ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৪৩ বিপদের উপর বিপদ উপস্থিত হলো । ১০ই নবেম্বর তারিখে নদীয়ার ম্যাজিস্ট্রেট সংবাদ পেলেন, বিদ্রোহীরা লাউঘাটা আক্রমণ করেছে । ১২ই তারিখে পুলিশ সোজা তাদের অক্ষমতা জানালো সাহায্য ব্যতীত বিদ্রোহের মোকাবিলা করতে । একজন দারোগা ও কুড়িজন বরকন্দাজ পাঠিয়ে তাদের শক্তিবৃদ্ধি করা হয়। তারপর পুলিশের নিকট থেকে আর কোন সংবাদ আসেনি। কিন্তু ১৪ই তারিখে মিঃ ্টর্মের পত্র এসে গেল। তখন ম্যাজিস্ট্রেট সাহেব তাড়াতাড়ি যা পারলেন পুলিশ সংগ্রহ করে তাদের নিয়েই দাংগাবাজদের দমন করতে অগ্রসর হলেন । সেখানে মিঃ এন্ডুজ নামে একজন নীলকর সাহেব তীর চারজন কর্মচারী ও যেসব কর্মচারী সংগ্রহ করা সম্ভবপর হয়েছিল, তাদের নিয়েই তার সংগে যোগ দিলেন। মোটেই কালক্ষেপ করা হলো না এবং প্রায় দু- তিনশো সশস্ত্র বাহিনী ইছামতী নদীর নীচের দিকে অগ্রসর হলো বিদ্রোহীদের আক্রমণ করতে । তারা ১৬ই তারিখের বিকেল পাচটায় বাদুড়িয়ার কুঠিতে উপস্থিত হয়ে দেখলো, বিদ্রোহীরা এদিন সকালবেলায় কুঠিটিকে লুষ্ঠন ও ধ্বংস করে দিয়ে গেছে । মিঃ পিরণ বারাসতের ম্যাজিস্ট্রেটকে যে সংবাদ দিয়েছিলেন, এটা হলো তার প্রতিশোধ গ্রহণ । মিঃ আলেকজাণ্ডারের পরাজয়ের সংবাদও এসে গেল। কিন্তু বিদ্রোহীদের ক্ষমতা কতখানি এবং তাদের উদ্দেশ্যই বা কী, সে সম্বন্ধে ভাসা ভাসা খবর আসতে লাগলো । ম্যাজিস্ট্রেট সাহেৰ আরও শক্তি সাহায্য না পাওয়া পর্যন্ত আর অগ্রসর হতে প্রথমে রাজি হলেন না। কিন্তু সংবাদদাতারা মতলব করেই তাকে জানালো, বিদ্রোহীরা এমন কিছু সংখ্যাধিক নয়, বা উপযুক্ত অন্ত্রশস্ত্রে সসুজ্জিত নয়, যার দরুন বিজয় লাতে সন্দেহ থাকতে পারে । এভাবে প্রতারিত হয়ে তিনি আক্রমণ করাই স্থির করলেন। ১৭ই তারিখের সকালে ইউরোপীয়রা হাতীর উপর সওয়ার হয়ে বাহিনী নিয়ে নারিকেলবেড়িয়ার দিকে অগ্রসর হলেন। সেখান থেকে দুরত্ব ছিল মাত্র চার মাইল । পথে বাঙালিরা একে একে সরে পড়তে লাগলো এবং দলটি যখন নারিকেলবেড়িয়া গ্রামের খোলা ময়দানে উপস্থিত হলো, তখন দেখা গেল যে, মাত্র কুড়ি বা ত্ৰিশজন উত্তর ভারতীয় বরকন্দাজ ব্যতীত প্রত্যেক দেশীয় লোক অদৃশ্য হয়ে গেছে। অথচ তারা দেখলো যে, বিদ্রোহীরা প্রায় এক হাজার লোক, রীতিমতো যুদ্ধসঙ্জায় দাড়িয়ে আছে এবং খোদ তিতুমীর তাদের নেতৃত্ব করছেন। এরকম পরিস্থিতিতে আক্রমণ করা সমীচীন নয় বিবেচনা করে ইউরোপীয়রা পিছনে হটতে লাগলো । কিন্তু যেই তারা পিছন ফিরলো, তখনই বিদ্রোহীরা দ্রুত গতিতে তাদের ধাওয়া করলো এবং ধরে ফেলে নদীয়া ফৌজদারী কোর্টের নাজিরকে ও দু'জন বরকন্দাজকে হত্যা করে ফেললো । বেচারীরা পালিয়ে বাচতে পারেনি । বাকী সকলেই প্রাণপণে ধাবমান হয়ে ইছামতী নদীর তীরে পৌছালো ও বহু কষ্টে নৌকা ধরতে পারলো । তারপর তারা ঝাকে ঝাকে গুলী ছুঁড়তে লাগলো, কিন্তু কোনও ফল হয়নি। বিদ্রোহীদের একজন মাত্র মারা গেল ও একজন আহত হলো। মিঃ আলেকজাগ্ডারের পরাজয়ের পর ধর্যান্ধদের বিশ্বাস জন্মেছিল যে, তারা আল্লাহ্‌ কর্তৃক দুশমনদের গুলী থেকে বিশেষভাবে হেফাজতে রক্ষিত ও নিরাপদ । তাদের এই বিশ্বাস আরও দৃীভূত হলো, যখন তারা দেখলো যে, নদীয়ার ম্যাজিস্ট্রেটের বাহিনী তাদের খুবই কম ক্ষতি করতে পেরেছে । অতএব তারা অসম সাহসে সামনে অগ্রসর হলো এবং ইউরোপীয়দের নৌকাগুলি ঘিরে ফেলতে ও উপরে উঠতে চেষ্টা

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।