ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন, ৫৭ তোমাদেরই থাক, আমার ধর্ম থাক আমারই 18 কিন্তু যতোই তিনি মক্ধাবাসীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে লাগলেন, ততোই তার ধর্মমতে দীক্ষিত মুসলমানরা বিপজ্জনক রাষ্ট্রীয় অপরাধী বিবেচিত হতে লাগলো, আার এজন্যে নও-মুসলিমরা উৎপীড়ন এড়াবার ' উদ্দেশ্যে জন্স্থান ত্যাগ করে মদিনায় পয়গন্বরের সংগে মিলিত হতে লাগলো । ক্রমে ক্রমে মুহম্মদের অনুসারী বিভিন্ন জাতের লোক ইসলামের একসূত্রে আবদ্ধ হয়ে একটা এঁক্যবদ্ধ সম্প্রদায়ে খ্রথিত হতে লাগলো, এবং তীর শাসনও বিস্তৃত হতে লাগলো তাদের বাসভূমির সমগ্র এলাকা জুড়ে । তাদের সংখ্যা যতোই বাড়তে লাগলো হযরত মুহম্মদও সেই অনুপাতে কম উদার হতে লাগলেন । শেষে এক এঁশী বিধানের বলে পূর্বের উদারনৈতিক বিধানকে মাত্র চার মাসে সীমাবদ্ধ করে এই আদেশ দেওয়া হলো যে, তারপর মুসলমানরা বিধর্মীদের সংগে সামাজিক সম্বন্ধ বন্ধ করে দেবে এবং তাদের ধর্মও প্রচার করতে পারবে তরবারির মুখে । এই নীতির বলে মুসলমানেরা যে কোনও দেশে বাস করুক না কেন, ধর্মের সূত্র এ্রক্যবদ্ধ হয়ে গেল, আর বিধমীরা ধর্মীয় ও জাতীয় যতোই পার্থক্য থাক না কেন তাদের মধ্যে, সম্নানভাবে মুসলমানদের দুশমন হয়ে গেল। আর তার দরুন মুসলমানদের চোখে সারা দুনিয়াটা ভাগ হয়ে গেল “দারুল ইসলাম" অর্থাৎ শান্তির আবাস, যার বিস্তৃতি হচ্ছে সমস্ত মুসলমান রাষ্ট্রের আর “দারুল হরব' অর্থাৎ মুশমনের দেশ, যার অন্তর্ভুক্ত হচ্ছে প্রত্যেকটি অমুসলমান রাজা । প্রত্যেক ‘দার’ অর্থাৎ দেশের অধিবাসীরা অন্যটিতে বাস করতে পারে তার জাতীয়তা ত্যাগ না করেও । কিন্তু করবার সদিচ্ছা পোষণ করতেই হবে, অন্যথায় সে হবে ধর্মত্যাগী । কারণ, মুসলমান আইন কোনও মুসলমানকে স্থায়ীভাবে একজন “হরবী" অর্থাৎ দুশমনের প্রজা হিসেবে স্বীকার করে না। মুসলমান আইনের বিধানদাতারা এ বিষয়ে একমত যে, মুসলমান কর্তৃক শাসিত প্রত্যেক দেশই দারুল ইসলামের অন্তর্ভুক্ত । কিন্তু তাদের মধ্যে মতদ্বৈধতা রয়ে গেছে যে, এককালীন দারুল ইসলামের অন্তর্ভুক্ত বর্তমান ব্রিটিশ ভারত বিধর্মী শক্তি কর্তৃক বিজিত হওার দরুন দারুল হরব হয়ে গেছে কিনা । এই প্রশ্বের জওয়াব যদি ব্রিটিশ সরকারের অনুকূলে যায়, তাহলে মুসলমানরাও জেহাদ চালাবার অধিকার হারিয়ে ফেলে; আর যদি জওয়াবটা প্রতিকূল হয়, তাহলে মুসলমানরা গোলমেলে অবস্থায় পড়ে যায়, কারণ সরকার বিরোধ না বাধালে তাদের সক্রিয় বাধ্যবাধকতা হয় না। কিন্তু এ দেশ থেকে হিজরত বা পলায়ন করা অবশ্য কর্তব্য হয়ে পড়ে । স্থায়ীভাবে এদেশবাসী মুসলমান তার সর্ববিধ ধর্মীয় ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে, সে পাপে জীবন যাপন করবে, তার বিবাহ সম্বন্ধ বিচ্ছিন্ন অর্থাৎ বিবি তালাক হয়ে যাবে এবং তার সন্তানরা হবে জারজ । এ ধরনের সিদ্ধান্তের ফলে গোড়া মানুষদের উপর কী প্রতিক্রিয়া হতে পারে, তা যদি ইউরোপীয় পাঠকরা সম্যক অনুধাবন করতে চান তা হলে তারা ক্ষণকাল চিন্তা করে দেখুন, ইউরোপবাসীদের- দৃষ্টান্ত হিসেবে ধরা যাক আইরীশদের উপর কী প্রতিক্রিয়া হতে পারে, যদি তাদের বিশ্বাস করতে বলা হয় যে, তাদের রাজনৈতিক ক্ষোভ ছাড়াও তাদের বিবাহ অসিদ্ধ হবে, সন্তানরা হবে জারজ এবং প্রার্থনা হবে মূল্যহীন, যতোদিন তারা ইংলগ শাসিত. দেশে বাস করতে থাকবে। 8. মক্কাশরাফে সবপ্রথম যুগে নাজেল হওয়। সুরা 'আল-কাকিরদ্ন'___(জ)।

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।