৪২ ওহাবী আন্দোলন পাননি, যা থেকে তাদের বিশ্বাস জন্মাতে পারে যে, এ ধরনের বিদ্রোহ হতে পারে। অতএব তারা সম্ভাবনা সম্বন্ধে কোনও সংবাদ না পাওয়ায় এতোদূর ভীষণ বিদ্রোহের ঘটনা অবিশ্বাস্য মনে হয়েছিল। কিন্তু এই ভ্রান্তি ঘুচে গেল যখন সরকারী রিপোর্ট বারাসতের ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ১৪ই তারিখে কলকাতায় পৌছালো এবং ১৫ই তারিখে নদীয়ার ম্যাজিস্ট্রেটের নিকট “থকে একই ধরনের পত্র পাওয়া গেল। তখন আশু প্রস্তুতি চলতে লাগলো বিদ্রাহ দমন করতে । কলকাতা সামরিক বাহিনীর একটা অংশ বাগুগ্ডির যশোর লবণগোলায় পাঠিয়ে দেওয়া হলো এবং মিঃ আলেকজাপ্তারকে নির্দেশ দেওয়া হলো সামরিক বাহিনীর সংগে যোগ দিতে ও বিদ্রোহ দমনে অগ্রসর হতে । তিনি ১৪ই তারিখে রওয়ানা হলেন এবং বাগুণ্ডিতে সহযোগিতার জন্যে বারাসতে সব রকম বন্দোবস্ত করে ফেললেন। বেলা নয়টার সময় তিনি বাদুড়িয়ায় পৌছলেন। এটা বিদ্রোহের শিবির থেকে ছয় মাইল দুরে ছিল। সেখানে দারোগা বহু বরকন্দাজ ও চৌকিদার নিয়ে তীর সঙ্গে যোগ দিলেন । সমগ্র বাহিনীর সংখ্যা দাড়ালো একশো কুড়িজন। কিছুক্ষণ বিশ্রামের পর তারা শত্রুর সন্ধানে অগ্রসর হলেন। তারা দেখলেন যে, পাচ-ছয়শো লোক নানা অস্ত্রে সজ্জিত হযে নারিকেলবেড়িয়া গ্রামের সামনের ময়দানে যুদ্ধার্থে দাড়িয়ে গেছে এবং গোলাম মাসুম অস্বপৃষ্ঠে তাদের নেতৃত্ করছেন। বাঙালীরা সাধারণত ভীরু জাত। মিঃ আলেকজান্ডার ও তার দলবল কোনও ভীষণ বিরুদ্ধতার আশংকা করেননি । তীারা নিশ্চিত ভেবেছিলেন, ওহাবীরা সামরিক বাহিনী দেখলেই ছুত্রভংগ হযে যাবে । এই ধারণার বশবর্তী হয়ে সিপাহীদের নির্দেশ দেওয়া হয ফাঁকা আওয়াজের টোটা ভরতে । আর মিঃ আলোকজাপ্তার রক্তপাত এড়াবার ইচ্ছায় একাই অগ্রসর হয়ে দেশী লোকদের ভ€সনা করতে গেলেন । কিন্তু তার কথায় কোনও কর্ণপাত করা হলো না। বিপক্ষরা তাকে ও তার দলবলকে ইটপাটকেল ও সমান স্তরের অস্ত্র দিয়ে আক্রমণ করলো এবং পরে গোলাম মাসুম বাহিনী নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়লে সিপাহীরা ফাকা গুলী ছুঁড়লো। কিন্তু দুশমনরা সংগে সংগে তাদের ঘিরে ফেললো ও কেটে খণ্ড খণ্ড করে ফেলতে লাগলো । কলকাতা সামরিক বাহিনীর জমাদার, দশজন সিপাই ও তিনজন বরকন্দাজ নিহত হয়: বারাসতের দারোগা, কলোংগা খানার জমাদার ও কয়েকজন বরকন্দাজ গুরুতরভাবে জখম হন ও বিদ্রোহীদের হাতে বন্দী হন। তারা তীদের নিজেদের কিন্পায় ধরে নিয়ে যায় ও দারোগাকে নৃশংসভাবে হত্যা করে। মিঃ আলেকজাপ্ডার বহু কষ্টে বেচে যান। তিনি প্রাণ নিয়ে পলায়ন করতে লাগলেন, আর বিদ্রোহীরা নাংগা তলোয়ার হাতে নিয়ে তাকে তাড়া করে ফিরতে লাগলো । শেষে তিনি বাদুড়িয়ায় উপস্থিত হন এবং একটা নৌকা ধরে যশোরের লবণগোলায় সূর্যান্তের সময় পৌছালেন। তার মুখে যুদ্ধের বিশদ বিবরণ শুনে সেখানকার রেসিডেন্ট মিঃ বারবারের চোখে-মুখে কী পরিমাণ আতংক দেখা দিয়েছিল তা সহজেই অনুমেয় । তিনি তো সকালে মিঃ আলেকজান্ডারকে রওয়ানা করে দিয়েছিলেন এই ভরসায় যে, সিপাইদের উপস্থিতিই গোলযোগ নিবারণের পক্ষে যথেষ্ট হবে। এখন পরিষ্কার হয়ে গেল যে, বিদ্রোহটা যা ভাবা গিয়েছিল তার চেয়েও গুরুতর এবং কালক্ষেপ করা মোটেই সমীচীন হবে না। লবণগোলায় যা কিছু টাকা-পয়সা ছিল সমস্তই তাড়াতাড়ি একটা নৌকায় উঠিয়ে ফেলা হলো এবং মিঃ আলেকজাণ্ডারের জিম্মায় সুন্দরবন হয়ে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো।
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।