ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৬৯ ১১ ১২ তোমার পরিবার, তোমার সম্পত্তি এসব কিছু ভেবো না। ধন-জন-পরিবার-ঘর, সব কিছুরই বাসনা ত্যাগ করো, যাও যুদ্ধের ময়দানে, আল্লাহ্‌র রাহে চলো। মরণের পরে ধন-পরিবার নিয়ে কবরে যাবে না, সাবধান, দোজখের শাস্তি থেকে রেহাই নেই তোমার । আর যদি শহীদ হও, নিশ্চয়ই বেহেশতে চলে যাবে। আর কাফেরদের ধর্ম তার স্থলে বৃদ্ধি পাচ্ছে। আগের জমানার মুসলমানরা যদি জেহাদ না চালাতেন, তাহলে হিন্দুস্তানের বাসিন্দা কীভাবে মুসলমান হতো? ইসলামের শক্তি সবকালেই ছিল তরবারির মুখে; তারা যদি নিস্ত্রিয় থাকতেন, ইসলাম অজ্ঞাত রয়ে যেতো । এতে কোনও লাভ নেই, শেষে তোমায় অনুতাপ করতে হবে। অতএব ভীরু হয়ো না, ইমামের সংগে যোগ দাও 1১১ আর কাফের দলনে তৎপর হও । আল্লাহ্‌র মহিমা গাও, তিনি এক মহান ব্যক্তি পাঠিয়েছেন আমাদের মধ্যে তেরশো হিজরীর মধ্যে । শেষে রসূলের বংশেই এক ইমাম উদয় হলেন। বন্ধুরা সব শোনো, আমি নিগম কথা বলছি, তলোয়ার চালাবার দিন এসে গেছে। মওলবী সা'ব! গ্রন্থ ছাড়ো আর তলোয়ার ধরো, আর যাও ছুটে যাও জেহদের ময়দানে । সময় এসেছে এখন প্রাণ কুরবানী দেওয়ার; তর্ক ছাড়ো, সব ছাড়ো, শুধু তলোয়ার মুঠি ধরো । তুমি তো নেতা, তুমি সৎ আদর্শ দেখাও । তুমি আগুয়ান হলে বহু পরিজন তোমার সংগী হবে। হে ফকীরগণ! আত্মনিগ্রহের শিক্ষক তোমরা, জেহাদের চেয়ে আত্মনিগ্রহের আর কী আদর্শ হবে? তোমার 'চিলা'।১২ ছাড়ো এখন জেহাদের ডাক পড়েছে! হে তরুণ! বাঘের মতো সাহসী ও র্্তমের মতো বীর তুমি, এখন আগুয়ান না হও যদি, বীরত্বে কী ফল? তুমি নিহত কর বা নিহত হও, সমান লাভ; ইমাম অর্থে সৈয়দ আহমদকে বোঝানো হয়েছে । ফকীরদের মধ্যে প্রথা আছে 'চিনল্লা" নেওয়া, অর্থাৎ চক্রিশ দিন নির্জন বাস করে অহোরাত্র ইবাদত- বন্দেসীতে মশগুল থাকা ।

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।