ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ ওহাবী আন্দোলন পূর্বে একবার তাকে এই জেলা থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল রাজদ্রোহ অপরাধে ও বিদ্রোহ প্রচার করার অভিযোগে । তদন্ত আরম্ভ হলেই ইনায়েত আলী আত্মগোপন করেন ও পাটনায় পলায়ন করেন। তখন তাঁকে থেফতার করবার জন্যে পাটনার ম্যাজিস্ট্রেটের নিকট পরওয়ানা পাঠানো হয়। কিন্তু ইনায়েত আলী রাজশাহী থেকে উধাও হয়ে গেলেও তাঁর প্রভাব অক্ষুণ্ণ থাকে । কয়েকদিনের মধ্যেই রাজশাহীর ম্যাজিস্ট্রেট তীর সিদ্ধান্তের জন্যে দুঃখিত হন এবং ১৮৫০ সালের মার্চ মাসে তিন এতদৃসংক্রান্ত মামলায় এই হুকুম দেন : পুলিশ রিপোর্টে দেখা যায় যে, ইনায়েত আলী নিরীহ ব্যক্তি, তাকে গ্রেফতার করার কোনও দরকার নেই; তীর বিরুদ্ধ ফরিয়াদীকে১ পুলিশের নিকট সোপর্দ করা হোক মিথ্যা অভিযোগ আনয়ন করার কারণ দর্শাতে । এই হুকুমের নকল পাটনার ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হয়। তিনি কিন্তু পাটনার মওলবীদের কার্যকলাপের বিষয় রাজশাহীর ম্যাজিস্ট্রেটের চেয়ে সম্যক অবগত ছিলেন। এজন্যে তিনি বিশ্বাস করতে চাইলেন না যে, ইনায়েত আলী নিরীহ লোক । তিনি পুনরায় ইনায়েত আলীর নিকট এক হাজার টাকার মুচলেকা নেন এই শর্তে যে, তিনি পাটনা পরিত্যাগ করতে পারবেন না। তার কার্যকলাপ সম্বন্ধে বাংলার কর্তৃপক্ষ সতর্ক জেহাদীদের সংগে মিলিত হলেন এবং জ্ঞেষ্ঠ ভ্রাভার প্রতিনিধি হিসেবে এই ওহাবী বসতির মুজাহিদ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। ১৮৫০ সালের শেষভাগে বিলায়েত আলী সীমান্ত প্রদেশের দিকে সফর আরম্ভ করেন নিজের পরিবারবর্গ ও আশিজন অনুগামী নিয়ে। পথে তিনি বড়ো শহরে প্রচারকার্য চালান। দিল্লীতে তার প্রচারকার্য অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং কথিত আছে যে, এই সময় তিনি বাদশাহের২ নিকটও জেহাদ প্রচার করেন ও তার সমর্থন লাভ করেন। দিল্লী থেকে পূর্বের মতো ধীর মন্থর গতিতে অগ্রসর হয়ে ভিনি সিত্তানা পৌছালেন জেলা কর্তৃপক্ষের নিকট থেকে কোনও বাধা না পেয়ে । কেবল মাত্র এক জায়গায় কুব্বুলের নিকট পুলিশ তাদের মালবাহী উটগুলোকে ধরে পেশোয়ারের ডেপুটি কমিশনারের নিকট চালান দেয়, কিন্তু তিনি নির্দেশ দেন উট্টগুলোকে অবিলম্বে মালিকদের ফিরিয়ে দিতে । বিলায়েত আলী ও ইনায়েত আলী চার বছর পূর্বে গ্রেফতার হয়ে পুলিশ প্রহরায় পাটনায় প্রেরিত হয়েছিলেন, অথচ তীরাই নির্ভয়ে ও নিরাপদে সারা ভারত পরিভ্রমণ করে ফিরলেন, এটা নিশ্চয়ই ভারতে ব্রিটিশ শাসনের এক আশ্র্য বিষয় বটে। এ থেকেই শাসক ও শাসিতের মধ্যে পার্থক্যটা সহজে নজরে পড়ে-_-তখন শাসকরা বিপুজ্জনক সম্প্রদায়ের সন্ধন্ধে কতোটুকুই বা খবর রাখতেন। সৈয়দ আহমদের যুদ্ধবিগ্রহ, বারাসতের বিদ্রোহ, হরিপুর ধর্মান্ধদের প্রতিরোধ ও শেষে আত্মসমর্পণ সমস্তই শেষ হয়ে গেলে ভুলে যাওয়া হলো । আর তারপর সহসা রুঢ়ুভাবে সরকার জাগ্রত হলো শেষ সময়ে, যখন মওলবীরা সিত্তানায় ফিরে গেছেন এবং পার্বত্য আদিবাসীদের উত্তেজিত করে তুলছেন। ১. বলাবাহুল্য, এই ফরিয়াদী ছিল জনৈক হিন্দু-_-(অ)। ২ বাদশাহ বাহাদুর শাহ জাফর (১৮৫১-১৮৫৭ খৃঃ) (অ)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।