av ওহাবী আন্দোলন সউদ সদলবলে তথায় প্রবেশ করেন। সাময়িকভাবে সউদের বাহিনী মক্কা থেকে বহিষ্কৃত হয়; কিন্তু তিনি নতুন বিক্ৰমে পুনরায় হেজাজ আক্রমণ এবং ১৮০৪ সালে 'মদিনা, ১৮০৬ সালে মক্কা ও পরে জেদ্দা সম্পূর্ণভাবে দখল করেন। পরবর্তী কয়েক বছরে সমগ্র জাজিরাতুল আরব তীর পদানত হয় । ১৮১১ সালে ওহাবী সাম্রাজ্য উত্তরে আলেপ্পো থেকে ভারত মহাসাগর পর্যন্ত এবং পারশ্য উপসাগর ও ইরাক সীমান্তের পরবর্তী পূর্বে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হয়। সউদের. বেদুইন বাহিনীর বিরুদ্ধে এই সময় সমগ্র ইসলাম জগতে তীব্র আন্দোলন চলতে থাকে এবং এ আন্দোলনের প্রায় সমস্তটুকু তুকীরা ও তাদের ইউরোপীয় বন্ধুরা চালতে থাকে । তুকাঁ সাপতরাজ্যের অন্ধকারময় ভবিষ্যৎ লক্ষ্য করেই এই বিরুদ্ধ আন্দোলন এবং আলোড়ন, ক্ষোভ ও আতংক সৃষ্টি করা হয়েছিল । প্রচার করা হয়েছিল যে, ইসলামের কেন্দ্রস্থল পুন্যময় মক্কা ও মদিনা শহর দুটির যে কোনও অধিবাসী আবদুল ওহ্হাবের মতবাদ গ্রহণ করতে অস্বীকার করলে নির্মমভাবে নিহত হয়েছিল, সমস্ত মাঘার ও মকবেরা উৎখাত করা হয়েছিল; এমনকি হযরত মুহম্মদের রওজা-মুবারকও রেহাই পায়নি । ১৮০২ সালে কারবালা দখল করে সউদী বেদুইনরা সমস্ত মাযার ধ্বংস করে দিয়েছিল এবং অধিবাসীদের হত্যা করেছিল । মসজিদে মসজিদে যে-সব কারুকাজ ছিল ও বহুমূল্য জিনিস শোভা বর্ধন করত, সেসবই বিলুপ্ত ও লুগ্ঠিত হয়েছিল । দীর্ঘ এগারো শতাব্দী ধরে নানা দেশ থেকে মুসলিম সুলতান, বাদশাহ ও ভক্তবৃন্দ স্বদেশের জন্যে যেসব বহুমূল্য ও দুল্প্রাপ্য উপটৌকন ভক্তির নিদর্শন হিসেবে পাঠিয়েছিলেন, সে সমস্তই মুরুবাসী বেদুইনরা লুগ্ঠিত ও হস্তগত করেছিল । আবদুল ওহৃহাবের অনুসারীদের এসব কাজ দারুণ মহাপাপ হিসেবে গণ্য হতে থাকে সারা মুসলিম জগতে; তাদের বিরুদ্ধে রোষ ও ক্ষোভ পুণ্তীভূত হয়ে তারা মুসলিম জাহানের আতংক হয়ে ওঠে । তুকাঁর সুলতান কাবাশরীফ ও মক্কা মদিনার রক্ষক হিসেবে 'ওহাবীদলনে' অগ্রসর হন-___সারা মুসলিম জাহান তীর স্বপক্ষে দণ্ডায়মান হয় । মিসরের পাশা মুহম্মদ আলির উপর ‘ওহাবী’ ধ্বংসের ভার অর্পিত হয়। তিনি ইউরোপীয় প্রণালীতে সুশিক্ষিত সৈন্য দিয়ে পুত্র তুসুনকে প্রেরণ করেন হেজাজ অধিকার করতে । ১৮১২ খ্ৰীষ্টান্দে মদিনা ও ১৮১৩ হ্রীস্টাব্দে মন্তা মিসর বাহিনী দখল করে । মুহম্মদ আলি স্বয়ং ১৮১৩ সালে মিসরবাহিনীর অধিনায়কত্ব গ্রহণ করেন । ১৮১৪ খ্রীষ্টান্দের পহেলা মে সউদ ইন্তেকাল করেন। তার পুত্র আবদুল্লাহ্ ততো সাহসী বীর ছিলেন না । তিনি তুসুনের সংগে সন্ধি করেন এই শর্তে যে, তিনি অটোমান সুলতানের বশ্যতা স্বীকার করবেন ও মিসরবাহিনী নেজদ ত্যাগ করে যাবে। কিন্তু মুহম্মাদ আলি এ সন্ধি ভঙ্গ করে ১৮১৬ সালে পুনরায় নেজদ আক্রমণ করতে প্রেরণ করেন ইবরাহিম পাশাকে | ইরাহিম তীব্র যুদ্ধের পর ১৮১৮ সালের মে মাসে দারিয়ায় উপস্থিত হন এবং সেপ্টেম্বর মাসে রাজধানীটি ভূমিসাৎ করেন । আবদুল্লাহ বন্দী হয়ে কনস্টান্টিনোপলে প্রেরিত হন, সেখানে সাধারণ অপরাধীর ন্যায় তার শিরচ্ছেদ করা হয় । আরবের মরীচিকার মতোই সহসা চক্ষু ঝলপিয়ে দিয়ে “ওহাবীদের' বিশাল সাম্রাজ্য ও ক্ষাত্র শক্তি কোথায় মিলিয়ে গেল__তার কোনও অন্তিতুই রইল না।
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।