ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন একজন কাফের হত্যা করলে তুমি জয়ী হলে; আর যদি তুমি নিহত হও, শাহাদত লাভ করলে । একদিন তুমি দুনিয়ার সব আনন্দ ছেড়ে যাবে, মরণ সেদিন তোমায় এখান থেকে মুছে ফেলবে। শোনো বন্ধু শোনো! মরণ যখন হবেই হবে, তখন কেন তুমি নিজেকে আল্লাহ্‌র রাহে বিলিয়ে দিচ্ছ না? হে জ্ঞানী ভাই! মৃত্যুর ক্ষণ অবধারিত, তবে কিসের ভয়? মরণ না এলে মানুষ মরে না, অবধারিত ক্ষণের আগেও মরে না। মরণ যখন আসে তখন ঘরে থাকলেও রেহাই নেই। তুমি কি পথের শ্রমে বিমুখ? এসব ভয় ছাড়ো; তুমি পুরুষ মানুষ নিজের আরাম-আয়েশ ভুলে যাও। পুরুষ সব কিছুর অভ্যাস সহজে করতে পারে, সে আরাম-আয়েশের অভ্যাসও ছেড়ে দিতে পারে। চেয়ে দেখো হাজারো মুজাহিদ ঘর ছেড়ে বাইরে এসেছে। আর এতোটুকু দুঃখ না করে যুদ্ধে প্রাণ দিতে তৈরী হয়েছে। আশ্চর্য যে তোমরা নিজেদের মুসলমান বলছো । তবু আল্লাহ্‌র রাহে ডাক পড়লে প্রতারণা করছো । তোমরা দুনিয়ায় মশগুল হযে পড়েছো, ্ত্ী-পুত্র-কন্যার চিন্তায় নিজের জুষ্টাকে ভুলে গেছো । আজ যদি আল্লাহ্‌র রাহে প্রাণ কুরবানী দাও, কাল তুমি বেহেশতে অনন্ত সুখ লাভ করবে। ঘরে বসে মৃত্যু-যন্ত্রণা ভোগ করা আর আল্লাহ্র রাহে জীবন দেওয়া, কোন্টা ভালো? আল্লাহ্‌র রাহে যদি জীবন বিলিয়ে না দাও, তোমার অনুতাপ হবে, রসূলকে কি করে মুখ দেখাবে? এক কাজ করো, মন-প্রাণ দিয়ে ইমামের আজ্জানুবর্তী হও, তা না হলে তোমার তরবারি ধরাই বৃথা হবে। যদি কোন ্বেচ্ছাচারী লোক জেহাদে যায়, সে যতো নিহত করবে, সবার জন্যে দায়ী হবে, তার শ্রম বৃথা যাবে। তারা বিনা দ্বিধায় ইমামের আজ্ঞানুবর্তী হবে। এসব উপদেশ মুসলমানদের পক্ষে যথেষ্ট, এখন আল্লাহ্‌র নিকট মুনাজাত করে শেষ করি। হে আসমান-জমীনের ত্রষ্টা! হে আমাদের প্রভু! মুসলমানকে জেহাদ করতে শক্তি দান করো!

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।