৭৬ ওহাবী আন্দোলন উল্লেখ করা যেতে পারে । এখানে একথাও অবশ্যস্ীকার্য, ইজমার বেনামীতে কত বেদাত বা শরীয়ত-বিরুদ্ধ অনাচার ইসলামে প্রবেশাধিকার পেয়েছে তার হিসেব করাও এক শক্ত ব্যাপার । এ সবের বিরুদ্ধে সর্বপ্রথমে সাবধান বাণী ঝংকৃত হয়েছিল তের-চৌদ্দ শতকে ইবনে তাইমিয়ার (৬৬১ হিজরী/১২৬৩ শ্রীঃ_-৭২৮ হিঠ/১৩২৮ খ্রীঃ) কণ্ঠে । ইসলামী আক্ষরিকভাবে গ্রহণ করতে হবে এবং তার বাধ্য করতে হলে কুরআনেরই আশ্রয় নিতে হবে। হাম্বলী মযহাবের একনিষ্ঠ অনুসারী ইবনে তাইমিয়া যাবতীয় বেদাতের বিরুদ্ধে ফতোয়া দান করেন এবং পীরবাদ ও তার আনুষঙ্গিক সব অনুষ্ঠানকে নিছক পৌত্তলিকতা বলে ঘোষণা করেন । ইসলামে 'পিউরিটানিক' বা অতিনৈতিক মতবাদের গোড়াপত্তন হয় ইবনে তাইনিয়ার শিক্ষা থেকেই । অতঃপর আঠারো শতকে আর এক ধর্মসংক্কারকের আবির্ভাব হয়, তার নাম মুহম্মদ ইবনে আবদুল ওহ্হাব। উল্লেখ্য যে, এই চার শতাব্দীর ব্যবধানে ইসলামে আয়ত্ত বহু বেদাতের এবং নানা অনাচারের প্রবেশলাভ হয়। হাজীদের মধ্যেও নানা গর্হিত আচরণ এবং পবিত্র মক্কা ও মদিনা শহরে বহু নাটকীয় ধরনের পুজা-পদ্ধতির প্রাদুর্ভাব ঘটে । তুর্কী ও ইরানীর বদৌলতে ইসলামে বহু সংস্কার ও আবর্জনা জমে উঠে । তারা বাদীর বেনামীতে অসংখ্য রমণীয় সাহচর্ষেই পরিতৃপ্ত হতো না, প্রকাশ্যে বারবিলাসিনী ও নৃত্যবাদ্যকুশলা রমণী নিয়ে মাতামাতি করতো, সুরা ও আফিমের প্রভাবে রাজপথেই মাতিলামি করতো এবং আরো বহু নীতি ও রুচি-বিগর্হিত পাপ কর্মে লিপ্ত থাকতো । এসব অনাচার, ব্যভিচারের মূলোচ্ছেদ করাই ছিল আবদুল ওহ্হাবের জীবনব্যাপী সাধনা । এবং তার এই ভূমিকাকেই তার দুশমনরা, বিশেষত ইউরোপীয়রা ওহাবী আন্দোলন নামে চিহ্নিত করেছে । তবে তার আন্দোলনের শেষ পরিণতি অনুধাবন করলে লক্ষ্য করা যায়, মূলতঃ ধর্মীয় সংস্কার আন্দোলন হলেও বিশ শতকে এর দ্বারাই আরবী ন্যাশনালিযম্ পূর্ণভাবে দানা বেঁধে উঠেছিল । ইসলামের প্রথম যুগের মতো আবদুল ওহহাবও চেয়েছিলেন, সবরকম পৌত্তলিক অনাচারের মূলোৎপাটন করে খাটি তওহীদ বাণীর মহিমা সুপ্রতিষ্ঠিত করতে এবং আরবের সবরকম রাষ্ট্রনৈতিক গোলযোগের অবসান ঘটিয়ে শুধু ইসলামী সাম্য ও মৈত্রী-নীতির সূত্রে সমগ্র আরবভূমিকে এক রাষ্ট্রে বেঁধে দিতে । আবদুল ওহ্হাবের এই দ্বিবিধ ভূমিকার আলোচনা পৃথকভাবে করাই প্রশস্ত । ২ প্রথমে মুহম্মদ ইবনে আবদুল ওহ্হাবের চরিতালোচনা করা যাক। সম্ভবত ১১১৫ হিজরীতে (১৭০৩ খ্রীঃ) আরবের উয়াইনা অঞ্চলে তামিম গোত্রের একটি শাখা বানু- £সিনান বংশে তার জনা হয় । মদিনায় সুলায়মান অল-কুী ও মুহম্মদ হায়াত অল-সিন্ষির নিকট তিনি শিক্ষালাভ করেন। কিন্তু দুজন ওন্তাদই তার অধর্মীয় মনোবৃত্তির (ইলহাদ) জন্যে দোষারোপ করেন । তার জীবনের অধিককাল দেশভ্রমণে কেটেছে । প্রথমে তিনি
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।