ওহাবী আন্দোলন থেকে মিরাট ও রাওলপিপ্তির মধ্য দিয়ে চালান দেওয়া হতো এবং এসব জায়গায় লোক নিযুক্ত থাকতো সীমান্তে জেহাদের জন্যে সেগুলো পৌছিয়ে দিতে । “পাঞ্জাব সরকারের প্রদর্শনে পাটনার ম্যাজিস্ট্রেট মওলবী আহমদউল্লাহ্র খানসামা হোসেন আলী খানের বাড়ীতে তল্লাশি করেন; কারণ এরকম সন্দেহ হয়, চিঠিপত্র সেখান দিয়েই আদান-প্রদান হতো ৷ এ খবর পাওয়া যায় একজন দেশীয় ডাক্তার বা হেকিমের মারফত । তখন পাটনার ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যায় এবং বাড়ীর সব চিঠিপত্র নষ্ট করে ফেলে ৷ যাহোক, ম্যাজিস্ট্রেট সাহেব রিপোর্ট পাঠান, ওহাবী সম্প্রদায় তখন বেড়েই চলেছে এবং জেহাদ প্রচার করা হয় মওলবী বেলায়েত আলী, মওলবী আহমদউল্লাহ ও তার পিতা ইলাহী বখশের বাড়িতে । তিনি আরও রিপোর্ট পাঠান যে, স্থানীয় ওহাবীদের সংগে পুলিশের যোগাযোগ আছে, আর তার দরুন ও ওহাবীদের গতিবিধি সম্বন্ধে নির্ভরযোগ্য সংবাদ সংগ্রহ করা সম্ভব হয়নি। এমনকি মওলবী আহমদউল্লাহ ছয়-সাত শ' সশঙ্্র লোক তার বাড়িতে জমায়েত রেখেছিলেন, এবং দরকার হলে এ সম্বন্ধে ম্যাজিস্ট্রেটের আরও তদন্ত প্রচেষ্টায় বাহুবলে বাধা দিতে ও বিদ্রোহের নিশান তুলতেও প্রস্তুত ছিলেন ।১০ “বিষয়টি তদানীন্তন বড়লাট বাহাদুর লর্ড ডালহৌসির নিকট পেশ করা হয় ১৮৫২ সালের ২০শে আগষ্ট । তিনি তখন বিষয়টিতে এই মন্তব্য লিপিবন্ধ করেন যে, পাটনা ও সীমান্তের মধ্যে বিদ্রোহাত্মক চিঠিপত্রের আদান-প্রদান সম্বন্ধে সরকার ওয়াকিফহাল এবং তিনি এ নির্দেশ দেন যে, পাটনার বিদ্রোহীদের উপর যেন কড়া নজর রাখা হয়। “১৮৫২ সালের ৭ই সেপ্টেম্বর কাউন্সিল বৈঠকে আর একটি মন্তব্য লিপিবদ্ধ হয় এই চিঠিপত্র সম্বন্ধে পাঞ্জাব সরকারের চিঠির উল্লেখ করে, এবং সীমান্তের আদি জাতিদের সঙ্গে যুদ্াভিযানের প্রয়োজনীয়তা বিষয়ে; কারণ বাঙালি হিন্দুস্তানী ধর্মীন্ধরা তখন তাদের ক্ষেপিয়ে তুলেছিলো ৷ একটা ফৌজদারী মামলা হয় চতুর্থ দেশীয় পদাতিক বাহিনীর মুনশী মুহম্মাদ ওয়ালীর বিরুদ্ধে রাওলপিশ্তিতে এবং বিচারে তিনি ১৮৫৩ সালের ১২ই মে দণ্ডিত হন। তখন মওলবী আহমদউল্লাহ ও পাটনার বহু অধিবাসীর নাম সাক্ষ্যে উঠে যে, তীরা সীমান্তের ধর্মা্ধদের নিকট রসদ সরবরাহ করতেন। “বড়ই পরিতাপের বিষয় যে, সরকার তখন কঠিন নীতি অবলম্বন করেননি এবং পাটনার ষড়যন্ত্র ভেঙে ফেলেননি ৷ তাহলে রাজদ্রোহের দমন হয়ে যেতো, আন্বালা অভিযানে কোন সৈন্যক্ষয় হতো না এবং সরকারী কর্মচারীরাও বহু পরিশ্রম ও অহেতুক ভর্সনা থেকে বেঁচে যেতেন। কারণ ১৮৬২ সালের রাজদ্রোহী আহমদউল্লাহ্ হচ্ছেন ১৮৫৭ সালের সামান্য পুস্তকবিক্রেতা “ওহাবী জদ্্ুলোক' |” ১০ আহমদউল্লাহ একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েও বিপ্রনী ছিলেন । ১৮৬৫ সালে তাঁর বিচার করা হয় ও সেসন জজ তীর ফাসির হুকুম দেন ও সমস্ত সম্পত্তি বাজেয়াফত হয়। হাইকোর্ট ফাসির হুকুম বদল করে যাবজ্জীবন দ্বীপাত্তর দণ্ড দেন_ €অ)।
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।