৬৪ ওহাবী আন্দোলন: হানাফী সম্প্রদায়ের মুখ্য ব্যক্তি যদি এ ভাষা ব্যবহার করে থাকেন, তাহলে ব্রিটিশ সরকার সম্ভবতঃ আর ধারণা করতে পারেন না যে, হানাফী ও ওহাবীদের মধ্যে কোনও রকম মতদ্বৈধতা আছে, অথচ আমরা এতোকাল তাই ভেবে এসেছি । বর্তমানে এমন অনেক চিহ্ন উপস্থিত, যা থেকে লক্ষ্য করা যায়, এককালে এ দুটি সম্প্রদায়ের মধ্যে যা কিছু পার্থক্য ছিল, তা আংশিকভাবে ক্ষয়িত হয়েছে । আর আমাদের সম্মুখে যে পুস্তকটি আছে, তাও লেখক এমন প্রমাণ করতে চেয়েছেন যে, বাস্তবিকপক্ষে উভয় সম্প্রদায়ই একই মতামত পোষণ করে । আর আমরা একথাও জোর করে বলতে পারিনে ফে, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণও নেই । বহু বছর ধরেই মুসলমানরা অবহেলিত হযে আসছে, কিংবা আমাদের দন্দেহদগ্ধ প্রজা হিসেবে বিবেচিত হয়ে আসছে । তাদের শিক্ষা-সংস্কৃতির প্রতি অবহেলা দেখানো হয়, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে লাগনো হয় । জামাদের বিশ্বাস, বিবেচনা ও উদারনীতি অবলম্বন করে নিশ্চয়ই এই অবহেলা দূর করা হবে । যা হোক, আমরা এই বিষয়টার আর অধিক আলোচনা করতে পারিনে; কারণ এমনিতেই আমরা এই নিবদ্ধে অনেক দূরে গেছি, যার একমাত্র উদ্দেশ্য ছিল ওহাবীদের ইতিহাস অনুসরণ করা । অতএব আমরা প্রসংগটা এখানেই ত্যাগ করছি এই আশা নিয়ে যে, আমাদের কোনো পাঠক হয়তো সাধারণের উপকারার্থে অগ্রসর হবেন, বিটিশ অধিকারের পর হতে ভারতীয় মুসলমানদের ধর্মীয় মতামতের যে বিভিন্ন স্তরে বিকাশ দেখা গেছে সে সম্বন্ধে আলোচনায় প্রবৃত্ত হতে ৷ কারণ এ সম্বন্ধে কেবলমাত্র মুসলমান পাঠকদের জন্য যে-সব পুথিপুস্তক মুদ্রিত আছে সে-সব যদি বিশ্বাস করতে হয়, তাহলে বলতে হয় যে, এটি ক্রমেই সরকারের বিরুদ্ধে অসহনীয় ও বিপজ্জনক হয়ে উঠেছে। ইনায়েত আলী মুজাহিদবাহিনীর সরদা'র হয়েই ইংরেজদের বিরুদ্ধে তার বহু আকাজ্কফিত জেহাদ শোষণার সক্রিয় পন্থা অবলম্বন করতে চেষ্টিত হলেন। তিনি বাংলাদেশের খলিফাদের তাগিদ দিলেন এই উদ্দেশ্যের জন্যে সর্বশক্তি বায় করতে এবং প্রচার করতে যে, সৈয়দ আহমদের আবির্ভাব আসন্ন । আর ওহাবী প্রচারকরা সারা দেশটায় পুনরায় অসন্তোষের আগুন জ্বালিয়ে তুললো ও এভাবে বিদ্রোহ প্রচার করতে লাগলো ; “যারা অন্যকে হিজরত বা জেহাদ থেকে বিরত করতে চেষ্টা করবে, তারা মুনাফেক বা কপট বিশ্বাসী । সকলেরই এ বিষয়ে অবহিত হওয়া দরকার £ যে দেশে ইসলাম ব্যতীত অন্য ধর্মের প্রাধান্য সে দেশে হযরত মুহম্মদের ধর্মীয় বিধিবিধান চালু হওয়া সম্ভব নয়। তখন মুসলমানদের অবশ্য কর্তব্য হচ্ছে একতাবদ্ধ হওয়া ও কাফেরদের সংগে জেহাদ করা ৷ বর্তমান সময়ে এদেশ থেকে হিজরত করা একান্ত কর্তব্য হয়ে পড়েছে। আলেমরা এ সন্বন্ধে সত্য ফতোয়াই দিয়েছেন। এখন যারা একাজ করতে নিষেধ করে, মোমেন মুসলমানরা শোনো, তাদের উচিত ভোগাসক্তির দাস হিসেবে নিজেদের ঘোষণা করা । যারা একবার ইসলামের দেশে চলে যেয়ে আবার ফিরে আসে বিবেক বিসর্জন দিয়ে এবং আর হিজরত করতে অনিচ্ছক, তাদের জানা উচিত যে, তাদের বিগত সমস্ত পৃথ্যফল
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।