88 ওহাবী আন্দোলন করতে লাগলো । অবস্থা তখন বেগতিক দেখে ইউরোপীয়রা নৌকাগুলি নদীর অপর তীরে ফেলে দিয়ে দৌড়াতে লাগলো এবং এক মাইল. তফাতে রাখা হাতীগুলির উপর উঠে পালিয়ে গেল। প্রায় ছাব্বিশ মাইল এসে তারা মূললাথের একটা বড়ো নীলকুঠিতে আশ্রয পায়। একটি হাতী, একটা পানসী, একটা বজরা ও অন্যান্য নৌকা বিদ্রোহীদের হাতে পড়লো । বিদ্রোহীরা পর পর দুটি যুদ্ধ স্থানীয় কর্তৃপক্ষকে হারিয়ে জয়লাভ করে উল্লসিত হয়ে উঠে ও আরও লুষ্ঠন চালাতে থাকে । তারা হুগলীর নীলকুঠি আক্রমণ করে এবং ম্যানেজারকে সপরিবারে বন্দী করে, তারপর তাদের নারিকেলবেড়িয়ার কিন্পায় নিয়ে যায় এবং তিতুমীর ও মিসকিন শাহের সম্মুখে হাজির করে। তারা বন্দীদের নিকট অবিলম্বে বিনাশর্তে তাদের হুকুষত মেনে নিতে দাবী জানান ॥ ম্যানেজার বুদ্ধিমানের মতো সম্মত হলেন। তিনি জিম্মী হতে রাজি হলেন এবং ভারতীয় শাসকরূপে তাদের অধীনে নীল চাষ করতে সম্মত হলেন। তখন তারা তার বশ্যতায় সত্তৃষ্ট হয়ে তাকে মুক্তি দিলেন। বেসামরিক কর্তৃপক্ষ একেবারে অকেজো হয়ে পড়লো এবং বিদ্রোহীরা তাদের সমস্ত নিপ্করিয়তার সুযোগ নিয়ে উত্তরে কৃষ্ণনগরের দিকে অগ্রসর হতে ইচ্ছা করলো। তারা স্থানীয় কর্তৃপক্ষকে ও জমিদারদের উপর ইশতেহার জারী করে নির্দেশ দিলো তাদের হুকুমত মেনে নিতে এবং তাদের অভিযানকালে রীতিমতো রসদ যোগাতে । কিন্তু শীঘ্রই তাদের রাজ্য জয়ের স্বপ্রটা রুঢুভাবেই ভেঙ্গে গেল। মিঃ আলেকজান্ডার ১১ই নবেম্বর কলকাতায় পৌছেন এবং নিজের পরাজয়ের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন। জরুরী অবস্থার মোকাবিলা করতে সরকার আর মোটেই কালক্ষয় করেননি ৷ দেশীয় পদাতিক বাহিনীর দশম রেজিমেন্টের একটা অংশ, মুটি কামানসহ অশ্বচালিত সীজোয়া-বাহিনী এবং দেহরক্ষী দলের একটা অংশকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে বারাসতে মিঃ আলেকজাণ্ডারের সংগে মিলিত হতে । এই বাহিনী ১৭ই তারিখের সন্ধ্যার পর বারাসত থেকে অগ্রসর হতে থাকে ও পরদিন সকাল এগারটার সময় সমগ্র অশ্বারোহী ও সাজোয়া-বাহিনী নারিকেলবেড়িয়ার সম্মুখে উপস্থিত হয়। পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনীর সংগে সমান তালে অগ্রসর হতে পারেনি । ফিরে আসে ও পদাতিক বাহিনীর সংগে মিলিত হয়ে ছাউনি ফেলে । ১৯শে তারিখ সকাল বেলায় সমগ্র বাহিনী একযোগে বিদ্রোহীদের বিরূদ্ধে অভিযান শুরু করে । তারা দেখলো, বিদ্রোহীরা রীতিমত সজ্জিত হয়ে যৃদ্ধার্থে ময়দানে উপস্থিত আছে এবং তাদের সম্মুখে গত রাতের নিহত একজন ইউরোপীয়ানের খণ্ডিত দেহ ঝুলানো আছে। অশ্বারোহী বন্দুকধারীরা বিদ্রোহীদের অসম সাহসে আক্রমণ সহ্য করতে লাগলো । কিন্তু মুহুর্মুহু গোলার আঘাতে তাদের দলের লোক অত্যধিক নিহত হওয়ায় তারা ছত্রভংগ হয়ে পড়লো ও কিল্লাহ্র মধ্যে আশ্রয় নিলো। তাদের প্রায় ষাট-সত্তর জন নিহত ও সমান সংখ্যক আহত হয় । কিল্লাহ্টি তোপের মুখে অধিকার করা হয়। কিল্লাহ্র ভিতরে বিদ্রোহীদের বন্দী করে আনা কয়েকজনকে পাওয়া যায়, আর পাওয়া যায় স্থানীয় গ্রামগুলি ও নীলকুঠিগুলি থেকে লুঠ করে আনা প্রচুর মালামাল। * এগুলো বিজয়ী সিপাহীরা লুট করে নেয় । তিতুমীর যুদ্ধক্ষেত্রে শহীদ হন, তার সহকারী
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।