ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৫৫ বিলায়েত আলীর উপস্থিতিতে শক্তি বৃদ্ধি না হয়ে অনৈক্যই সৃষ্টি হলো। ব্রিটিশ সরকারের প্রতি ভাইয়ের মতো তার জাতক্রোধ ছিল না। তীর ধর্মীয় উৎসাহ ততোখানি বন্য অন্ধ প্রকৃতির হিল না, যার দরুন ধর্মীয় দুর্বলতাবশত মানুষ আত্মসংযম হারিয়ে ফেলে এবং পার্থিব পরিণামদর্শিতাও বর্জন করে। তিনি সফর করে ফিরেছেন মধ্যভারতে, দাক্ষিণাত্যে, সিস্কৃতে ও বোম্বাইতে এবং তার দরুন ভাইয়ের চেয়ে আরও সঠিকভাবে তিনি ব্রিটিশ শক্তির গুরুত্ব পরিমাপ করতে সক্ষম হয়েছিলেন । এই শক্তিই মারাঠা বগীদের ছুত্রভংগ করে দিয়েছে, মুসলমান পিগ্ডারীদের শায়েস্তা করেছে, সিদ্ধুর আমীরদের দমন করেছে, শিখদের ধ্বংস করে দিয়েছে । এজন্যে তিনি কাফেরের দেশ থেকে পলায়ন করে নিজের বিবেককে প্রবোধ দিয়েছেন ও শান্তিতে থাকতে চেয়েছেন যতোদিন না সৈয়দ আহমদ পুনরায় উদিত হন, কিংবা নিশ্চিত জয়ের সম্ভাবনাময় অনুগামীদের সংখ্যা বর্ধিত হয় । তিনি বোঝালেন যে, উপস্থিত অল্পসংখ্যক জেহাদীদের নিয়ে ভারত জয় করা একেবারেই অসম্ভব এবং আরও দেখালেন যে, কোনোরকম নিষ্ফল প্রচেষ্টায় মাত্র ব্রিটিশ সরকারের চোখ খুলে দেওয়াই হবে । আর যদি সে সরকার একবার তাদের কার্যকলাপ সম্বন্ধে বিশেষভাবে ওয়াকিফহাল হয়ে উঠে তাহলে সরকার তাদের সব রকম রসদ সরবরাহ বন্ধ করে দেবে এবং প্রজাদেরও জেহাদ সমর্থন করতে নিষেধ করবে। কিন্তু ইনায়েত আলী ছিলেন সংকীর্ণমনা গোঁড়া এবং ভাইয়ের চেয়ে কম অভিজ্ঞতাসম্পন্ন । এজন্যে তার নিকট এরূপ পন্থা ভ্রমাত্মক বিবেচিত হলো--এ যেন ইসলামে ও সৈয়দ আহমদের কাজে আস্থাহীনতা মাত্র । খোদ পয়গম্বর সাহেব ইমাম মেহেদীর চেয়ে উচ্চন্তরের না হয়েও৩ মাত্র কয়েকজন অনুচর নিয়ে সারা আরবদেশ জয় করেছিলেন । যা একবার ঘটেছে. তা পুনরায় ঘটতে পারে । এখন শুধু দরকার বিশ্বাসের, তাহলে সুফল নিশ্চিত। এভাবে তিনি ভাইয়ের বিরুদ্ধে জেহাদের পক্ষে ওকালতি করলেন এবং অনিচ্ছুক ভাইকে সরদারী ছেড়ে দিতে গররাজী হলেন । ফলে বসতিতে একটা গোলযোগ উপস্থিত হয় ৷ বাঙালিরা সমর্থন করলো তাদের পীর সাহেব ইনায়েত আলীর দাবী, আর সংখ্যাবহুল হিন্দুস্থানীরা পক্ষ নিলো তার ভাইয়ের । ঝগড়া তীব্রতর হয়ে উঠলো এবং পরিস্থিতি এমন হয়ে দাড়ালো যে, জেহাদীরা ভারত অধিকারের প্রশ্ন ত্যাগ করে আত্মকলহেই শক্তি অপচয় করতে প্রস্তুত হ'ল ৷ এমন সময় বিলায়েত আলীর শুভবুদ্ধিতে বিরোধটার মীমাংসা হয়ে গেল । তিনি বিবদমান দুই দলের সম্মুখে উপস্থিত হয়ে আল্লাহর নিকট এই মুনাজাত করলেন, তিনি যেন দুর্দিনে মুসলমানদের করুণা করেন এবং ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ বন্ধ করে দেন। শত্র-মিত্র তার আচরণে অভিভূত হয়ে পড়ে ও অন্ত্র ত্যাগ করে। তখন ইনায়েত আলী নিজের অবস্থা সন্বন্ধে নিরাশ হয়ে ভাইয়ের পক্ষে খেলাফতের দাবী ত্যাগ করেন এবং নিজের অল্পসংখ্যক অনুচর নিয়ে সোয়াতের আখুন্দের নিকট আশ্রয় লাভের আশায় প্রস্থান করেন । আখুন্দ তার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আখুন্দের সংগে সাক্ষাৎ করে ইনায়েত আলী বনায়ের নদীর অপর তীরবর্তী গ্রাম মুদদৃখেলে বসবাস করতে থাকেন। আর নিজের অভিলাষ পূরণের সুযোগের অপেক্ষাও করতে লাগলেন । ভাগ্য তার উপর সুপ্রসন্ন ছিল৷ কয়েক মাসের মধ্যেই বিলায়েত আলী ৩ নাউজুবিলাহ, কোনও মুসলমানই এরূপ চিন্ত। করতে পারে না__(এ)।

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।