ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৫০ ওহাবী আন্দোলন সিন্ধু হতে ওহাবীরা ছত্রভংগ হয়ে গেলে গোলাম কাদিম পাহাড়িয়া অঞ্চলে ফিরে গেলেন এবং সৈয়দ আহমদের খলিফা হিসেবে প্রচারকার্য চালাতে লাগলেন । তিনি প্রধানত বাস করতেন কাগানের কাওয়াই নামক স্থানে । কাগানের আমীর জামীন শাহ ও নওবত শাহ তার মুরীদ হন। কাবুল থেকে ওহাবীরা আপন আপন গৃহে ফিরে যাওয়ার কিছুকাল পরেই গোলাম কাসিম নেতাদের নিকট সংবাদ পাঠান, ইমাম পুনরায় উদিত হয়েছেন এবং ইচ্ছা জানিয়েছেন যে, পুনরায় শিষ্যদের সংগে তিনি মিলিত হয়ে শিখদের বিরুদ্ধে জেহাদ চালনা করবেন। সৈয়দ আহমদর নামাংকিত হয়ে বিভিন্ন মুরশিদের সংগে যোগদান করতে । পাটনার খলিফারা শীঘ্ঘই এ আহ্বানে সাড়া দিলেন এবং বৃটিশ ভারত থেকে পুনরায় দলে দলে কাফেলা পাহাড়িয়া অঞ্চলে আসতে লাগলো । ইনায়েত আলী শীঘ্রই উপস্থিত হলেন ও নেতৃত্বভার গ্রহণ করলেন এবং তার ‘পরিচালনায় জেহাদীরা শিখদের আক্রমণ করলো ও বালাকোট থেকে বিতাড়িত করে দিলো। বালাকোটের পার্শববর্তী গ্রাম কাগান। নজফ খা সেখানকার শাসনকর্তা ও ওহাবীদের বন্ধু । শিখরা তার এলাকা হস্তগত করে নেওয়ায় এখন তিনি ইনায়েত আলীর সাহায্য প্রার্থনা করলেন । যেসব মওলবী ইনায়েত আলীর সংগে যোগদান করেছিলেন, তাদের মধ্যে ছিলেন হায়দরাবাদের মওলবী জয়নুল আবেদীন । বিলায়েত আলী যখন প্রথম দাক্ষিণাত্য সফর করেন তখন তার সংগে জয়নুল আবেদীনের পরিচয় হয়। জয়নুল আবেদীন তাঁর প্রচারকার্ষে মুগ্ধ হন এবং গৌড়া ধর্মান্ধ হযে ওঠেন। তিনি ছিলেন বলিষ্ঠ মানসের আবেগপ্রবণ মানুষ এবং সর্বশক্তি দিয়ে তিনি এই আন্দোলনে ঝাপিয়ে পড়েন। তার উৎসাহ লক্ষ্য করে বিলায়েত আলী তাকে পূর্ববাংলার জেলাগুলিতে প্রচারকার্ষে পাঠিয়ে দিলেন। সিলেট ও ঢাকা জেলায় তীর শিষ্যসংখ্যার আধিক্য থেকেই প্রচারক হিসেবে তার সাফল্যের প্রমাণ মেলে । পাহাড়িয়া অঞ্চলে ইমাম সাহেবের সংগে যোগদানের আদেশ পেয়েই তিনি তাড়াতাড়ি রওয়ানা হয়ে গেলেন এবং পিছনে চললো তার এক হাজার অনুগামী, নজর এড়াবার উদ্দেশ্যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে। সেখানে উপস্থিত হলে একদল জেহাদী দিয়ে তাকে পাঠানো হয় শিখদের বিরুদ্ধে নজফ তিনি সেনা নায়কের কাজ ত্যাগ করেন এবং যুদ্ধবিগ্রহ থেকেও অবসর গ্রহণ করেন। এ পর্যন্ত ইমাম সাহেব স্বয়ং আবির্ভূত হয়ে জেহাদীবাহিনী চালানার ভার গ্রহণ করেননি তার সম্বন্ধে বলা হতো যে, তিনি কাওয়াইএর নিকট কোনো একটা পাহাড়ের গুহায় বাস করছেন, কিন্তু পাহাড়টিকে কঠিন পাহারায় ঘিরে রাখা হতো এবং কোনও জেহাদীকে তার ধারে কাছে যেতে দেওয়া হতো না। কিন্তু জয়নুল আবেদীন একবার মুর্শিদের সংগে সাক্ষাৎ করতে দৃঢ়প্রতিজ্ঞ হলেন। তখন সব ভয় ও বাধা তুচ্ছ করে গুহায় তার মুর্শিদের অবস্থান করার কথা, সেখানে জোর করে প্রবেশ করলেন । এবং তিনি সেখানে দেখলেন, খড়ে তৈরী তিনটি মাত্র মূর্তি সেখানে বিদ্যমান, একটি সৈয়দ আহমদের ও দুটি তার খাদিমদের 1 ধর্মীয় উৎসাহে তীত্র আঘাত লাগলো ! তিনি এই অভিশপ্ত স্থান থেকে দ্রুতলেগে পলায়ন করলেন এবং অনুগামীদের এই ভয় দেখিয়ে জেহাদ করতে নিষেধ করলেন যে,

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।