ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

. ৮০ ওহাবী আন্দোলন: এজন্যে চাই কঠোর সংযমের সংগে জীবনযাপন । খাওয়া-পরায়,-পোশাকে সাংসারিক জীবনের সর্বস্তরে বিলাসিতা ও সৌখিনতা একেবারে নিষিদ্ধ হয় এবং সুরা ও আফিম বিষবৎ পরিত্যক্ত হয়। তার শিক্ষাসমূহ কালক্রমে একটা ধারাবাহিক রূপ গ্রহণ করে এবং তীর বিরুদ্ধবাদীরা সেটিকেই 'ওহাবী' অপত্রংশে প্রচারিত করে । আবদুল ওহৃহাবের শিক্ষাসমূহ "কিতাব অল-তওহীদে' বিশদভাবে বিধৃত হয়েছে তক্ষেপে সেগুলি এই : ১. আল্লাহ ব্যতীত অন্য কারও ইবাদত বা আরাধনা পাপ এবং যারাই অন্য কারও উপাসনা করে, তারা বধার্। ২. অধিকাংশ মানুষই তওহীদ বা একেশ্বরবাদী নয়, তারা ওলি বা সন্তদের মাযারে গমন করে ও আশীষ প্রার্থনা করে; তাদের এসব আচার কুরআনে বর্ণিত “মক্কার মুশূরেকীনদের অনুরূপ । ৩. ইবাদতকালে নবী, ওলী, ফেরেশতাদের নাম গ্রহণ করে প্রার্থনা করা 'শির্ক' বা বহু দেবার্টনার মতোই নিন্দনীয় । ৪. আল্লাহ্‌ ব্যতীত অন্য কারও মধ্যবর্তিতার আশ্রয় গ্রহণ করা শির্ক মাত্র । ৫. আল্লাহ্‌ ব্যতীত অন্য কারও নিকট উৎসর্গ বা মানত করা শির্ক মাত্র । ৬. কুরআন, হাদীস এবং যুক্তির সহজ ও অবশ্যম্ভাবী নির্দেশ ব্যতীত অন্য জ্ঞানের আশ্রয় করা কুফর বা অবিশ্বাস মাত্র । ৭. কদর বা আল্লাহ্‌র অমোঘ বিধানে সন্দেহ প্রকাশ বা অবিশ্বাস করা ধর্মবিরহ্ধতা (ইলহাদ)। ৮. কুরআনের “তা' বিল বা উপাদানগত ব্যাখ্যাদন ধর্মবিরত্ধতা । ইবনে হাম্বল থেকে আবদুল ওহ্হাবের বিরুদ্ধ মতামত নিম্নলিখিত বিষয়ে সুস্পষ্ট : ১. জামাতে সালাত আদায় অবশ্যকর্তব্য তামাক সেবন নিষিদ্ধ এবং এরূপ অপরাধে চন্লিশের অনধিক বেত্রদণ্ড যথেষ্ট । দাড়ী কামানো ও গালি দেওয়ার শান্তি কাষীর ইচ্ছানুযায়ী। ৩. অপ্রকাশ্য মুনাফার, যেমন ব্যবসায়িক মুনাফার উপর যাকাত দিতে হবে। ইমাম হাম্বল মাত্র প্রকাশ্য আয়ের উপর যাকাত দিতে নির্দেশ দিয়েছিলেন । 8. কেবলমাত্র কলেমার উচ্চারণই মোমেন বা বিশ্বাসী হওয়ার পক্ষে যথেষ্ট নয়, যাতে তার জবেহ করা জীব হালাল হতে পারে । তার চরিত্র নিখুত কিনা, তারও অনুসন্ধান করা উচিত । আবদুল ওহ্হাবের অনুসারীদের মধ্যে এসব প্রথার প্রচলন দেখা যায় : তসবিহ গণনার নিষেধ, কারণ এ আচারণটি বৌদ্ধদের নিকট থেকে নেওয়া । তার বদলে আঙ্গুলের পিঠে পিঠে আল্লাহ্‌র নাম গণনা করা উচিত । মসজিদে, মাজারে যে-সব নক্শার কাজ ছিল সেসব তুলে ফেলা হয়েছে। তুকাঁদের প্রবর্তিত মিনারও সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে অতি সাধারণ ও অলংকারশৃন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। “রওযাত-অল-আফফার' গ্রন্থে আবদুল ওহ্হাবের সময়ে কতকগুলি রেওয়াজ মুসলমানদের মধ্যে প্রচলিত থাকার উল্লেখ আছে, সেগুলি পৌত্তলিক বা প্যাগান-রীতির

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।