ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ ওহাবী আন্দোলন তিনটি শর্তে ; প্রথম_-বিধর্মী কর্তৃত্বের সাধারণ প্রকাশ এবং তার মধ্যে মুসলিম কর্তৃত্বের প্রকাশ না থাকা । দ্বিতীয়-_দারুল হরবে এমনভাবে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া যে, কোনও মধ্যবর্তী মুসলিম শহর বা কওমের অস্তিত্ব না থাকা । তৃতীয়-_তার মধ্যে কোনও ধর্মনিষ্ঠ মুসলমান উপস্থিত না থাকা । প্রথম শর্তটি ব্রটিশ ভারতে উপস্থিত, কিন্তু দ্বিতীয় বা তৃতীয়টি নয়। ব্রিটিশ ভারত উত্তর-পশ্চিমে মুসলমান রাজাসমূহের সংগে মিশে আছে। আর তার মধ্যে এমন সব মওলবী উপস্থিত, যারা জ্ঞান-গরিমায় ও ধর্মনিষ্ঠায় দূর-দূরান্তেও খ্যাতিমান । হানাফীরা এখনও এদেশকে দারুল ইসলাম বিবেচনা করে থাকে। কিন্তু ওহাবী আন্দোলন শুরু হওয়ার পর থেকে মওলবী মুহম্মদ ইসমাইলের অনুগামীরা মনে করতেন যে, মাত্র প্রথম শর্তটির উপস্থিতি প্রয়োজন । আর এজন্যে প্রচার করতেন যে, ভারত দারুল-হরব হযে গেছে। তারা কল্পনা করতেন যে, ইংরেজদের অধীনে ভারতীয় মুসলমানদের অবস্থা করতেন। ইংরেজরা হচ্ছে বর্তমান যুগের ফেরাউন, অতএব তাদের অধিকার থেকে পলায়ন মিসর থেকে পলায়নের মতোই প্রয়োজনীয় । তবে উৎপীড়িত মুসলমানদের একটা সান্তনা এই যে, ব্রিটিশ সরকারের ধ্বংস অবধারিত । তার স্থায়িতু মাত্র একশো বছর- ঠিক যতোদিন ইসরাইলীরা মিসরে দাসত্ব ভোগ করেছিলো । এই দাবী সপ্রমাণ করতে ওহাবীরা পিছপা হয়নি। তারা এ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী জাল করে, ষড়যন্ত্রমূলক প্রচারপত্র ছাপিয়ে অজ্জ্র অসন্দিপ্ধ মুসলমান ভাইদের মধ্যে বিতরণ করতো : তিনি শাহী করবেন । মর্দান শাহ হবেন তার উত্তরাধিকারী, তিনিও দুনিয়ায় ত্রিশ বছর শাসন করবেন । যখন তিনি এ দুনিয়া ছেড়ে যাবেন, তখন আবু সঈদ হবেন জিন্‌ ও মানুষের বাদশাহ্‌। তারপর বাদশাহ্‌ হবেন ওমর শাহ্‌, হিন্দুস্তানের তখ্ৃত তার অধিকারে আসবে। কাবুলের শাহ মহামতি বাবুর হবেন হিনদুস্তানের বাদমাহ, পাবেন ইবরাহীম | তখন দুনিয়ায় নামবে বিপর্যয় । তার পর হুমায়ুন তথতে উন্নীত হবেন। তার আমলে হবে আফগানদের অভ্যুদয়__-এই বংশের শাহ্‌ হিন্দুস্তান দখল করবেন, তার নাম মহামতি শের শাহ। হুমায়ুন ইরানে পালিয় আশ্রয় নেবেন মুহম্মদের বংশধরদের, সেখানে তার সম্মান হবে । ইরানের শাহ হবেন তার প্রতি সদয়, তার মর্যাদা তার সম্মান বাড়িয়ে দেবেন। যখন তিনি হিন্দুস্তানে অভিযান করবেন হুমাযুনকে তখুতে বসাতে, তখন শেরশাহ গত হবেন, তার ছেলে হবেন শাহ্‌। হুমায়ুন সহজেই ফিরে পাবেন হিন্দুস্তানের তখুত । তার পরে আকবার হবেন হিন্দুস্তানের বাদশাহ তার পুত্র জাহাংগীর হবেন উত্তরাধিকারী, তিনি হবেন সারা দুনিয়ার রক্ষক | যখন তিনি এ দুনিয়া ছেড়ে যাবেন, শাহজাহান শাহী করবেন ত্রিশ বছর যা আরও বেশি । তার

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।