ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৫৯ কনিষ্ঠতর পুত্র হবেন উত্তরাধিকারী, তিনিও শাহী করবেন ত্রিশ-চলিশ বছর । তারপর ঈমান একেবারে লুপ্ত হবে, সত্য নষ্ট হয়ে যাবে, মিথ্যা মাথা তুলে দাড়াবে. বন্ধুরা হবে পরস্পরের দুশমন ৷ তিনি শাসন করবেন কুড়ি বা ত্রিশ বছর । তীর কনিষ্ঠ পুত্র হবে উত্তরাধিকারী । তার আমলে ঈমান আবার তাজা হবে, তার নাম হবে বাদশাহ মুজান্‌ শাহ। তার শাহীতে মানুষ থাকবে আরামে-আয়াসে । আর দুঃখ দূর হবে, সুখ দেখা দেবে সর্বত্র । তার শাহী থাকবে এগারো বছর । তারপর তরবারি দিল্লীতে রক্তস্রোত বইয়ে দেবে। তার পরে অভিযান করবেন আহমদ শাহ্‌, তার হাতে শাহী বংশ উৎখাত হয়ে যাবে। এই বাদশাহ ফৌত হলে পরে আগের বংশ আবার তখ্ত ফিরে পাবে । তখন শিখেরা হবে শক্তিশালী, আর শুরু করবে অত্যাচার-উৎপীড়ন প্রায় চল্লিশ বছর ধরে। তারপর নাসারারা সারা দুনিয়ায় নেমে আসবে ভীষণ উৎপীড়ন। তাদের ধ্বংস করতে পশ্চিমে এক শাহ উদয় হবেন, তিনি যুদ্ধ করবেন উৎপীড়ক নাসারদের সংগে । এই যুদ্ধে অগণিত মানুষ শহীদ হয়ে যাবে। পশ্চিমের শাহ জয়ী হবেন জেহাদের তরবারিতে, আর তারপর এক বেঈমান জাতি আসবে ইসপাহান থেকে । এই স্বেচ্ছাচারীদের ধ্বংস করতে ঈসা আসবেন আসমান থেকে নেমে, আর আদবেন মেহদী । এসব ঘটবে যখন রোজ-কেয়ামত শুরু হবে দুনিয়ায় । এই কাসিদা লেখা হলো পাচশো সত্তর হিজরীতে । পশ্চিমের শাহ আসবেন বারোশো সত্তর হিজরীতে । নেয়ামতউল্লাহ জানতেন আল্লাহ্‌র অনন্ত রহস্য, তার ভবিষ্যদ্বাণী একদিন সফল হবেই । হিজরত করার অনুকূলে যেসব প্রচারণা চলতো, নীচের উদ্ধতিই তার উপযুক্ত উদাহরণ ৫ : ৫ “পরম করুণাময় ও দয়ালু আল্লাহ্‌র নামে, আল্লাহ্‌ পরম মংগলময় । তিনি রাবুুল-আলামীন-__সারা বিশ্বের মালিক। আল্লাহ্‌র করুণা ও নিরাপত্তা হযরত মুহম্মদ, তার রসূল, তার বংশধরদের উপর ও সাহাবাদের উপর বর্ষিত হোক। এখন সকল মুসলমান অবহিত হোক যে, তাদের কর্তব্য হচ্ছে, কাফের শাসিত দেশ পরিত্যাগ করা, কারণ সেখানে মুসলমান আইননিরিষ্ট বিধিবিধান শাসনশক্তি প্রতিপালিত হতে বাধা দেয়। তারা যদি দেশ ত্যাগ না করে, তাহলে মৃত্যুকালে আজরাইল যখন তাদের দেহ থেকে আত্মাকে বিচ্ছিন্ন করবেন, ডন তিনি তার এই প্রশ্ন করবেন : আল্লাহ্‌র রাজ্য কি এতো প্রশস্ত ছিল না যে, তোমরা গৃহত্যাগ করে অন্যত্র বাস করতে পারোনি? আর এই কথা বলে তিনি তাদের অশেষ যন্ত্রণা দিয়ে দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন করবেন। তারপর তারা কবরের ভিতর ভোগ করবে অশেষ যন্ত্রণা এবং তার রেহাই নেই। শেষে রোজ-কেয়ামতের সময় তাদের দোজখে ফেলে দেওয়া হবে এবং সেখানে তারা শান্তি ভোগ করবে অনন্তকাল হিন্টাতে মুদ্রিত 'রিনালা-ই-হিজরুত' থেকে গৃহীত ।

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।