৬৮ :ওহাবী আন্দোলন ইনায়েত আলীর অধীনে ওহাবীদের প্রধান বাহিনী পলায়ন করতে সক্ষম হলো । কিন্তু দিনাজপুরের করম আলীর চালনায় পশ্চাদরক্ষীদল একেবারে ধ্বংস হয়ে গেলো । ওহাবীদের এই পরাজয়ে ইনায়েত আলী সাবধান হয়ে গেলেন এবং পরবর্তী কয়েক বছর সীমান্তে আর গোলযোগ ঘটেনি । তিনি ভ্রাতার মতো বুদ্ধিমানের নীতিই অবলম্বন করলেন এবং অনুচরদের সংঘবদ্ধ করতে এবং কাফের ইংরেজদের বিরুদ্ধে ঘৃণায় জলে উঠে দারুণ পরিশ্রম করতে লাগলেন। জেহাদীদের দৈনিক দু"বেলা ড্রিল করানো হতো এবং প্যারেডের সময় তাদের জেহাদের মহিমা কীর্তন করে গান করানো হতো । আর শুক্রবার নাজামের পর তাদের শ্রবণ করানো হতো বেহেশতে তাদের জন্যে কতো সুখ মওজুদ আছে । আরও বলা হতো ব্রিটিশ ভারত অধিকারের নির্দিষ্ট সময় সমাগত না হওয়া পর্যন্ত ধৈর্যধারণ করতে । নিচে উদ্ধৃত সংগীতটাই বোধ হয় ওহাবীদের সবচেয়ে প্রিয় ও অতিপুরাতন ছিলো । এটাকে বলা হতো 'রিসালা-ই-জিহাদ' বা যুদ্ধ-সংগীত : প্রথমে আল্লাহ্র মহিমা গাই, তিনি সব প্রশংসার উর্ধে, -আমি রসূলের প্রশংসা করি আর জেহাদের গান গাই । জেহাদ ধর্মের যুদ্ধ, তাতে ক্ষমতার লালসা নেই। হাদীস ও কুরআনে তার মহিমা ঘোষিত । আমি কিছু বলছি শোনো, পায়ে যার জেহাদের ধুলি আছে, দোজখে তার শাস্তি নেই, যে এক মুহূর্তও আল্লাহ্ থেকে সরে যায়, বেহেশতে তার স্থান নেই। রসূলের বাণী এই হাদীসটি শোনো-_ যে প্রশান্ত চিত্তে জেহাদে এক পয়সাও খরচ করে, অতঃপর সে তার সাতশো গুণ বদলা পাবে। আর যে জেহাদে দান করে এবং নিজেও শরীক হয় আল্লাহ্ তাকে সাত হাজার গুণ বদলা দেবেন। আল্লাহ্র রাহে যে একজন মুজাহিদকে সজ্জিত করে, সে নিশ্চয়ই শহীদের পুরস্কার লাভ করে। যে জেহাদে সাহায্য করে না, কিংবা শরীক হয় না, এ দুনিয়াতেই তার কঠিন শাস্তি অবধারিত | জেহাদে যে নিহত হয়, সে মরণ তো মরণ নয়, সে হাসতে হাসতে বেহেশৃতে চলে যায় । কেন তুমি আল্লাহ্র পথে জীবন বিলিয়ে দিচ্ছ না? আল্লাহ্র হুকুম, শহীদের সব ছেলেই মাফ পেয়ে যাবে । তাদের গোর-আযাব মাফ হয়ে যায়, রোজ কেয়ামত বা রোজ হাশরে তাদের ভয় নেই। আল্লাহ্ ভালবাসেন শুধু তাদের, যারা জেহাদের ময়দানে অচঞ্চল হয়ে দাড়িয়ে থাকে । হে মোযেনগণ! জেহাদের মহিমা শুনলে, যাও যুদ্ধে যাও,
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।