ওহাবী আন্দোলন ৭৯ কিন্তু আরব জাতীয়তা-জ্ঞানের যে দীপশিখা আবদুল ওহহাব ও ইবনে সউদ প্রজ্জলিত করেছিলেন, তা ছিল অনির্বাণ এবং পরবর্তী এক শতাব্দী ধরে সঞ্জীবিত করে রেখেছিল সমগ্র আরব উপদ্বীপটিকে তুকীঁ সাম্রাজ্যিক শাসনযন্ত্রের বিরুদ্ধে ৷ শেষে বিশ শতকের প্রথম পাদে '১৯০৪ সালে আবদুল আযীয ইবনে আবদুর রহমান সম্পূর্ণরূপে নেজদের তাবৎ অংশে ক্ষমতা প্রতিষ্ঠিত করেন, যা তার পিতামহ একদা নিরংকুশভাবে অধিকার করেছিলেন । পরবর্তী দুই দশকব্যাপী ক্রমাগত যুদ্ধবিগ্হে তিনি ও তার পুত্র ইবনে সউদ সমগ্র হেজাজ দখল করেন-__-১৯২৪ সালের অক্টোবর মাসে মক্কা, ১৯২৫ সালের ডিসেম্বর মাসে সদিনা ও জেদ্দা অধিকৃত হয়। এভাবে প্রায় সমগ্র জাজিরাতুল আরব (কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র আমিরী অধিকার ব্যতীত) ‘সউদী আরব’ নামাংকিত আরবী জাতীয় রাষ্ট্রে রূপায়িত হয়েছে। এখানে আরও উল্লেখ্য যে, আবদুল ওহ্হাবের আরব জাতীয়তা জ্ঞান মধ্যপ্রাচ্যের আরবী ভাষাভাষী দেশগুলিকে এভাবে সন্দীপিত করে তুলেছিল যে, এক এক করে যুক্তমিসর গণরাষ্ট্র, জর্দান, সিরিয়া, ইরাক প্রভৃতি স্বাধীন সার্বভৌম রুপি পৃথিবীর মানচিত্রে গৌরবময় স্থান অধিকার করে নিয়েছে। ত আবদুল ওহ্হাবের ধর্মীয় শিক্ষা ও মতবাদের আলোচনায় প্রথমেই বলে রাখা ভাল, আরবদেশে 'ওহাবী” নামাংকিত কোনও মযহাব বা তরিকার অস্তিত্ব নেই । এ সংজ্ঞাটির প্রচলন আরবদেশের বাইরে এবং মতানুসারীদের বিদেশী দুশমন, বিশেষত তুকীদের ও ইউরোপীয়দের দ্বারা "ওহাবী" কথাটির সৃষ্টি এবং তাদের মধ্যেই প্রচলিত । কোনও কোনও ইউরোপীয় লেখক, যেমন নীবর (০1001)1) আবদুল ওহ্হাবকে পয়গম্বর বলেছেন । এসব উদ্ভট চিন্তারও কোন যুক্তি নেই। প্রকৃতপক্ষে আবদুল ওহ্হাব কোনও মযহাবও সৃষ্টি করেননি, চার ইমামের অন্যতম ইমাম হাম্বলের মতানুসারী ছিলেন তিনি, এবং তার প্রযতু ছিল বিশ্বনবীর ও খুলাফায়ে রাশেদীনের আমলে ইসলামের যে রূপ ছিল, সেই আদিম সহজ সরল ইসলামে প্রত্যাবর্তন করা ৷ তার আরো শিক্ষা ছিল, ধর্ম কোনও শ্ৰেণীবিশেষের অধিকার নয়; কুরআন ও হাদিসের ব্যাখ্যা দেওয়াও ব্যক্তিবিশেষ বা শ্ৰেণীবিশেষের একাধিকার নয়, কোনও যুগবিশেষের মধ্যেই সীমিত নয়_প্রত্যেক ‘আলিম' বা শিক্ষিত ব্যক্তির অধিকার আছে কুরআন ও হাদীসের ব্যাখ্যা দেওয়ার। তার শিক্ষা ও মতবাদ প্রধানত ইবনে তাইমিয়া ও তীর শিষ্যদের বিভিন্ন পুথিতে বিধৃত মতবাদের দ্বারা প্রভারিত, যদিও আবদুল ওহ্হাব অনেক বিষয়ে তাদের সংগে একমত নন। বিশ্বনবী হযরত মুহম্মদের শিক্ষানুসারী আবদুল ওহ্হাব মরণের পর প্রত্যেক জীবের পুরস্কার না হয় শাস্তিলাভের দিকে বিশেষ জোর দেন এবং আল্লাহ্র বিচার দিনে তওবার উপর অকুণ্ঠ নির্ভর করতে বলেন ৷ তিনি নামায ও রোযার দিকে বিশেষ লক্ষ্য রাখতেন এবং এ দুটির অমান্যকারীকে কখনও ক্ষমা করতেন না। যাবতীয় ধর্মীয় বিধিনিষেধ: অনন্যমনে পালন করার প্রতিও তিনি খুবই জোর দিতেন। সংক্ষেপে তার শিক্ষার মূলমন্ত্র ছিল আল্লাহ্র প্রতি এবং একমাত্র আল্লাহ্র প্রতিই অকুণ্ঠ নির্ভর ও কত জ্যুচ, হা
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।