ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ওহাবী আন্দোলন দিয়েছেন : লোকেরা আমায় দেখেই সত্তুষ্ট নয়, তারা আমার হস্তমর্দন করতে চায় এবং আমার সংগে কথা বলতেও চায়। তাদের যে অনুগ্রহ দেখানো হয়েছে, তা পেয়ে তারা ধন্য নয়। এজন্যে ন্যায়বান আল্লাহ্‌ তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, আর আমি যতোদিন মুজাহদ-বাহিনীর নেতা হিসেবে যোগদান না করছি, ততোদিন আমি আর তাদের সামনে উপস্থিত হচ্ছিনে। এরপর মূর্তিটাকে আর দেখা যায়নি। আরও কিছু দিন পর মোল্লা তোরাব এবং কাবুল ও কান্দাহার থেকে কয়েকজন সন্তাত্ত ব্যক্তি উপস্থিত হন এবং এই প্রতারণা প্রকাশ করে দেন। তখন বহু অনুনয়-বিনয়ের পর মোল্লা কাদিরকে রাজী করানো হলো মূর্তিটা একবার সকলকে দেখাতে ৷ তারা মৃর্তিটাকে পরীক্ষা করে দেখলে, সেটা ছাগলের চামড়ায় ঘাসে ভর্তি এবং কয়েকখানা কাঠ, চুল প্রভৃতি দিয়ে মানুষের অবয়ব তৈরী করা হয়েছে । তখন এই বান্দা কাসিম কাজ্জাবকে এর কারণ জানাতে বলে । সে বলে, এটা ঠিক বটে, তবে ইমাম হুমাম একটা কেরামত দেখিয়েছেন, আর সেজন্যেই এসব অবিশ্বাসী লোকদের সম্মুখে তৈরী মূর্তিতে আবির্ভূত হয়েছেন। এর পর মোল্লা কাদির এরকম বলতে থাকেন : হুজুর এখন আমার উপর নারাজ হয়েছেন । এজন্যে আমার বাড়ী আসা ছেড়ে দিয়েছেন কিন্তু মিয়া চিশতী সাহেব১০ এখনও মাঝে মাঝে আসেন। মওলবী খুদাবখশ১১ এর রাখাল ছেলেকে ধরে প্রহার করেন ও তারই জুতাজোড়া নিয়ে ফরকাবাদ যান। এইসব হলো লোকের মূর্তি পূজা ও কুফুরীর সামান্য নমুনা মাত্র । আমি প্রথমে মূর্তিটাকে যেমন দেখেছি, তারই সঠিক বর্ণনা আপনাকে জানালুম । এখন এসব লোকের ভুল ও মিথ্যা স্পষ্ট দিবালোকের SELECT SI ভাতা রিবন তত বেঁচেছি। এই সংগে আমি বদি-উজ-জামান ও মওলবী রজব আলীকে সালাম জানাচ্ছি ।” জয়নুল আবেদীন কলিকাতা ফিরে গেছেন এবং ওহাবী মতবাদ একেবারে ত্যাগ করেছেন। তার অনুগামীরাও তার পথ অনুসরণ করেছেন । আর তার দরুন তৃতীয়বার পরিস্থিতি এমন হলো, যেন ওহাবী আন্দোলন ভেঙ্গে চুরমার হয়ে যাবে । কিন্তু পাটনার মওলবীদের অধ্যবসায় বলে আবার সব বাধা দূরীভূত হলো এবং অল্পদিনের মধ্যেই সম্প্রদায়টা উজ্জীবিত হয়ে উত্তর-পশ্চিম অঞ্চলে এতোখানি শক্তিশালী হয়েছিল, যেমনটি ছিল ঠিক সৈয়দ আহমদেরই জীবনকালে। ১০ মিয়া চিশতী সৈয়দ আহমদের খাদিম ৷ তার সন্বন্ধে বলা হতো যে, তিনি প্র ভুর সংগে বালাকোটের ১১ যুদ্ধকালে অদৃশ্য হয়ে যান । যখন সৈয়দ আহমদের পুনব্রাবির্ভাবের নার্তা হিন্দস্থানে পৌছে, তখন ফরাক্লাবাদের লোকের! মওলবী খুদাবখশের নিকট একটা পত্র পাঠায় এই নির্দেশ দিয়ে যে, ইমাম যে পার্বত্য অঞ্চলে গেছেন, তার যেন কিছু নিদর্শন সংগে আনেন । তখন তিনি ফেরার পথে রাখালের জুতাজোড়া ছুরি করে আনেন পাহাড়িয়া অঞ্চলে যাওয়'র সাক্ষ্য হিনেবে |

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।