ওহাবী আন্দোলন ৬৫ বিফল হয়ে গেছে যদি সে এদেশ থেকে হিজরত না করে মারা যায়, তাহলে সে নাজাত বা মুক্তিলাভ থেকে বঞ্চিত হবে। এ জমানার মওলবী, পীর ও হাজীদের ইতিহাস পড়ো এবং জানো; এবং ভেবে দেখ, তাদের মধ্যে কে এদেশ থেকে হিজরত করেছেন এবং বিবেক বিসর্জন দিয়ে ফিরে এসেছেন। কে বাস করছেন কাফেরদের সংগে এবং কেই-বা হিজরত বা জেহাদ করতে নিষেধ করছেন।” যে-সব লোক হিজরত করতে কিংবা জেহাদে যোগদান করতে অক্ষম তাদের উপদেশ দেওয়া হতো নিষ্তিয় প্রতিরোধ করতে এবং কাফের শাসকদের সংগে কোনও সম্পর্ক না রাখতে । আর এভাবে সরকারের মধ্যেই অন্য শক্তি সঞ্চয় করে সম্পূর্ণভাবে বিরুদ্ধাচরণ করাই হলো মূল উদ্দেশ্য । বিধর্মীদের সাহায্য গ্রহণ অনুচিত। তাদের আদালত সুদের ডিক্রী দেয়, অতএব সেগুলো বর্জন করা উচিত । আর মুসলমান ভায়ে- ভায়ে যেসব ঝগড়া-বিবাদ হয়, সেগুলি নেতাদের দ্বারা মীমাংসা করে নেওয়া উচিত ৷ হযরত মুহম্মদের আইন হিসেবে এসব অজ্ঞ লোক যাই ভাবে, তাই প্রয়োগ করে । কারণ আল্লাহ্ কি আদেশ করেননি, “আর আল্লাহ্র নামে বলছি, তারা তখনও পূর্ণবিশ্বাসী হবে না, যতক্ষণ তোমাকে তাদের বিরোধের বিচারক না করছে, এবং তুমি যা বিচার করে দেবে, তাই' গ্রহণ করতে তারা অন্তরে কষ্ট অনুভব না করছে এবং সর্বতোভাবে নির্ভর করে তা মেনে না নিচ্ছে?” ইনায়েত আলীর সমর্থনে ব্রিটিশ ভারতে ওহাবীদের যে কার্যকলাপ চলেছিলো, তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে মিঃ র্যাভেন্স কর্তৃক বাংলা সরকারকে প্রদত্ত রিপোর্টের ১৫২ পৃষ্ঠায় । নীচে তার কিছুটা উদ্ধৃতি দেওয়া গেলো : “পাঞ্জাব সরকার ১৮৫২ সালে বিদ্রোহাত্বক চিঠিপত্রের একখানি চিঠি আটক করে ফেলে । তাতে প্রকাশ হয়ে পড়ে, পার্বত্য অঞ্চলে যেসব হিন্দুস্তানী ধর্মান্ধ থাকতো, তারা কীভাবে রাওলপিগ্ডিতে অবস্থিত ভারতীয় রাজকীয় বাহিনীর চতুর্থ রেজিমেন্টকে তাদের সংগে যোগাযোগ করতে প্ররোচিত করেছিলো । এই ঘড়যন্ত্রের উৎপত্তি হয় পাটনায় ৷ আর যেসব চিঠিপত্র আটক করা হয়, তাতে উল্লেখ ছিল যে, সাদিকপুরের মওলবীরা ও বহু কাফেলা লোক অস্ত্রশস্ত্রে স্জিত হয়ে তখন সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিলো । এই রকম একখানা স্বাক্ষরহীন ও তারিখবিহীন চিঠি লেখা হয় পেশোয়ার থেকে । তাতে বলা হয়েছিলো, মওলবী বিলায়েত আলী এবং আজীমাবাদের মওলবী ইলাহী বখশ সাহেবের পুত্রগণ মওলবী ইনায়েত আলী, মওলবী ফয়েজ আলী, মওলবী ইয়াহ্য়া আলী এবং দিনাজপুরের মওলবী করম আলী (তিনি একজন দরজী ছিলেন) তখন সিস্তানায় অবস্থান করতেন সোয়াতের আকবর বাদশাহের সংগে, এবং তাদের উদ্দেশ্য ছিল সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা । এই সৈয়দ আকবর শাহের সম্বন্ধে আমি পূর্বেই উল্লেখ করেছি যে, তিনি ছিলেন সোয়াত উপত্যকার নির্বাচিত শাসক । চিঠিটা লেখা ছিল এই মর্মে : আজীমাবাদের মওলবী বিলায়েত আলীর ভাই মওলবী ফরহাত আলী এবং মওলবী ফয়েজ আলী ও ইয়াহ্য়া মওলবী আলী ভাই মওলবী আহমদউল্লাহ্ তাদের বাড়ীতে ও গ্রামে অন্যান্য লোকের নিকট থেকে চাদা আদায় করতেন এবং অস্ত্র ও রসদ সরবরাহ করতেন। অন্যান্য চিঠিতে জানা যায়, মানুষ ও অন্ত্রাদি পাটনা ৫
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।