ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৬১ ধখ্যাটার শত পূর্তি করে যাই।' একথা বলে সে সাধুপুরুষকে খুন করলো । তারপর সে আর এক সাধুর নিকট গিয়ে স্বীকার করলো, দে একশোটি খুন করেছে, এখন কীভাবে তার মুক্তিলাভ হবে । সাধুর জওয়াব হলো, অকপট মনে তওবাহ্‌ বা অনুশোচনা করে ও হিজরত করে মুক্তি পাওয়া যাবে । এ কথা শুনেই সে তওবাহ্‌ করলো এবং নিজের দেশ ত্যাগ করে বিদেশ যাত্রা করলো । পথেই কিন্তু তার মৃত্যু এলো ঘনিয়ে এবং করুণার দূত ও শান্তির দূত তার দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন করতে উপস্থিত হলেন । করুণার দূত (রহমতের ফেরেস্তা) বললেন, দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন করার অধিকার তারই আছে, কারণ লোকটি তওবাহ্‌ করেছে এবং হিজরত করেছে। শাস্তির দূর (গজবের ফেরেশতা) স্থীকার করলেন, হতো একাজ করবার । কিন্তু তিনি নিজেরই অধিকার দাবী করলেন এই যুক্তি দিয়ে যে, লোকটি এখনও তার নিজের দেশেই রয়ে গেছে এবং তার মৃত্যু ঘটাতে চাইলেন। কারণ লোকটি হিজরত সমাধা করতে সমর্থ হয়নি। তখন দূত দু'জন যেখানে লোকটি শুয়েছিল, সে জায়গাটি মেপে দেখলেন এবং ফলে জানা গেল যে, লোকটির একখানি পা সীমানা অতিক্রম করে ভিন্ন দেশে পড়েছে । তখন শান্তির দূত নিজের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে ঘোষণা করে সংগে সংগে বিনা যন্ত্রণায় হয়ে গেল। তোমরা শুনলে কিভাবে হিজরত মৃত্যুর পরও পুরস্কৃত হয়; অতএব তোমার আল্লাহ্‌র নিকট প্রার্থনা করো তিনি যেন তোমাদের হিজরত করার সমর্থ মৃত্যু হতে পারে । এদেশে মৃত্যু হলে তোমাদের অশেষ দুর্গতি হবে । মর্ণ যখন এসে যায়, তখন তওবাহ করার সময় থাকে না। যা করবার এখনই করে ফেলো ৷” হিজরতের মতবাদ শুরু ইসলাম ধর্মেরই বিশেষত্ব নয়, খ্রীষ্টান ধর্মেও রয়েছে সমান মতবাদ ৷ যে ক্রুসেডার তীর্থযাত্রী জেরুজালেমে অস্থিরক্ষা করার আশা পোষণ করে,আর যে রোমান ক্যাথলিক জীবনের শেষ দিনগুলো রোমে কাটিয়ে দিতে চায়, তারা একই প্রবৃত্তিতে উদ্ন্ধ হয় জীবনের শেষ দিনগুলো এমন কোনো পবিত্র স্থানে অতিবাহিত করতে, যেখানে পাপের প্রলোভনে পড়ার কম সম্ভাবনা । গৌড়া মুসলমানও হিজরত করাকে এই রকমই. একটা প্রবৃত্তিতে দেখে থাকে । তারা আশা করে থাকে মক্কা বা মদিনাশরীফে শেষ নিঃশ্বাস ফেলবার। কিন্ত তারা এটাকে মুক্তিলাভের জন্যে প্রয়োজন হিসেবে বিবেচনা করতে দ্বিধা করে। আর এজন্যে তারা উদ্িগ্ন হয়ে উঠেছিলো, যখন তারা দেখলো যে, একটা বিরুদ্ধবাদী সম্প্রদায় অজ্ঞ জনসাধারণকে বিশ্বাস করাতে চাইছে যে, তাদের এই মতবাদের সমর্থন করে মক্তাবাসীরাও। ১৮৮৩ সালে মওলবী কেরামত নামক একজন ও সৈয়দ আহমদের জনৈক খলিফার “কাতুল-ইমাম" থেকে নিচের উদ্ধৃতিটা এই বিষয়ের উপর সমকালীন সবচেয়ে উন্নত মত হিসেবে গ্রহণ করা যেতে পাকে:

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।