, চাই ওহাবী আন্দোলন জ্যোতিষ শান্ত্রের বিবিধ শিক্ষা__তার মধ্যে পৃথিবীর ঘূর্ণননীতিও একটি । তারা সঙ্গীত ও চিত্রকলায় শিক্ষা দানও নিষেধ করেন, এবং এ মন্বন্ধে হাদীসের বাণীকে চূড়ান্ত ' হিসেবে মতপোষণ করেন । তবে অনেকে বর্তমানকালের ফটোগ্রাফির সম্বন্ধে উদার মত পোষণ করেন। নেজদী উলেমা বৈজ্ঞানিক বিষয়কে-_তা সে যতোই নিঃসন্দেহে প্রতিষ্ঠিত হোক না__কুরআন ও হাদিসের শিক্ষার অনুগামী হিসেবে গ্রহণ করেন। এক কথায়, নেজদীরা শিক্ষাকে গৌড়াভাবেই গ্রহণ করে থাকেন, এবং এ সম্বন্ধে কোনও যুক্তিতর্ক বা শিথিল মনোভাব বরদাশত করতে প্রস্তুত নন । মনে রাখা উচিত, আবদুল ওহ্হাৰ ধর্মীয় বিষয়ে কঠিন অনমনীয় নীতি অনুসরণ করতেন । 8 উনিশ শতকে আবদুল ওহ্হাবের মতানুসারীদের রাষ্ট্রিক প্রচেষ্টা অকৃতকার্য এবং রাজশক্তি নষ্ট হয়ে গেলেও তার পিউরিটানিক সংক্কারধর্মী আন্দোলন বেঁচে রইলো । ইসলাম প্রচারের পূর্বে জাহেলী জমানায় (অন্ধযুগ) যেমন যুগযুগ সঞ্চিত অনাচার, কুসংস্কার ও অধর্মের আবর্তে পড়ে মানুষ দিগভ্রষ্ট হয়ে পড়েছিলো, সেই রকম আবদুল ওহ্হাবের দৃষ্টিতে মুসলমানরা গোমরাহীর পথে এতো বেশি অগ্রসর হয়েছিলেন যে, তারা আল্লাহ ও মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টি করে ফেলেছিল-_তার ফলে তাদের ঈমান ও আমান দুই-ই বরবাদ হতে বসেছিল । নয়ারূপে ইসলামী প্রাণধারায় তার আন্দোলন হয়েও তার শিক্ষার মহিমা দেশে দেশে ছড়িয়ে পড়েছিল__মিসর, তৃরান, ইরান, পাকভারত, এমনকি জাভা-মালয়েতেও তার শিক্ষার ঘাণী আলোড়ন জাগিয়ে তুলেছিল। পাকভারত উপমহাদেশে আঠারো শতকের দ্বিতীয়ার্ধে মুসলমানদের ভাগ্যবিপর্যয় শুরু হয়েছিল। সাড়ে পাচশো বছর ধরে এদেশটার শাসনদণ্ড একচ্ছত্রভাবে পরিচালনা করলেও তাদের রাষ্ট্রিক নিরাপত্তা নিরংকুশ হয়নি । প্রতিবেশী হিন্দুজাতি বিদেশী বণিকজাতি ইংরেজের সংগে ষড়যন্ত্র করে এদেশটার শাসনকার্য থেকেই মুসলমানদের বঞ্চিত করেনি, তাদের আর্থিক, ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক বিপর্যয়েরও সুচনা করেছিল। এক কথায়, মুসলমানদের ঈমান ও আমান নিরংকুশ করে শত শত বছর ধরে বহির্বিশ্বে যে পাকভারত ছিল দারুল ইসলাম নামে সুপরিচিত, সেখানে বিধাতার অভিশাপ হিসেবে তার শিরে উদ্যত হয়েছিল বিদেশী শাসকের অত্যাচার ও ক্ষয়ক্ষতির দুঃখের বোঝা । সংক্ষেপে বলতে হয়, সতেরোশো সাতান্নর পর পাক- ভারতীয় মুসলমানের ভাগ্যে সূচিত হয়েছিল ঘনতমসাবৃত পতন যুগ । কিন্তু এ উপমহাদেশের মুসলমানরা অসহায় ক্লীবের মতো ভাগ্যের এ বিপর্যয় মেনে নেয়নি নির্বিকারভাবে। তারা পরিষ্কারভাবে উপলব্ধি করেছিল থে; দিল্লীর মুঘল বাদশাহীর নাভিস্বাস শুরু হয়েছে। মারাঠারা 'হিন্দু-পাদ-পাদশাহী" প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র পাক-ভারতকে 'এক-ধর্ম পাশে" বেঁধে দেওয়ার স্বপ্ন দেখছে; বাংলাদেশে পলাশীর রন্তরে জয়লাত করে বিদেশী বেনিয়ার জাত ইংরেজরা সারা উপমহাদেশের রাজদ্ অধিকার করবার জন্যে লোলুপ হস্ত প্রসারিত করছে এবং পাঞ্জাবে শিখ সম্প্রদায় ও
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।