ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ ওহাবী আন্দোলন জান্নাতবাসী হন । কিন্তু পাটনার মওলবীদের বিবেচনায়, সৈয়দ আহমদের মৃত্যুর দরুন অবস্থার সঠিক গুরুত্ব অনুধাবন করতে হলে সমকালীন পরিস্থিতি লক্ষ্য করা দরকার । তার অনুগামীরা প্রথম থেকেই দুটি বিরুদ্ধ দলে বিভক্ত হয়ে পড়েছিল, আর এজন্যে এ দুটির মধ্যে এক্যসাধনই ছিল তার জীবনব্যাপী প্রচেষ্টা । স্বীকৃত ইমাম হিসেবে তার মর্যাদা এবং সম্প্রীতি আনয়নে অসীম ক্ষমতার বলে তিনি এ বিষয়ে সফলকাম হয়েছিলেন। কিন্তু সামান্য কারণেই তাদের মধ্যে পুনরায় বিচ্ছেদ ঘটতে পারে, তারও যথেষ্ট চিহ্ন দেখা যেতো। একদিকে তার শিষ্যদলের এক বিরাট অংশের নেতৃত্ব করতেন মওলবী আবদুল হাই ও মওলবী কেরামত আলী জৌনপুরী। তাদের বিরুদ্ধ দলের নেতৃত্ব করতেন মওলবী ইসমাইল, যিনি চার ইমাম-_আবু হানিফা, আবু শাফী, মালিক ও ইবনে-হাম্মলকে অনুসরণ করার সার্থকতা বরাবরই অস্বীকার করতেন এবং ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করার অধিকার চরমভাবেই প্রতিষ্ঠিত করতেন। সৈয়দ আহমদ ছিলেন মধ্যপন্থী। তিনি সর্ববিধ ধর্মী বিধি ও আচার-অনুষ্ঠান প্রতিপালন করতেন হানাফী মহজাবের অনুবর্তী হিসেবে কিন্তু সামঞ্জস্য বিধানের জন্য একটি নয়া ফকীরের তরিকা সৃষ্টি করে নীরবে মওলবী ইসমাইলের অনুসারীদের অনুমোদনও করতেন । “তার এই মোহাম্মদী তরিকার চিন্তা মৌলিক কিছু নয় । আসলে সকল মুসলমানই মোহাম্মদী দ্বীন অর্থাৎ মুহম্মদের ধর্মের অনুসারী |” আবদুল ওহাব যখন আরবে প্রচারকার্য আরম্ভ করেন, তখন তিনি প্রচলিত সব মজহাবকে অস্বীকার করেন এবং নিজেকে কেবল মুসলমান হিসেবে প্রচার করেন। তিনি নিজেকে একজন নয়া ধর্মপ্রবর্তক হিসেবে জাহির করতে, কিংবা একটা নয়া মজহাব সৃষ্টি করতে কুষ্ঠাবোধ করতেন। একজন ফকীরের ধর্মে এতো গভীর জ্ঞানের প্রয়োজন নেই। যে-সব মশহুর ফকিরী প্রতিষ্ঠান আছে, তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠাতার কোনও একটি বৈশিষ্ট্যের জন্যেই সে নামে আখ্যাত সৈয়দ আহমদ দাবী করতেন, তিনি মুহম্মদেরই পদাংক অনুসারী, আর এজন্যেই তিনি নতুন শাখার সৃষ্টি করেন মোহাম্মদী তরিকা নামাংকিত্ত করে। আর তার উদ্দেশ্য ছিল ছিল।” এই রকম পরিস্থিতিতে তার মৃত্যু আন্দোলনটিকে ধ্বংসের মুখে এনে দেয় । আরও দুর্ভাগ্য এই যে, হানাফী আলেমরা ঘোষণা করলেন, ইমামের দ্বারাই জেহাদ চালানো সম্ভব, অতএব সৈয়দ আহমদের মৃত্যু হয়ে থাকলে জেহাদ বন্ধ করতে হবে । এসব বিষয় পাটনার মওলবীদের নিশ্চয়ই চিন্তান্বিত করে থাকবে, কারণ তারাই ছিলেন সৈয়দ আহমদের মতবাদের একনিষ্ঠ অনুসারী ৷ সৈয়দ আহমদের মুরশিদ হিসেবে আবির্ভাব হওয়ার বহু পূর্বে তারা জনৈক আবদুল হকের মুরীদ ছিলেন । তিনি ছিলেন বেনারসবাসী গোড়া ওহাবী । তার প্রথম জীবনে নাম ছিল গোলাম রসুল । কিন্তু ওহাবী মতে দীক্ষা নেওয়ার পর তিনি এই ধর্মবিগর্হিত নাম বর্জন করে নাম গ্রহণ করেন আবদুল হক। তারপর তিনি মক্কায় গমন করেন । সেখানে বিরুদ্ধ মতবাদ পোষণের দরুন ভিনি তুকাঁ কর্তৃপক্ষের দৃষ্টিতে পতিত হন। তাকে বন্দী করার আদেশ দেওয়া হয়,

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।