ওহাবী আন্দোলন ৪৯ জীবিত আছেন এবং পুনরায় খ্ৰীষ্ট শত্রুর সংগে যুদ্ধ করতে ধরাধামে উদিত হবেন । ভারতীয় মুসলমানরা পরিষ্কারভাবেই ধর্মত্রষ্ট হয়ে গেছে, অতএব এটা এমন কিছু অযৌক্তিক ধারণা নয় যে, মধ্যবর্তী ইমাম সাহেব সমভাবেই অদৃশ্য হয়ে গেছেন। সৈয়দ আহমদের ক্রমাগত অনুপস্থিতিতে একজন সরদার নির্বাচন করা অপরিহার্য হয়ে ওঠে জেহাদ পরিচালনার জন্য ৷ এই নির্বাচনের ভার ছিল ভারতীয় খলিফাদের উপর। তারা দলে দলে দিল্লীতে একত্রিত হলেন ও মওলবী নাসিরউদ্দীনকে নির্বাচন করেন। আরও স্থিরীকৃত হলো যে, তিনি টংক ও সিদ্ধুরণ মধ্য দিয়ে অভিযান চালিয়ে বনায়েরের তথ্তাবন্দে অবস্থিত মুজাহিদ বলে যোগদান করবেন । মাসিরউদ্দীন মাত্র কয়েকজন অনুগামীসহ দিল্লী ত্যাগ করেন। টংকে বহু নও- মুজাহিদ তার সংগে যোগ দেয় এবং তিনি বহু অস্ত্রশস্ত্র ও টাকা পয়সা সাহায্য পেলেন। সেখান থেকে তিনি সিন্ধুর শিকারপুরে গমন করেন এবং প্রতিজ্ঞা করেন যে, শিখদের সংগে মোকাবিলা করার উপযুক্ত বাহিনী সংগ্রহ না হওয়া পর্যন্ত নড়বেন না। ১৮৩৩ সালে সৈয়দ আহমদের পরিবারবর্গ এবং তখতাবন্দে পলাতক তার বাকি সৈন্যরা নাসিরউদ্দীনের সংগে যোগ দিল । মুজাহিদরা সিন্ধুতে প্রধান বাহিনীর সংগে থেকে গেল, কেবল সৈয়দ আহমদের পরিবারবর্গ টংগে ফিরে গেল । সিন্ধুর আমীররা ছিলেন ভারতীয় মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি গৌড়া এবং তারা অমুসলমান শাসক গোষ্ঠীর উপর খড়গহস্ত ছিলেন। তারা আমাদের দূতদের ঘৃণা করতেন ও তাদের সংগে অপমানকর ব্যবহার করতেন । তারা শিখদের ক্রমবর্ধমান শক্তিকে ভীতির চক্ষে দেখতেন, আর রণজিৎ সিংহ ছিলেন তাদের ও ওহাবীদের সমান শত্র । আর এটাও ছিল সর্বজনবিদিত যে, রণজিৎ সিদ্ধ আক্রমণের শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন৷ এজন্যে আমীররা সম্ভবতঃ ওহাবী নেতাদের সাহায্য চেয়ে থাকবেন অধিকৃত অঞ্চল রক্ষা করতে ৷ কারণ যাই হোক না কেন, নাসিরউদ্দীন শিকারপুরেই অবস্থান করতে লাগলেন এবং পাহাড়িয়া অঞ্চল থেকে জেহাদ চালানোর ইচ্ছা আপাততঃ ত্যাগ করলেন । ক্রমে ত্রমে তার বাহিনীর সংব্যাবৃদ্ধি হতে লাগলো । সারা বাংলাদেশ থেকে অজন্্ নও-মুজাহিদ ও টাকা-পয়সা আসতে লাগলো । তবু তিনি বহুদিন নিস্ত্রিয় বসে রইলেন এবং হাজারার বিরুদ্ধে একটা উন্নেখের অযোগ্য অভিযান ব্যতীত কখনও শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেননি। কিন্তু উত্তেজনার সময় ঘনীভূত হতে লাগলো । লর্ড অকল্যাণ্ড যখন দৃঢ়প্রতিজ্ঞ হলেন শাহ্ শুজাকে কাবুলের লোকদের উপর জোর করে বাদশাহ করতে, তখন দোস্ত মুহম্মদ ইংরেজদের সংগে জেহাদ ঘোষণা করলেন এবং ওহাবীদের আমন্ত্রণ করলেন এই জেহাদে যোগ দিতে । নাসিরউদ্দীন দোস্ত মুহম্মদকে সাহায্য করতে ইচ্ছুক হলেন, কিন্তু অনেক মওলবী তার বিরুদ্ধে গেলেন এবং নিজেদের অনুচরদের নিয়ে দেশে ফিরে গেলেন । প্রায় এক হাজার লোক নাসিরউদ্দীনের সংগে রইলো । তাদের নিয়েই তিনি কাবুল যাত্রা করলেন এবং দাদুরের নিকট গেলে তিনশো বাছা বাছা যোদ্ধা পাঠালেন আমীরকে সাহায্য করতে ৷ তাদের পাঠানো হলো গজনীর রক্ষা-ব্যবস্থায় সাহায্য করতে । কিন্তু ইংরেজ বাহিনী কিন্লাহটি আক্রমণ ও দখল করার সময় তাদের সকলকেই ধ্বংস করে দেয়। তারপর কাবুল শীঘ্বই ইংরেজদের হস্তগত হলো, আর হতোদ্যম ওহাবীরা ছত্রভংগ হয়ে হিন্দুস্তান ও বাংলাদেশে নিজের নিজের বাড়িতে ফিরে গেল। ৭. টংক ও সিন্ধু ছিল মুসলমান রাষ্ট্র এবং এই দু'জায়গায় সৈয়দ আহমদের অনুগামীরা ছিল সংখ্যাবহুল। টংকের নওয়াব ও সিন্কুর কয়েকজন আমীর ও তাঁর মুরীদ ছিলেন বলে কথিত । 8 7
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।