ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ ওহাবী আন্দোলন দলের। তিনি শীঘই ভারতের অন্যান্য খলিফার নিকট পত্র পাঠালেন। তার মধ্যে তিনি বালাকোটের বিপর্যয়ের বিস্তৃত বিবরণ দিলেন, মুজাহিদদের ইমাম সাহেব অদৃশ্য হওয়ার দরুন বর্তমান শোচনীয় অবস্থা জানালেন এবং সাহায্য চেয়ে পাঠালেন আরও রা বিশ্বাস এখন দৃটীভূত হলো ।৩ তারা ভাবলেন, তিনি তো জীবন্দশাতেই নিজের অদৃশ্য হওয়া কো LSU Ea Sed SELECTS লাগলেন ৷ তারা প্রচার করলেন যে, আল্লাহ্‌ ইমাম সাহেবকে লোকচক্ষু থেকে গোপন করে একটা পর্বত গুহায় লুকিয়ে ফেলেছেন কিন্তু তার অনুগামীরা যখন একত্রিত হয়ে ধর্মে আন্তরিকতার নিদর্শন স্বরূপ এঁক্যভাবে জেহাদ পরিচালনা করবে তখন আবার তিনি উদিত হবেন ও পূর্বের মতো তাদের বিজয়ের পথে চালনা করবেন। এসব প্রচারণা শ্রবণেচ্ছ সাধারণের উপর প্রভাব বিস্তার করলো এবং যে আন্দোলনটা বালাকোটে ধ্বংস হয়ে গেছে মনে হয়েছিল, সেটা আবার নয়া উদ্যমে জেগে উঠলো । একজন ইউরোপীয়ের নিকট এটা নিশ্চয়ই অবিশ্বাস্য মনে হবে যে, মাত্র এরকম উক্তি সহজে বিশ্বাস করা যাবে এবং সেটাকে জেহাদের উদ্দেশ্যে কাজেও লাগানো যাবে । সে স্বভাবতই ধারণা করবে যে, এরকম আজগুবি ও অবিশ্বাস্য কাহিনী শোনার আগে লোক নিশ্চয়ই সম্ভাব্য বলিষ্ঠ প্রমাণ চাইবে । আর সাধারণ বুদ্ধিসম্পন্ন কোনও পাশ্চাত্য মানসকে এরকম মায়াকাহিনী বিশ্বাস করানো নিশ্চয়ই অসম্ভব, কোনও পরিমাণ সাক্ষ্যেই তা সম্ভব নয়। কিন্তু মুসলমানের নিকট এর কিছুই অবিশাস্য নয়। তার সম্প্রদায়ের ধৰ্মীয় পুরাকাহিনীর সংগে এর দস্তুর মতো সংগতি আছে এবং প্রথম শুনেই সম্ভব ছাড়া আর কিছুই মনে হবে না। এজন্যে সামান্য মাত্র সাক্ষ্যেই সে বিশ্বাস করে বসবে । আর এরকম ঘটনা তো পূর্বেও ঘটেছিল্‌। একথা সকলেরই জানা যে, হযরত ইউনুস কিছুকাল অদৃশ্য হয়েছিলেন এবং একটা বৃহৎ মাছের পেটে লুকায়িত ছিলেন। হযরত মুসাও অদৃশ্য হয়েছিলেন, যখন তিনি সিনাই পর্বতে উঠে “তওরাত' গ্রহণ করেছিলেন৫ মহান নেতা জুলকারনাইন৬ ইয়াজুজ ও মাজুজকে বন্দী করে তাদের দ্বারা পৃথিবী ধ্বংস বন্ধ করেছিলেন এবং তিনিও প্রায় একই অবস্থায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন তাদের ধর্মহীন অনুগামীদের শাস্তিপানের উদ্দেশ্যে এবং পুনরায় তাদের আবির্ভূত হতে নি দিনের রা ছিলে তে বিটা হয়েছিলেন। হযরত ঈসাও মরণের হলাহল পান করেননি । এখনও তিনি আসমানে ৩ বিলায়েত আলী প্রচার করেন যে, তিনি সৈয়দ আহমদকে নিজের অদৃশ্য হওয়ার সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করতে শুনেছেন । কেরামত আলী জৌনপুরী এ উক্তির সত্যতা অস্বীকার করেন এবং তার উৎপত্তি সম্বন্ধে এই কাহিনী বলেন : একবার সৈয়দ আহমদের এক মুরীদ তাকে বলে যে, আল্লাহ্‌ তাকে যেমন জীবদ্দশায় কেরামত দেখাবার শক্তি দিয়েছেন, সেই রকম কেরামত তিনি মৃত্যুর পরও দেখাবেন। এ কথার জওয়াবে সৈয়দ আহমদ প্রার্থনা করেন, যেন তার কবর মুরীদানের নিকট থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে সেটাকে আর ভক্তি বা পূজা করার সন্তাবনা থাকবে না। ৪ ইউনুস বাইবেলে জোনাহ্‌ নামে উল্লিখিত । [কুরআনে আছে, : অতএব মাছটি (তাকে) মুখে টেনে নিলো । ৩৭ £১৪১-আ]। ৫ কুরআন, সুগা ৭: ১৪২-৪৫ ও ২: ৫৩--অ। ৬ জুলকারনাইন কুরআনের হু ভাষ্যকারের মতে তিনি ছিলেন মহান আলেকজাগার; অন। বিশ্বাস যে, তিনি হযরত ইবরাহিমের সমকালীন একজন রাজা ও পয়গস্থর__সেল সাহেবের অনু কুরআন, ২৪৬৭ পু ।

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।