ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

,. ওহাবী আন্দোলন ৮১ অনুসরণমাত্র। ঘেমন কবরে ফুল দেওয়া, দীপ জ্বালানো, খাবার দেওয়া; বৃক্ষপূজা করা । বলা বাহুল্য, এসব আচার-রেওয়াজ একেবারে নিষিদ্ধ করা হয়েছিল । তীর বিরুদ্ধে সুন্নাহ্‌ পরিত্যাগ করার অপবাদ একেবারেই ভিত্তিহীন । তবে তিনি আবু হোরায়রা বর্ণিত বহু হাদিসে সন্দেহ করতেন এবং মিলাদুন-নবীর জনসমাবেশ করে সীরাতুন নবীর প্রচলিত-উৎসব বন্ধ করে দিয়েছিলেন। তীর বিরুদ্ধে মুতাকাল্লামুনদের গ্রন্থাদির বহৃৎসব করার অপবাদও ভিত্তিহীন । কিন্তু মাজারে-মকবেরায় সমস্ত সমাধিসৌধ ও অলংকরণ নষ্ট করে দিতে তিনি উপদেশ দিয়েছিলেন । জুবাইলায় জায়েদ-বিন-খাত্তাবের কবরের উপর নির্মিত সমাধিসৌধ তিনি নিজে ধ্বংস করেছিলেন এবং বর্তমানকালে তার অনুসারীরা, মদিনায় অলবাকী অঞ্চলে এ কাজ করেছে ব্যাপকভাবে । আবদুল ওহ্‌হাবের শিক্ষাসমূহ নিরাসক্তভাবে অনুধাবন করলে মনে হয়, যেসব বিদাত শিৱক ও কুফরের প্রশ্রয় দেয় এবং “ইলহাদ বা ধর্মবিরুদ্ধ, সেসবের উৎখাতকরণে তিনি বিশেষ জোর দিয়েছিলেন । আল্লাহ্‌র তওহীদ-জ্ঞানে এতোটুকু অন্যভাব বা অনুভূতির প্রশ্রয় দেওয়া তার স্বভাৰ বিরুদ্ধ ছিল৷ তার মৌল শিক্ষাই ছিল লা-শরীক আল্লায় একান্ত ও অকুণ্ঠ নির্ভর এবং অ্রষ্টা ও মানুষের মধ্যে যাবতীয় মধ্যস্থতার অন্তিত্ বা চিন্তার বিলোপসাধন-_-ওলি ও পীরদের প্রতি মুসলমানের পূজা, এমনকি হযরত মুহম্মদেরও আধা এশ্বরিক রূপকল্পনার১ বিলোপসাধন। কবরে সৌধ নির্মাণ তার মতে পৌত্তলিকতারই শেষ চিহ্মাত্র, এজন্যে সেসব ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে মুসলমানরা সেগুলিকে ভক্তিশ্রদ্ধা দেখাতে বা সেখানে যেয়ে নিজের মঙ্গলকামনা করতে না পারে । কারণ এরূপ মনোবৃত্তিই শির্ক ও কুফরীর নামান্তর মাত্র। এই বিশ্বাসে চালিত হয়েই উনিশ শতকের প্রথম দশকে কারবালা, মদিনা ও মক্কার মাযার-মকবেরা উৎখাত করা হয়েছিল এবং সৌধ ও মিনারগুলি ভেঙে ফেলা হয়েছিল, যেমন হয়েছিল ১৯২৫-২৬ খ্রীষ্টাব্দে বর্তমান সউদী শাসন কর্তৃপক্ষের আমলে । আবদুল ওহ্‌হাব ছিলেন ইজতেহাদের প্রধান সমর্থক । কুরআন ও হাদিসের শিক্ষা বা নির্দেশের প্রত্যক্ষ বিপরীত বা পরিপন্থী না হলে যুগ ও পরিবেশের কারণোড্ভৃত সমস্যার সমাধান ইজতেহাদের বলে হওযা উচিত, এ প্রত্যয়ে তিনি সুদৃঢ় ছিলেন। এবং তার মতানুসারী বর্তমান সউদী আরবের শাসন কর্তৃপক্ষও এ প্রত্যয়ে আস্থাবান। দৃষ্টান্ত ইিসেবে বলা যায়, বর্তমান কালের ব্যবসা-বাণিজ্যিক প্রসার ও মালামাল চলাচলের বিভিন্ন উপায় উদ্ভূত হওয়ায় মালামাল ইনসিওর করার প্রয়োজনীয়তা অবশ্যস্বীকার্য। আবদুল ওহহাবের একান্ত পাওবন্দ রাজা আবদুল আজীজ কাঁগুজ্ঞানের অনুসারী হয়ে ইনসিওর করার প্রয়োজনীয়তা সম্যক অনুধাবন করেন এবং মক্কার বর্তমান মুফতী বিপক্ষতা করলেও ইনসিওর-নীতি গ্রহণ করেছেন। বর্তমান যুগে ধর্ম ও বিজ্ঞানের ঘাত-প্রতিঘাত শিক্ষিত মনকে অহরহ আলোড়িত করছে, এবং এ দুটির মধ্যে সামঞ্জস্য বিধানে জ্ঞানদীপ্ত মনে চিন্তার উদয়ে অন্ত নেই । নেজাদী উলেমা সম্প্রদায় দর্শন ও তর্কশান্ত্রের শিক্ষা নিষেধ করেন, আরও করেন ১ এ মতবাদেরও মুসলমানদের মধ্যে অভাব নেই, যেমন : “আহমদের ওই মিমের পর্দা সপ রেখেছে তোমায় আড়াল করে।

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।