ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

গোলাম মাসুমসহ সাড়ে তিনশো বিদ্রোহীকে বন্দী করা হয়। আলীপুর কোর্টে তাদের বিচার হয় । বিচারে গোলাম মাসুমের ফীসির হুকুম হয় এবং প্রায় ১৪০ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয় । পরবর্তীকালে মিঃ কলভিন বিদ্রোহের স্থানীয় কারণসমূহের একটি বিস্তৃত রিপোর্ট দাখিল করেন। তার উপর সরকার নিম্নলিখিত মন্তব্য করেই যথাকর্তব্য সমাধা করেন : মিঃ কলভিনের রিপোর্ট থেকে সন্তোষজনকভাবে লক্ষ্য করা যায় যে, “বিত্বদাহীটা সর্বতোভাবেই সামান্য ব্যাপার ছিল* এবং “কোনও' সময়েই তার আদি উৎপত্তিস্থান থেকে বাইরে বিস্তৃত হয়ে পড়েনি । আরও জেনে সন্তোষ লাভ করা যায়, “দেশের কোনও বিত্তশালী ও প্রভাবশালী ব্যক্তি বিদ্রোহীদের সংগে যোগ দেয়নি ।' কিন্তু যতোই সন্তোষের বিষয় হোক না কেন, “এসব অবস্থা থেকে নিশ্চয়ই আশ্চর্য হতে হয় যে, এমন সব কার্যকলাপে এতোখানি তীব্রতা ও নৃশংসতা উদ্রিক্ত হতে পারে'। এ ধরনের মন্তব্য লিপিবদ্ধ করেই সরকার এই বিদ্রোহের উপর যবনিকা টেনে দিলেন। সরকার বিদ্রোহীদের ভাবলেন, মাত্র অবিবেচক লোক, যাদের কাজের কোনও কৈফিয়ৎ থাকতে পারে না । তাদের ধর্মীয় মতবাদ কি ছিল এবং কি জন্য তারা এরকম ভীষণ অপরাধজনক কাজে লিপ্ত হতে উদ্বুদ্ধ করেছিল, সে সম্বন্ধে কোনও তদন্ত করা প্রয়োজনীয় বিবেচিত হয়নি, কারণ, এই শ্রেণীর লোকদের কাছ থেকে তার চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তারপর প্রায় চল্লিশ বছর গত হয়ে গেছে, কিন্তু এখনও এই না। ১৮২২ সালে সৈয়দ আহমদ ভারতের বর্তমান অমুসলমান শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এতোটুকু বাধাগ্রস্ত না হয়ে এবং ১৮২৭ সালে তিনি শিখদের বিরুদ্ধে জেহাদ আর করেছিলেন। বাংলাদেশ থেকে অজস্তরভাবে মানুষ ও টাকা-পয়সার সাহায্য প্রকাশ্যভাবেই তার নিকট পাঠানো হতো । এ বিষয়ে কোনও গোপনীয়তা অবলম্বন করা হতো না। সরকার নিশ্চয়ই পাঞ্জাবে তার বিজয়গুলি সম্বন্ধে অবহিত ছিলেন। তবুও যখন তীর অনুগামীরা আত্মবলে বলীয়ান হয়ে কলকাতা থেকে মাত্র ত্রিশ মাইল দূরে বিদ্রোহের ঝাণ্ডা উড়িয়ে দিল তখনও সেটাকে মাত্র দুর্বোধ্য গোলযোগ হিসেবে বিবেচনা করা হলো, আর বিদ্রোহীদের আখ্যা দেওয়া হলো নির্বোধ ও অবিবেচক এবং কোনও ষড়যন্ত্র বা অভিসন্ধি সাধনে অক্ষম । সৈয়দ আহমদের মৃত্যু সংবাদ যখন পাটনায় পৌছালো, তখন মওলবাঁ ইনায়েত আলী দাক্ষিণাত্যে ও নিন্নবংগে প্রচারকার্ে ব্যস্ত ছিলেন। তারা তৎক্ষণাৎ পাটনায় প্রত্যাবর্তন করলেন এবং অতঃপর কী কর্তব্য হবে, সে বিষয়ে গভীর আলোচনা করলেন। সৈয়দ আহমদের মৃত্যু ভীষণ দুর্ভাগ্য বিবেচিত হয়েছিল । শুধু নেতা হিসেবেই ছিল তীর ক্ষতি অপরিসীম | তিনি ছিলেন যুদ্ধ-বিশারদ এবং আমীর খানের অধীনে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, তার ফলে সৈন্য যোজনায় তার পারদর্শিতা জন্মেছিল। আর কোনও নেতা তার অভাব পূরণের উপযুক্ত ছিলেন না। মওলবী ইসমাইলও বালাকোটের যুদ্ধে তার সংগে শহীদ হন, আর মৌলবী আবদুল হাই কিছু পূর্বেই দিল্লীতে

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।