ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ١٣٨
📝 نص 📖 PDF

ভূমিকা Calcutta review নামাংকিত কলিকাতা বিশ্ববিদ্যালয় কৰ্তৃক প্রকাশিত মাসিক পত্রিকায় ১৮৭০ খ্ৰীষ্টাব্দের 0. € ! ও C [1 সংখ্যায় Wahabis in India' শীর্ষক পর পর তিনটি সুবৃহৎ প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধ লেখক ইংরেজ, কিন্তু ইচ্ছা করেই নিজের নাম গোপন রেখেছেন 'A1৷০n১৭০খ৪' ছদ্মনামের আবরণে ৷ কিনু এই বেনামা-লেখক যিনিই হোন, ওহাবী, ফারাজী ও তিতুমীরের কার্যকলাপ সম্বন্ধে তিনি সম্যক ওয়াকিফহাল এবং সরকারী নথিপত্র থেকে তথ্য সংগ্রহেও ছিল তীর অবাধ স্বাধীনতা ৷ সম্ভবতঃ ভারতে ওহাবী আন্দোলন সম্পর্কে এটিই ছিল ইংরেজিতে লেখা সর্বপ্রথম তথ্যবহুল সুবিস্তৃত আলোচনা-_যার দৃষ্টিতংগি ছিল সমকালীন শাসক সম্প্রদায় ইংরেজদের ও তাদের অনুগ্রহ-নির্ভর হিন্দুদের স্বার্থগন্ধী। এজন্যে প্রবন্ধগুলির আগাগোড়াই মুসলমান আজাদী যোদ্ধাদের কার্যকলাপ আশা-আকান্্ষা এমন কি ধর্মীয় বিশ্বাসকেও বক্রদৃষ্টিতে লক্ষ্য করা হয়েছে, স্বার্থ-প্রণোদিত হয়ে বিকৃত করা হয়েছে এবং সে সবের তীব্র নিন্দাও করা হয়েছে। ১৮৭০ খৃষ্টাব্দের ২রা আগষ্ট তারিখের “হিন্দু পেট্রিয়' নামক উগ্র মুসলমান-বিদ্বেষী ইংরেজি দৈনিক পত্রিকায় একটি বৃহৎ মন্তব্য প্রকাশিত হয় ফারাজী, ওহাবী প্রভৃতি মুসলমান মজহাবগুলির আন্দোলনকে তীব্র ভাষায় সমালোচনা করে। সেগুলিকে বলা হয় বিপজ্জনক সংস্থা, এমনকি বর্বরতা ও ধর্মান্ধতাহেতু তৎকালীন ভারতের ও 'ন্যায়পরায়ণ' 'শ্বার্থশূন্য মহাত্মা ইংরেজ বাহাদুরের" প্রতিষ্ঠিত সরকারের প্রতি শত্রভাবাপন্ন । অতএব তাদের “যদি আমাদের বুকের উপর শক্তি সঞ্চয় করতে দেওয়া হয় তাহলে রাষ্ট্রের সমূহ বিপদ ঘটতে পারে। এজন্যে সরকারের উচিত হচ্ছে, ফারাজী ও ওহাবীদের সম্বন্ধে এবং আরও যেসব সম্প্রদায় ভারতের ভিতরে ও বাইরে রাজনৈতিক উচ্চাশা পোষণ করে, সে সবের তন্নতন্নভাবে তদন্ত করা ।' আলোচ্য তিনটি প্রবন্ধে উপস্থাপিত এই প্রশ্রগুলির জওয়াব দেওয়ার চেষ্টা করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে স্বার্থগন্ধী দৃষ্টি দিয়ে প্রথম প্রবন্ধটি ১৮৩১ সালে সৈয়দ আহমদের মৃত্যুকাল পর্যন্ত, দ্বিতীয়টিতে তিতুমীরের ভূমিকা ও সৈয়দ আহমদের পরবর্তী নেতাদের কার্যকলাপ এবং তৃতীয় প্রবন্ধে বিলায়েত আলী ও ইনায়েত আলীর উদ্যম, কর্মপ্রবাহ ও তাদের মৃত্যু এবং সিত্তানার ঘাটি ধ্বংস হওয়া পর্যন্ত মুজাহিদদের কর্মময় জীবনের আলোচনা আছে। বলা বাহুল্য, উইলিয়াম হান্টার সাহেব '[130197 1গ05917)9155' বা ‘ভারতীয় মুসলমান' নামক গ্রন্থ রচনাকালে এই প্রবন্ধগুলি থেকে প্রচুর তথ্য গ্রহণ করেছিলেন । আর সমকালীন রাজনৈতিক অবস্থা সন্বদ্ধে ওয়াকিফ হাল হতে হলে এগুলির এতিহাসিক. তথ্যের মূল্যও অনেক বেশি। পূর্ব পাকিস্তানের শিক্ষিত সম্প্রদায় ও গবেষকদের নিকট প্রবন্ধগুলিও সহজলভ্য নয়। এজন্যে তাদের সুবিধার্থে প্রবন্ধগুলি বহু আয়াসে সং করে বাংলা তর্জমা প্রকাশ করা হলো । এতে যা কিছু মতামত ব্যক্ত রয়েছে, সবই প্রবন্ধ

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.