লেখকের। নোটে আমার নিজন্ব মতামত (অ) উল্লেখে চিহ্নিত হয়েছে। পরিশিষ্টভাগে আমার লিখিত চারটি প্রবন্ধ সন্নিবেশিত হলো । প্রথম প্রবন্ধে প্রামাণ্য তথ্যাদি থেকে “ওহাবী'-চিহ্নিত আন্দোলনের প্রকৃত রূপরেখা চিত্রণের প্রয়াস করা হয়েছে এবং প্রমাণ করতে চেষ্টা করা হয়েছে যে, পাক-ভারতীয় আন্দোলনটিকে 'জেহাদী' আন্দোলন বলাই প্রশস্ত, কিন্তু কিছুতেই ‘ওহাবী’ নামাংকিত করা চলে না। দ্বিতীয় প্রবন্ধে 'জেহাদী' আন্দোলনের সশস্ত্র বিদ্রোহের প্রথম নায়ক সৈয়দ আহমদ শহীদের তথ্যনির্ভর চরিত্র চিত্রণের প্রয়াস পেয়েছি এবং তার স্বরূপটা পাঠক সমাজের নিকট তুলে ধরতে চেষ্টা করেছি। তৃতীয় প্রবন্ধে বালাকোটের যুদ্ধের তথ্যনির্ভর ইতিহাস বিস্তৃতভাবে উন্মোচিত হয়েছে। চতুর্থ প্রবন্ধে 'আহমদউল্লাহ'র বিপ্রব ভূমিকাটি বর্ণিত হয়েছে এই উদ্দেশ্যে যে, তার মতো দায়িত্বশীল উচ্চপদে অধিষ্ঠিত ব্যক্তিও কিরূপ অসংকোচে 'জেহাদী' তপ গতাই নি ছা ধারাও এই প্রবন্ধ থেকে কিছুটা বোঝা যাবে । এই গ্রন্থটিকে হাণ্টারের ‘ইণ্ডিয়ান মুসলমানস্’ বে উচিত। এজন্যে পরিশিষ্ট প্রবন্ধগুলি সন্নিবেশিত হলো এই উদ্দেশ্যে যে, পাঠক নিজেও তুলনামূলকভাবে হান্টারের ও তার অনামা বন্ধুর মতামতগুলির সত্যতা বিচার করতে সক্ষম হবেন। ঝিলিমিলি, ঢাকা ১৬ সেপ্টেম্বর, ১৯৬৯। আবদুল মওদুদ
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।