ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৭১ আর তাদের জয়ী করে তোমার ওয়াদা পূরণ করো! ভারতের প্রান্তে প্রান্তে ইসলামের মহিমা গাও, আর সব ধ্বনি ছাপিয়ে শুধু শোনাও "আল্লাহ্‌" আল্লাহ্‌! পঞ্চপঞ্চাশত্তম দেশীয় পদাতিক বাহিনী হোটিমর্দানে বিদ্রোহ করলে বিদ্রোহীরা পার্বত্য অঞ্চলে পলায়ন করে ও সোয়াত উপত্যকায় আশ্রয় গ্রহণ করে । তাদের বৃহদংশ আখুন্দের নিকট উপস্থিত হলে তাদের তিনি পর্বতমালা অতিক্রম করে কাশ্মরি উপস্থিত হতে সাহায্য করেন, যাতে তারা হিন্দুস্তানে নিজের দলের সংগে যোগ দিতে পারে। তাদের কেউ কেউ ইনায়েত আলীর সংগে যোগ দিলো মুংগল-আন্নায় । এটি সিত্তানা থেকে একদিনের পথের দূরবর্তী মহাবনের মাথার উপর একটা সুরক্ষিত কিল্লাহ্‌। তিনিও তাদের সাদরে গ্রহণ করলেন, কিন্তু দাবী করলেন যে, তাদের ওহাবী মতাবলম্বী হতে হবে। অতঃপর তিনি সোয়াত থেকে সৈয়দদের সর্দার মুবারক শাহ্‌কে তলব করলেন এবং নিজের সমগ্র বাহিনী নিয়ে নিম্নে অবতরণ করে সীমান্তের একটা গ্রাম চিনঘাইতে ছাউনি ফেললেন। তারপর দ্রুত প্রস্তুতি চলতে লাগলো ব্রিটিশ ভারতের অন্তর্গত ইউসুফজাই অঞ্চল আক্রমণ করার । ইউসুফজাই অঞ্চলের পূর্বদিকে এবং চিনঘাই-এর অনতিদূরে, নওয়াখিল্লা গ্রাম অবস্থিত। তার বাশিন্দাদের সুনাম নিকটবর্তী অঞ্চলে মোটেই ঈর্যাজনক ছিল না। অশিক্ষিত, ধর্মান্ধ এবং সীমান্তের বাশিন্দাদের স্বভাবজাত চঞ্চলমতির জন্যে তারা শাসক পরিবর্তন করতে মোটেই অনিচ্ছুক ছিল না। আর ইনায়েত আলীও তীর প্রতি তাদের সদিচ্ছার বিষয় সম্যক অবগত ছিলেন। এজন্যে তিনি দু'শ" মুজাহিদ এবং মুবারক ‘শাহের একশ" কুড়িজন অশ্বারোহী সৈন্য নিয়ে আফ্রিদী মির্জা মুহম্মদ রিসালদারের নেতৃত্বে পাঠিয়ে দিলেন গ্রামখানি দখল করে নিতে । আফরিদী মির্জা নওয়াখিল্লায় উপস্থিত হয়ে তার ও নিকটবর্তী গ্রাম শেখজানার মধ্যস্থলে হাউনি ফেললেন। কিন জেহাদীদের সাফল্য খুবই ক্ষণস্থায়ী হয় । কারণ হোটিমর্দান থেকে একটি ব্রিটিশ বাহিনী তাদের আক্রমণ করে একেবারে ছিন্নভিন্ন করে দেয় এবং তাদের নায়ককে বন্দী করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় । তার একমাস পরে ইনায়েত আলী সমগ্র বাহিনী নিয়ে ব্রিটিশ এলাকার সীমাত্তস্থিত গ্রাম নারিঞ্জি দখল করে নেন। এই আক্রমণের সংবাদ শীঘ্বই পেশাওরে পৌছালে তথাকার ডেপুটি কমিশনার কিছু সৈন্য নিয়ে অগ্রসর হন জেহাদীদের সীমান্তের বাইরে বিতাড়িত করতে । তখন একটা যুদ্ধ বাধে। কিন্তু ওহাবীরা বনায়ের ও সোয়াত আদিজাতিদের বলিষ্ঠ সাহায্যে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় আক্রমণটা সফল হয় এবং ওহাবীরা বিপুল ক্ষতি স্বীকার করে পলায়ন করে এবং চিনঘাই ও বাগে আশ্রয় লয়। পরপর দু'বার বিতাড়িত হয়ে ইনায়েত আলী বেশ বুঝলেন যে, একা তার দ্বারা বিজয়ের কোনও সম্ভাবনা নেই। তখন তিনি সর্বশক্তি নিয়োগ করলেন সীমান্তের আদি জাতিদের ইংরেজদের বিরুদ্ধে একজোট করতে । তিনি আপোষের নীতি অবলম্বন করলেন এবং পার্বত্য আদিজাতির সর্দারগণকে প্রচুর ইনাম পাঠালেন। আর একজন অবিবেচক কিন্তু সাহসী কমিশনার নাওয়াখিল্লায় ছাউনি ফেললে তাকে সহসা পরাজিত করে বিজয়টাকে ইনায়েত আলী কাফেরদের উপর

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।