ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৬৩ বিবেচনা করে ধারণা হয় যে, আজকাল গোড়া মুসলমানরা হিজরত সম্বন্ধে এরকম ধারণা করে, হা ওহাবীদের প্রচারিত মতবাদ থেকে খুব কমই পৃথক । আর তার তুলনায় মওলবী ্লুগন আন্লীর মতামত অনেকখানি উদার । দিল্লীতে ১৮৬৭ সালে মুদ্রিত তার "ইমাম তাফাসীর' গ্রন্থের ২৫৩ পৃষ্ঠায় তিনি বলেছেন : অস্টাহর রসূল বললেন : "আমি সে-সব মুসলমানের উপর নারাজ যারা মুশরিকদের মধ্যে বাস করে ।' সাহাবারা একথা শুনে রসৃলকে জিজ্ঞাসা করলেন, “হে আল্লাহ্‌র রসূল! আপনি কেন নারাজ হলেন?) রসূল বললেন, ঈমানের একটা বড়ো চিহ্ন এই যে, মুশরিকরা ও মুসলমানরা পরস্পরকে দূর থেকেও দেখতে পাবে না, আবার কাফেরদের থেকে মুসলমানরা এতোখানি দূরে থাকবে যে, তারা কেউ ক্যরও ঘরের আগুনও দেখতে পাবে না। কাফেরদের মধ্যে বাস করার প্রশ্নই ওঠে না, করণ তার ফলে ইসলাম দুর্বল হয়ে পড়ে । এই দুর্বলতা আসে কাফেরদের রীতিনীতি লক্ষ্য করে ।” “সংক্ষেপে বলতে চাই, ভাইসব' আমাদের উচিত বর্তমান অবস্থার জন্যে ক্রন্দন করা, কারণ আল্লাহ্‌র রসুল আমাদের উপর বিরূপ রয়েছেন আমারা কাফেরের দেশে বাসা করছি বলে । যখন খোদ রসূলুল্লাহ আমাদের উপর কিরূপ রয়েছেন, তখন আমরা কার শরণাপন্ন হবো? আল্লাহ্‌ যাদের সামর্থ্য দিয়েছেন, তাদের উচিত হিজরত করা, কারণ এদেশে আগুন জ্বলে উঠেছে ৷ আমরা যদি সত্য কথা বলি, তাহলে আমাদের ফাসি যেতে হয়; আর যদি চুপ করে থাকি, তাহলে ধর্মচ্যতি হয়।” কুরজান থেকে উদ্ধৃত নিম্নলিখিত বাণীগুলি থেকে বিধানের অবার্থতা এবং সৎ ও ধর্মানুমোদিত কাজের ও ধের্ষের শ্রেষ্ঠতৃ সুপরিস্ফুট; কানের বিজি তেও পালনের বিধান দেওয়া আছে। তার উপকারিতার দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৪ হে বিশ্বাসীগণ! আল্ুহকে ভয় করো, তোমাদের প্রত্যেকের উচিত, আগামীদিনের পূর্বে যেসব দেখেছো সেগুলি পুনরায় দেখ্য। তোমরা আল্লাহকে ভয় করো; নিশ্চয়ই তিনি অবগত আছেন তোমরা যা কিছু করছো । যে আল্লাহকে ভয় করে, তাকে নিশ্চয়ই তিনি প্রত্যেক বিপদ থেকে বাঁচান; আর তাকে আহার যোগান, যখন তা পাওয়ার মোটেই সম্ভাবনা থাকে না। যারা ধর্মাচরণ করে তাদের অতি নিকটে তিনি সঞ্চয় করে রেখেছেন বেহেশত, যার নিম্ন দিয়ে অনন্তকাল স্থায়ী নহর বয়ে যায়, জার যেখানে আছে পবিত্র ও ধর্মশীলয তরুণীগণ যাদের উপর আল্লাহ্‌ দয়ালু । আল্লাহ্‌ তার সৃষ্ট প্রাণিগণের অবস্থার প্রত্যক্ষ সাক্ষী । মণ্ডলবী কুতবউদ্দীন, ধার ফতোয়া তার মুরীদরা অভ্রান্ত হিসেবে বিশ্বাস করে বলেছেন যে, তাদের তিনটির যে-কোনো একটি বেছে নিতে হবে : শাহাদত, হিজরত' কিংবা পরলোকে অনন্ত শান্তি। আর সরকারী কর্মচারীরা যেমন তাচ্ছিল্যভরে দেশীয় ভাষায় লিখিত সাহিত্যের বিচার করে থাকেন, তার প্রতি দ্রপ করেই তিনি তার পুস্তকের শেষে বলেছেন যে, তরু কিভাব্খানি আইনানুলারে রেজিষ্টার করাও হয়েছে ।

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।