ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় প্রবন্ধ রণজিৎ সিংহের মৃত্যুর পর পাঞ্জাব রাজনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয় । পরবর্তী প্রত্যেক সরকার ছিল নামে মাত্র শক্তিধর, রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব ছিল খালসা সৈন্যদের হাতে । শেষ হচ্ছে বিদ্রোহপরায়ণ খালসা-বাহিনীকে যুদ্ধ করতে বাধ্য করা । এই বিবেচনায় শিখরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু যুদ্ধে শিখরা দারুণভাবে পরাজিত হয়, খালসা-বাহিনী আংশিকভাবে ধ্বংস হয়, এবং লাহোরে একর্জ রেসিডেন্টের অধীনে দেশীয় সরকারের পত্তন হয়। শেষের কয় বছরের ভীষণ গোলযোগের সময়টা ছিল জেহাদের পক্ষে অত্যন্ত অনুকূল এবং ওহাবীরাও খুবই বিজয়ের আশা করতো তারা বালাকোট দখল করে নেয় এবং মুজাফ্ফরাবাদ দ্বিতীয়বার আক্রমণের প্রস্তুতি চালাতে থাকে । এমন সময় জয়নুল আবেদীনের দলত্যাগে আন্দোলনটা সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হয় । সমকালীন জেহাদীদের প্রধান নেতা ছিলেন তিন জন : বিলায়েত আলী ইনায়েত আলী ও মকসুদ আলী; আর তারা সকলেই ছিলেন বিহারের অধিবাসী । ইনায়েত আলীর ইচ্ছা ছিল মওলবী কাদিরকে সমর্থন করার । কিন্তু মকসুদ আলী সোজা জানিয়ে দিলেন যে, সৈয়দ আহমদের পুনরাবিতভ্াবের কাহিনী যদি অস্বীকার করা না হয়, তাহলে তিনি নিশ্চয়ই জেহাদ ত্যাগ করে বাংলাদেশে ফিরে যাবেন । তখন বিলায়েত আলীকে নেতা নির্বাচন করা হলো ও জেহাদ পুনরায় শুরু করা হলো । মুজাফ্‌ফরাবাদে দ্বিতীয় অভিযানও সাফল্যমণ্ডিত হয়। শিখদের দক্ষিণমুখে বিতাড়িত করে জেহাদীরা তাদের পশ্াদ্ধাবন করেন। তখন একদল পাঠান এই বিজয়বার্তা শুনে জেহাদীদের পক্ষাবলম্বন করে। শিখরা নওশেরায় একবার বাধা দিতে চেষ্টা করে, কিন্তু পুনরায় পরাজিত হয়। সিন্ধু নদীর পূর্বতীরে হরিপুর থেকে কাগান এবং সিত্তানা থেকে কাশ্মীর পর্যস্ত বিস্তীর্ণ অঞ্চলে ওহাবীরা অত্যল্পকালের মধ্যেই নিজেদের অধিকার স্থাপন করে। কিন্তু খালসাবাহিনীর ধ্বংস এবং তার দরুন ব্রিটিশ সরকারের আশ্রয়ে একটা নয়া শিখ- শক্তির প্রতিষ্ঠা হওয়ায় ওহাবীদের পক্ষে নিজেদের অধিকার সুদৃঢ় রাখা অসম্ভব হয়ে পড়ে এবং ১৮৪৭ সালে হরিপুরের নিকট মিঃ এগ্নিউ-এর নিকট সমগ্র মুজাহিদবাহিনী আত্মসমর্পণ করে। কেবলমাত্র মীর আওলাদ আলী তীর কিছু সংখ্যক অনুগামীসহ সিত্তানায় পলায়ন করেন। মওলবী ইনায়েত আলী ও বিলায়েত আলী রাজবন্দী হিসেবে জনুস্থান আজিমাবাদ প্রেরিত হন। সেখানে উপস্থিত হলে তারা প্রত্যেকে দশ হাজার টাকার মুচলেকা দিয়ে খালাস পান এই শর্তে যে, চার বছর তারা পাটনা শহর ত্যাগ করতে পারবেন না । কিন্তু মুচলেকার শর্ত পালনের দিকে লক্ষ্য রাখা হয়নি, এবং মাত্র কয়েক মাস তীরা নিষ্ক্রিয় থেকে পুনরায় সিত্তানায় আশ্রয়প্রাপ্ত মীর আওলাদ আলীর সংগে চিঠিপত্র যোগাযোগ শুরু করেন এবং উত্তর-পশ্চিম অঞ্চলে হৃত অধিকার পুনরুদ্ধার করতে চেষ্টিত হন। ১৮৫০ খ্ৰীষ্টাব্দের প্রথম ভাগে রাজশাহীর জেলা ম্যাজিষ্ট্রেট সংবাদ পান যে, ইনায়েত আলী পুনরায় সেখানে উপস্থিত হয়েছেন ও মুজাহিদ সংগ্রহ করছেন, অথচ

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।