ওহাবী আন্দোলন ধরে। আল্লাহ্ করুন! কোন মুসলমান যেন কাফেরের রাজ্যে মৃত্যু আলিংগন না করে। যদি তার কাফেরের রাজ্যে মৃত্যু ঘটে, তাহলে মৃত্যুকালে তার অশেয় যন্ত্রণা ভোগ হয়। তারপর তার ভাগ্যে আসে কবরের ভিতর অশেষ শাস্তি, আর রোজ- কেয়ামতে তার যে শান্তি হয়, তা মানুষের অচিত্তনীয়। ভাইগণ! এখনও মরণ আসেনি । এখনও তোমরা পলায়ন করতে পারো । সেই দেশে যাও, যেখানের শাসক মুসলমান এবং মোমেন মুসলমানদের সংগে বাস করো । তুমি যদি জীবিতকালে স্বদেশে উপস্থিত হও, তাহলে তুমি সারাজীবন যতো কিছু পাপ করেছো, সব মাফ হয়ে যাবে । তোমার রুজীর কথা মোটেই ভেবো,না ৷ আল্তাহ্ সকলেরই আহার যোগান; তুমি যেখানেই যাবে, সেখানেই তিনি তোমার আহার যোগাবেন। আল্লাহ্ কখনও কাউকে অনাহারে বা বিবসনে রাখেন না। বা তুমি তো আল্লাহ্র হুকুমে গৃহত্যাগ করে যাচ্ছো, আল্লাহ কুরআনে তোমাকে প্রতিশ্রন্তি দিয়েছেন বিরাট সম্ভাবনার, উন্নতির ও তার অনন্ত করুণার ৷ তবু তোমার ভয় কিসের? আসমান ও জমীনের মালিক তো সর্বদাই আছেন তোমার সংগে । তুমি যে দেশে যাচ্ছো, সেখানেই তোমার রুজীর হিল্লে হয়ে যাবে । এ চিন্তা মনেই এনো না। সে দেশে চলে যাও, আর এখানে যে পেশা চালাচ্ছো, তাই সেখানে শুরু করে দাও। আল্লাহ্ সবারই আহার যোগান । তোমার মনে শাস্তি জানো । যেখানেই তুমি যাবে, সেইখানেই সম্মানের সংগে তিনি আহার যুগিয়ে যাবেন, আর তোমার সব গুনাহ মাফ করে দেবেন। তুমি এ জীবন আরাম-আয়েসে কাটিয়ে যাবে আর মরণকালে আজরাইল তোমায় এতোটুকু যন্ত্রণা না দিয়ে তোমার দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন করে দেবেন।৬ আর তোমার কোনও গোর-আজাব হবে না।৭ রোজ- কেয়ামতে তোমার কোনও ভয়ের কারণ নেই, তুমি দোজখের যন্ত্রণা থেকেও মুক্তি পাবে। “পুরাকাহিনীতে আছে যে, একজন ইসরাইলী অন্যায়ভাবে নিরানব্বাইটা খুন করে। তারপর একজন সাধুর নিকট যেয়ে অপরাধ স্বীকার করে ও জিজ্ঞাসা করে কীভাবে তার মুক্তিলাভ হবে। সাধু পুরুষ বললেন, কেউ যদি অন্যায়ভাবে একজন লোককেও খুন করে, তাহলে তার পরিত্রাণ লেই। তোমার পাপের ক্ষমা নেই, তোমাকে দোজখে যেতেই হবে ।' একথা শুনে ইসরাইলী বললো, “আমাকে দেখছি দোজখে যেতেই হবে, এটা ফুবসত্য | তাহলে তোমাকেও খুন করে খুনের মুসলমান বিশ্বাস করে যে, জীবনের শেষ মুহুর্তে আজরাইল আত্মাকে হাতে ধরে দেহ থেকে বিচ্ছিন্ন করেন । মুমূর্যু যদি মহাপাপী হয়, তাহলে ফেরেশতা তাকে যন্ত্রণা দেন এবং অশেষ যন্ত্রণা ভোগ করে ধীরে ধীরে তার মৃত্যু হয়। কিন্তু সে যদি ধর্মনিষ্ঠ হয় তাহলে এই বিচ্ছিন্ন ভাবটা হয় যন্ত্রণাবিহীন, আর শান্তিতে তার মৃত্যু হয়। এই বিশ্বানের দরুন মুসলমানদের মধ্যে প্রথা হয়ে গেছে যন্ত্রণাভোগী মুমূর্ধুর নিকট কোরআনের 'সৃরা ইয়াসীন' পাঠ করা । তার উদ্দেশ্য হলো, আজরাইলকে প্রসন্ন করা ও তার জীনযধ্রণা শেষ করে দিতে প্রবৃত্ত করা । মুসলমানরা আরও বিশ্বাস করে যে, দু'জন ফেরেশতা (মনকির ও নকিব) মৃতকে ঈমান সম্বন্ধে কঠোর পরীক্ষা করেন এবং জওয়াব সন্তোষজনক না হইলে কঠোর শান্তি দেন মুসলমানরা তাদের পরীক্ষাকে এতোই ভয় করেন যে, তারা ছেলেমেয়েদের কল্পিত সওয়াল ও তার জওয়াব সম্বন্ধে ও শিক্ষা দিয়ে থাকে ।
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।