ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন - ৭৭ চার বছর বসরার কাষী হুসেনের বাটীতে গৃহশিক্ষক ছিলেন। পরে পাচ বছর তিনি বাগদাদে বসবাস করেন এবং সেখানের জনৈকা ধনবতী বিধবাকে শাদী করেন। এ স্ত্রীর মৃত্যুর পর তিনি পুনরায় পথে বের হন এবং এক বছর কুর্দিস্তানে ও দু'বছর হামাদানে অবস্থান করার পর ইসপাহানে উপস্থিত হন। তখন নাদির শাহের শাসন শুরু হয়েছে (১১৪৮ হিঃ, ১৭৩৬ ত্রীঃ)। এখানে তিনি চার বছর অবস্থান করেন এবং এরিস্টটলের দর্শন ও সুফীতত্ত্ে উচ্চজ্ঞান লাভ করেন। এক বছরকাল তিনি সুফী-মতবাদে বহু ছাত্রকে শিক্ষাদান করেন। পরে তিনি কুম্‌ শহরে গমন করেন এবং হামবলী মযহাবের একজন গোঁড়া সমর্থক হন। শেষে তিনি জন্মভূমিতে অত্যাগমন করেন এবং প্রকাশ্যে নিজের মতবাদ প্রচার করতে থাকেন । 'কিতাব অল-তওহীদে' তার বিশেষ মতামতগুলি বিধৃত আছে। তার অনুগামীর দল বর্ধিত হলেও তীর বিরুদ্ধে তীব্র আন্দোলন আর্ত হয়। এমনকি তার সহোদর ভ্রাতা সুলায়মান তাকে আক্রমণ করে একটি পুস্তিকা প্রচার করেন। তাকে কেন্দ্র করে বিবাদ ও রক্তপাত হওয়ায় স্থানীয় শাসক তাকে বহিষ্কার করেন। তখন তিনি সপরিবারে দারিয়াপল্লীতে উপস্থিত হন। দারিয়ার আমির মুহম্মদ ইবনে সউদ তাকে আদরের সংগে গ্রহণ করেন ও তার নিকট দীক্ষা নিয়ে তার মতবাদ প্রচারে উৎসাহী হয়ে ওঠেন। শীঘ্রই আবদুল ওহ্হাবের প্রচারণা রাজনৈতিক রূপ গ্রহণ করে এবং রাষ্ট্রীয় অগ্রগতি ইসলামের প্রথম যুগে রাজ্য-বিস্তৃতির মতোই বিস্ময়কর হয়ে ওঠে । ইবনে সউদের নেতৃতে একটা শক্তিশালী আরব লীগ গঠিত হয়, এবং দারিয়াকে কেন্দ্র করে সউদী অধিকার বর্ধিত হতে থাকে । ‘কিতাব অলতওহীদের' শিক্ষাদানের সংগে আগ্নেয়ান্ত্রে শিক্ষাদানও চলতে থাকে । ফলে রিয়াদের শেখের সংগে ১৭৪৭ সালে সংঘর্ষ উপস্থিত হয়। এ সংঘর্ষ চলে প্রায় আটাশ বছর ধরে এবং ইবন সউদ ও তার মৃত্যুর পর (১৭৬৫ হ্বীঃ) তার সুযোগ্য পুত্র আবদুল আযীয ইঞ্চি ইঞ্চি করে সমগ্র রিয়াদ অধিকার করেন। ১৭৬৬ সালে আবদুল ওহ্হাব মক্কার শরীফের নিকট একজন প্রতিনিধি প্রেরণ করে নিজের মতবাদ গ্রহণ করতে আহ্বান করেন। মক্কার শরীফ আবদুল ওহ্হাবের মতবাদ ইমাম হাম্বলের মযহাবের মতানুসারী বিবেচনা করে সেসব শ্রদ্ধার সংগে প্রচারের নির্দেশ দেন! কিন্তু ১৭৭৩ সালে রিয়াদের শাসক দাহ্হাম আবদুল ওহ্হাবের তীব্র দলে বেদুইনরা আবদুল ওহ্‌হাবের পতাকাতলে সমবেত হতে থাকে এবং যুদ্ধের পর যুদ্ধে তার শিরেই বিজয়মাল্য শোভিত হয়। উত্তরে কাসিম থেকে দক্ষিণে খরজ পর্যন্ত সমগ্র নেজদ ভূমিতে অবদুল আজীজের প্রাধান্য প্রতিষ্ঠিত করে আবদুল ওহ্হাৰ ১৭৮৭ ্রষ্টাবন্দে জান্নাতবাসী হন। আবদুল আযীয ও তার পুত্র সউদ অমিত বিক্রমে অভিযান চালাতে থাকেন। ১৭৯১ সালে মন্কায় হামলা চালানো হয়; ইরাকের নানাস্থানে বার বার অভিযান চলতে থাকে । তুকাঁ সুলতান নতুন শক্তির অভ্যুদয়ে শংকিত হযে বাগদাদের পাশাকে নির্দেশ দেন, আর প্রশ্রয় না দিয়ে নবজাগ্রত শক্তিকে ধংস করে দিতে । কিন্তু ১৭৯৭ সালে বাগদাদের পাশা উদের হাতে বিশেষভাবে লাঞ্ছিত হন এবং এশিয়াস্থ সমগ্র তুকী অধিকার সউদের হাতে চলে যায় । ১৮০৩ সালে গালিব মক্কা থেকে পলায়ন করেন এবং

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।