‘৭২ ওহাবী আন্দোলন অবধারিত বিজয় হিসেবে অহেতৃকভাবে সর্দারদের চোখে বাড়িয়ে তুললেন এবং যুদ্ধে লুষ্ঠিত সমস্ত দ্রব্য তাদের মধ্যে বিতরণ করে দিলেন। সংক্ষেপে তিনি পাঠানদের 'ধর্মান্ধতা ও লোলুপতা বৃদ্ধি করতে সব পন্থা অবলম্বন করেন ও তাদের জেহাদ করতে প্ররোচিত করেন। কিন্তু পাটনার কমিশনারের সাবধানতা ও প্রচেষ্টায় ইনায়েত আলীর সব অভিসন্ধিই পণ্ড হয়ে যায় এবং তার ফলে সম্ভবতঃ একটা সীমান্ত-যুদ্ধও এড়ানো গেলো, সিন্ধু নদের পারাপারের সব ক্ষেত্রেই কঠিন পাহারা রক্ষিত হলো এবং তার দুরুন নিম্নাঞ্চলের সংগে যোগাযোগ রক্ষা করা শক্ত হয়ে দাড়ালো । পাটনায় তার সব আত্মীয়- স্বজনকে বন্দী করা হয় এবং তার ফলে বার বার সাহায্য প্রত্যাশা করেও কোনো সাহায্য পাওয়া যায়নি । তার অর্থও ফুরিয়ে এলো এবং প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে তিনি ব্যক্তিগত সম্পত্তিও অতি নামমাত্র মূল্যে দিতে বাধ্য হলেন। চিনঘাইয়ে আর অবস্থান, করা সমীচীন নয় দেখে তিনি কুগ্রদেহে ও হতোদ্যম হয়ে অভুক্ত অনুচরদের নিয়ে সিত্তানায় বন্ধুভাবাপন্ন সৈয়দদের সংগে যোগ দিতে অগ্রসর হলেন । কিন্তু দুর্ভাগা ক্রমে তিনি সেখানে পৌছাতে সক্ষম হননি। পথেই পর্বতমালার মধ্যে তিনি মৃত্যু আলিংগন করেন। আর বারোদিন পর একটি ব্রিটিশ বাহিনী সিত্তানা ও মুংগলআন্না পুড়িয়ে ধ্বংস করে দেয়।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।