ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলনে"র রূপরেখা বিশ্বনবীর ওফাতের পর মাত্র আশী বছরের মধ্যে (৬৩২-__-৭১২ খুঃ) “পশ্চিমে হিস্পানী শেষ, পূর্বে সিন্ধ হিন্ধুদেশ' পর্যন্ত সমকালীন জ্ঞাত পৃথিবীর অর্ধেকেরও বেশী অঞ্চলে আরব সাম্রাজ্যের বিস্তৃতি বিশ্বেতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। চীনদেশের সীমান্ত থেকে অতলান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত সমগ্র ভূ-ভাগ মরুচর যাযাবর আরবজাতির পদানত, পারস্যের খসরু ও রোমান সীজারের জন-প্রবাদমূখর সাম্রাজ্যশক্তি পর্যুদস্ত এবং বাগদাদে এমন একটি শক্তিধর ও উচ্চতম সংস্কৃতি ধন্য শাসন প্রতিষ্ঠিত হয়, যার তুলনা তখনও পৃথিবীতে দেখা যায়নি। এসব বিজয়-অভিযান ও সায্্রাজ্যবিস্তৃতির অবশ্যন্তাবী ফলস্বরূপ বেশুমার সম্পদসন্তার ও অগণিত বিদেশী বিলাস সামগ্রী আরবে আমদানি হতে থাকে। কৃপণস্থভাবা প্রকৃতির মরুদুলালরা অতি শীঘ্রই তাদের সহজ সরল রুক্ষ স্বভাব ত্যাগ করে বিলাস-ব্যসনের স্রোতে হাবুডুবু খেতে লাগলো। ইরানী তনী রুপসী বাদী ও সিরাজীর আদর আরবের ঘরে ঘরে দেখা যায়। এসবের বিষময় ফলে মুসলমানের জাতীয় জীবনে যে ব্যভিচারিতার আমদানি হয়, তার প্রতিচ্ছবি কুটির থেকে শুরু করে দামেক্কের ও বাগদাদের খলিফার রাজপ্রাসাদে অতি বীভৎসরূপে দেখা দেয়। শতাব্দী মধ্যে এগুলি যেন গা সওয়া হয়ে যায়। এজন্যে দেখা যায়, আঠার শতকে তুকী্রি সুলতানরা হজ্জের মৌসুমে মক্কা ও মদিনায় যেমন দান-খয়রাতে মুক্তহস্ত হতেন, তেমনি প্রকাশ্য রাজপথে সুরা ও আফিমের সংগে বারবিলাসিনীদেরও শোভাযাত্রা করতেন__ কারও শাসনবাণীতে এসব সংযত হতো না। এসব ছাড়াও আরো বহু শরীয়ত-বিরুদ্ধ রীতিনীতি মুসলমানের সামাজিক ও ধর্মীয় জীবনে ঢুকে পড়ে। নানা দেশ বিজয়ের ফলে নানা জাতি ও নানান ধর্মের সংস্পর্শে মুসলমানরা আসতে বাধ্য হয় ৷ পারিপার্থিক পরিবেশে । প্রভাব, আন্তর্জাতিক আদান-প্রদানের কারণ এবং বিভিন্ন জাতির নও-মুসলিমদের পূর্বপুরুষের আচার-নীতি ইসলাম গ্রহণের পরও অনুসরণ করার ফলে মুসলমানের জীবনে এসব বেদাত বা শরীয়ত-বিরদ্ধ আচার-নীতি সংক্রমিত হয়েছিল। আর কালক্রমে এসব নয়া রীতি-নীতির কয়েকটি মুসলমানের ধময়ি ও সমাজ জীবনে একটা ধর্ম সম্মত অনুমোদনও লাভ করেছিল। এরূপ সচল বা সমাজ আচরণীয় হওয়া সম্ভব হয়েছিল ইজমার প্রয়োগে । ইজমার কাজ ছিল, যা প্রথমে বেদাত হিসেবে অধমীয়ি বিবেচিত হতো, তাকে সচল ও আচরণীয় করে শরীয়তসম্মত করা । অতএব ইজমার সহজ অর্থ হচ্ছে, যা কিছু মুসলমানদের মধ্যে শান্ত্রকারদের অনুমোদনে অথবা বিনা আপত্তিতে গৃহীত হয়েছে, সেগুলি কুরআন ও হাদিসের পরেই ইসলামী বিধিনিষেধ হিসেবে গৃহীত হবে। ইজমার দরকার হয়েছিল, অমুসলমানদের সাহচর্ষে যে-সব নয়া রীতি-নীতি মুসলমানদের মধ্যে সংক্রমিত হয়েছিল, খাঁটি শরীয়তপন্থী না হলেও সেগুলিকে মুসলমানদের মধ্যে খাপ খাইয়ে নেওয়ার দরুন শরীয়তী অনুমোদন দেওয়া। উদাহরণ হিসেবে পীরপূজা ও পীর মতবাদের আনুষঙ্গিক সকল রকম রেওয়াজের কথা

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।