ওহাবী আন্দোলন, ৬৭ এদিকে ইনায়েত আলী উত্তর-পশ্চিমে নিশ্চেষ্ট থাকেননি । পাঠান আদিবাসীদের সাহায্য লাভের জন্যে তিনি কঠোর পরিশ্রম করছিলেন এবং সোয়াতের আখুন্দ ও সিত্তানার সৈয়দ সাহেবের সহানুভূতি লাভেও সক্ষম হয়েছিলেন। এমন সময় অবস্থাগতিকে তাকে অসময়ে ব্রিটিশ বাহিনীর সংগে সংঘাতে লিগু হতে হয়। সিত্তানার উত্তরে অনতিদূরে সিদ্ধুনদীর দক্ষিণ তীরে আম্বের করদরাজ্য অবস্থিত । সমতলভূমি ও সিত্তানা থেকে সেখানে সহজেই যাওয়া যায় এবং বিলায়েত আলীর জীবদ্দশায় নও- মুজাহিদদের কাফেলা আন্বের ভিতর দিয়ে সিত্তানায় যাতায়াত করতো । কিন্তু ইনায়েত আলী যখন আদিবাসীদের জেহাদের পক্ষে একত্রিত করেন, তখন আম্বের শাসক জাহাদাদ খান এই উদ্যমে যোগ দিতে অস্বীকার করলেন এবং ইংরেজদের সংগে মিলিত হয়ে মুজাহিদদের তার এলাকার ভিতর দিয়ে পথ দিতেও অস্বীকার করলেন। ১৮৫২ সালের প্রথম ভাগে জেহাদীদের একটি কাফেলা আম্বের ভিতর দিয়ে জোর করে অতিক্রম করতে চেষ্টা করলে তাদের লুট করা হয়। ছিন্ন ও অনাহারে তারা সিত্তানায় উপস্থিত হলো । ইনায়েত আলী এতে অপমানিত বোধ করেন এবং সোয়াতের আখুন্দের ও সিত্তানার সৈয়দদের সাহায্য দাবী করেন। ওহাবীরা ছোট-বড়ো যে কাজই করুক, ধর্মের নামে করে থাকে ৷ মওলবীদের একটা মজলিস ডাকা হয় । জাহাদাদ খান কাফের বিবেচিত হন এবং তাকে উৎখাত করতে জেহাদ করা পুণ্যের কাজ হিসেবে ফতোয়া জারী করা হয়। আখুন্দ সাহেব সাহায্য নিয়ে অগ্রসর হওয়ার উৎসাহ দেওয়ায় ইনায়েত আলী পার্বত্য অঞ্চল থেকে নিচে আম্বের দিকে অগ্রসর হলেন এবং বিনা বাধায় আসুরা নামক গ্রামখানি দখল করে নিলেন। তারপর তিনি আসুরা ও আন্বের মধ্যবর্তী নিম্ন গিরিমালা অতিক্রম করলেন । জাহাদাদের সৈন্যদের কিল্লাহ্র মধ্যে বিতাড়িত করলেন এবং উপত্যকাটি দখল করে অবরুদ্ধ লোকদের সব যাতায়াতের পথ বন্ধ করে দিলেন। তারা আর প্রতিরোধ করা অনর্থক দেখে একখানি কুরআন নিশান নিসেবে উর্ধ্বে ধরে সন্ধি প্রার্থনা করলো ৷ কিছু দেরী করে জাহাদাদ খান ইনায়েত আলীর মুরীদ হতে এবং তার অধীনে রাজ্য শাসন করতে স্বীকৃত হলেন এই শর্তে যে, আক্রমক- বাহিনী উপত্যকা থেকে সরে যাবে এবং সন্ধিপত্র স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত আসুরার অপেক্ষা করবে । কূটনীতিতে বাঙালি পাঠানের মতো ধুরদ্ধর ছিলেন না। জাহাদাদ খান কালক্ষেপণের দুরভিসন্ধিতে বশ্যতাস্বীকারের ভাণ করেছিলেন মাত্র । তিনি যুদ্ধ শুরু হওয়ার সংবাদ পাওয়া মাত্র একজন দূত পাঠিয়েছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষের সাহায্য ভিক্ষা করে। এখন সাহায্য না আসা পর্যন্ত সন্ধির শর্তবিষয়ে টালবাহানায় সময় কাটাতে লাগলেন। তিনি দু'দিন ধরে ওহাবীদের এটা সেটা কুচকাওয়াজে ব্যন্ত রাখলেন, কিন্তু তৃতীয় দিন সকালবেলায় দেখা গেল যে, আসুরার উল্টা দিকে পূর্ব তীরে ব্রিটিশ বাহিনী শ্রেণীবদ্ধভাবে দাড়িয়ে গেছে। তারা দ্রুতগতিতে নদী পার হলো এবং আসুরা ও সিত্তানার মধ্যবর্তী গিরিবর্তাটি দখল করে জেহাদীদের তাদের কিন্পাহ্ থেকে বিচ্ছিন্ন করতে চেষ্টা করলো। এদিকে জাহাদাদ মুখোশ খুলে ফেলে উত্তর থেকে নিঙ্নে অগ্রসর হয়ে আন্বের পথপার্শ্বের পাহাড়ে ছাউনি ফেলে সেদিকে ওহাবীদের গতিবিধি একেবারে বন্ধ করে দিলেন। ধর্মান্ধরা সমূহ বিপদ দেখে সিস্তানার দিকে পলায়ন করলো, আর তখন তাদের বাহিনী ও ব্রিটিশ বাহিনীর মধ্যে এক উত্তেজনাময় দৌড় শুরু হলো, কে আগে গিরিবর্তটি অধিকার করবে । ওহাবীরাই সেখানে প্রথমে পৌছাতে সমর্থ হলো এবং
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।