দারুল-ইসলামে কায়েম করে তার ঈমান- আমানও নিঃসংশয় করবার রক্তক্ষয়ী মরণপণ সাধনা চলেছে। প্রথমেই সশস্ত্র জেহাদী আন্দোলনের কথা আলোচনা করা প্রশস্ত । কারণ এটাই ছিল বাহ্যত সবচেয়ে তীব্র এবং তার পরিচালনা ও পরিণাম ছিল পাক-ভারতীয় মুসলমানদের ভাগ্যাকাশ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি অর্থপূর্ণ । নিঃসন্দেহে মুসলমানের এ বোধ, এ উপলব্ধি প্রথম থেকেই জন্মেছিল, ইংরেজ ক্রমশ সমগ্র পাক-ভারত অধিকার করে ফেলবে এবং নিরংকুশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে সমস্ত হিন্দুস্তানবাসীকেই স্বদেশে পরাধীন গোলামের জাতিতে পরিণত করবে কিন্তু সমকালীন সমস্ত আলেম ও ধর্মনেতার মধ্যে দিল্লীর শাহ আবদুল আজীজই উনিশ শতকের প্রথমভাগে প্রকাশ্যে ফতোয়া জারী করেন : বিদেশীর শাসনাধীন হিন্দুস্তান হচ্ছে দারুল হরব, যেখানে জেহাদ করা অথবা বিধর্মী অত্যাচারীর হাত হতে যেখান থেকে হিজরত করাই খাটি মুসলমানের পক্ষে ফরজ বা অবশ্য কর্তব্য । এই উপলব্ধির দরুনই মুসলমানরা বারে বারে বিক্ষোভে, বিদ্রোহে ফেটে পড়েছে ইংরেজশক্তির উপর । সতেরশো সাতান্নর পর পুরো একশতকেরও অধিককাল এই বিদ্রোহের অনলে দেশটিকে রাডিয়ে রেখেছিল মুসলমানরা । এবং তারই চরম বিষ্কোরণরূপে দেখা দিয়েছিল আঠারশো সাতান্নর সারা দেশব্যাপী বিপ্রবের বহিবন্যা। কিন্তু তার পরেও ছিল ১৮৬৪. সালের সীমান্ত অভিযান। পাবনা ও রংপুরের ১৭৬৫ সালের ফকির বিদ্রোহ দিয়ে এ- সংগ্রাম অধ্যায়ের ভূমিকা; মাঝখানে তিতুমীরের বিদ্বোহ; হাজী শরীয়তউল্লাহ ও তার পুত্র দুদু মিয়ার আন্দোলন; সৈয়দ আহমদ শহীদের অভ্যুদয় ও বালাকোটের যুদ্ধ; পাটনায় শাহ ইনায়েত আলি ও বিলায়েত আলির সংগঠন ও কার্যকলাপ : সিত্তানা, মূলকা, পপুডতরের ঘটনাসমূহে প্রভৃতি দিয়ে এর বিস্তৃতি । এবং ১৮৬৪ সালের সীমান্তের অভিযান ও সর্বশেষ পাটনা, আম্বালার ষড়যন্ত্র মামলায় সে সশস্ত্র সুংগ্রাম অধ্যায়ের পরিসমাপ্তি । উনিশ শতকের তৃতীয় পাদ পর্যন্ত মুসলমানদের উদ্যম উৎসাহের মূলকথা হচ্ছে, ইংরেজের বিরুদ্ধে জেহাদ বা সশস্ত্র বিদ্রোহ । সৈয়দ আহমদ শহীদের নেতৃত্বে যে জেহাদী সংগঠন হয়, তার প্রথম আক্রমণ উদ্যত হয় উদ্ধত ও অত্যাচারী শিখদের বিরুদ্ধে । শিখেরা রণজিৎ সিংহের নেতৃত্বে পাঞ্জাবে একটা শক্তিশালী রাজ্যের প্রতিষ্ঠা করে মুসলমানদের উপর অকথ্য অত্যাচার শুরু করেছিল; এমনকি আযান দেওয়া পর্যন্ত

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।