ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৪৭ কিন্তু গোপনে তিনি নজদে পলায়ন করেন। তখন নজদ ছিল আরবের মধ্যে ওহাবী অঞ্চল ৷ নজদে কিছুকাল বসবাস করে তিনি বেনারসে প্রত্যাবর্তন করেন । এখানে তিনি নজদী শেখ হিসেবে সুপরিচিত হন এবং মুরীদ করতে আর করেন। মওলবী বিলায়েত আলী তার প্রথম দলের মুরীদ। আরও উল্লেখযোগ্য যে, সৈয়দ আহমদ বিশেষভাবে ছোট-খাটো বিভেদগুলি এড়িয়ে চলতেন। তার ধর্মীয় শিক্ষার মোটামুটি সার কথা. এই যে, তিনি ছিলেন একান্তভাবে আল্লাহ্‌-নির্ভর, আর দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, তিনিই ইমাম মেহদী__ হিজরী তের শতকের একমাত্র নেতা । তার যেসব খলিফা এ মতবাদ প্রচার করতেন, তাদের মধ্যে বিলায়েত আলী ছিলেন সমধিক প্রসিদ্ধ ৷ তিনি সাধারণ্যে এ মতবাদ কেবল মুখেই প্রচার করতেন না, এর সমর্থনে একখানা পুস্তিকাও রচনা করেছিলেন। এখন সৈয়দ আহমদ যদি সতাই মৃত হন তাহলে দুনিয়া তাকে ভণ্ড আখ্যা দেবে। এজন্যে প্রথম থেকেই তিনি সৈয়দ আহমদের মুত্যুস বাদ অস্বীকার করতেন। তীর মুরশিদের কয়েকটি বাণী তার স্মরণ হলো, আর সেসবের বলে তিনি এসব মিথ্যা বিবেচনা করতেন । সৈয়দ আহমদ ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি বহু জয়লাভ করবেন, আর কাফেররা যতোবারই পরাজিত হবে, ততোবারই তারা তার মৃত্যু সংবাদ রটনা করবে তার অনুগামীদের হতোদ্যম করতে ও তাদের উৎসাহে ভাটা দিতে । এখন তো সেই অবস্থাই উপস্থিত হয়েছে। মাত্র কয়েকদিন আগে সৈয়দ আহমদ ছিলেন পেশোয়ারের শাসক; এখন গুজব আসছে যে, তিনি মৃত ও তার অনুগামীরা ছত্রভংগ; এসব অবিশ্বাস্য, বিশ্বাসেরই যোগ্য নয়। এ সম্বন্ধে যা কিছু সন্দেহ ছিল সবই অবশ্য দূর হয়ে গেল কয়েকদিন পরে উত্তর-পশ্চিম থেকে খবর পাওয়ায়, আর তার দ্বারা মওলবীদের প্রথম ধারণা সঠিক হওয়ার বিশ্বাসও ঘনীভূত হযে গেল। সৈয়দ আহমদ যখন বালাকোটে পরাজিত হন তখন মওলবী কাসিম২ একদল বাহিনী নিয়ে মুজফ্ফরাবাদ আক্রমণ করতে ব্যস্ত ছিলেন। সৈয়দ আহমদের মৃত্যুতে সে অভিযান বন্ধ হযে যায় । মওলবী কাসিম ফিরে আসেন, যুদ্ধ থেকে পলাতক জেহাদীদের . একত্রিত করেন এবং সৈয়দ আহমদের পরিবারদের নিয়ে সিত্তানায় গমন করেন । এই গ্রামের মালিক ছিলেন সৈযদ আহমদের অন্তরংগ বন্ধু সৈয়দ আকবর । সেখানে মওলবীদের এক মজলিস বসে এবং স্থিরীকৃত হয় যে, আপাততঃ জেহাদ বনায়ের অঞ্চলের তখ্তাবন্দেই সীমাবদ্ধ থাকবে, কারণ এই গ্রামটিতে সৈয়দ আহমদের বংশ ছিল অত্যন্ত ক্ষমতাশীল। অতঃপর তদন্ত শুরু হয় কীভাবে সৈয়দ আহমদ মৃত্যুমুখে পতিত হন। কোনো কোনো জেহাদী প্রকাশ করে, তারা তাকে শহীদ হতে স্বচক্ষে দেখেছে । আবার অনেকে দৃঢ়ভাবে ঘোষণা করলো, তিনি মরেননি। তারা সাক্ষ্য দিল, তীষণ যুদ্ধের সময় একটা ধূলিমেঘ ইমাম সাহেবকে ঘিরে ফেলে; তারপর আর তাকে জীবিত দেখা যায়নি, তার মৃতদেহও পাওয়া যায়নি। মওলবী কাসিম ছিলেন শেষের ২ মগুলবী কাসিম ছিলেন দিল্লীর নিকটবর্তী পানিপথের বাসিন্দা ও সৈয়দ আহমদের একজন বিশ্বস্ত খলিফা । মুরশিদের মৃত্যুর পর তিনি প্রধানতঃ পার্বত্য অঞ্চলেই বাস করতেন ও জেহাদে সাহায্য করতেন ! ইংরেজরা তাকে বন্দী করে ও কারাবাসেই তার মৃত্যু হয়, সম্ভবতঃ ১৮৫১ সালে । জয়নাল আনেদীন পরে তাকে উল্লেখ করেছেন কাসিম কাজ্জাব" বা মিথ্যুক কাসিম হিসেবে ।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।