ওহাবী আন্দোলন 8১ অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলেছিল। মনে হয়, এ-সব ভূমিকা ইচ্ছাপূর্বক ও সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেই করা হয়েছিল। বাঙালিরা বিরাট একদলে জমায়েত হলে যেসব হে-চৈ ও গোলযোগ উপস্থিত হয়, তার কিছুই হয়নি। বিদ্রোহীরা জংগী নিয়মানুবর্তিতা মেনে চলেছিল এবং গোলাম মাসুমের নেতৃত্বে সামরিক কায়দায় সারি বেঁধে কুচকাওয়াজ করতে করতে চলেছিল। পরদিন সকালে তারা নদীয়া জিলার মধ্যে হামলা করে এবং লাউঘাটা গ্রামে প্রবেশ করে । এই গ্রামে তাদের সম্প্রদায়ের লোকসংখ্যা ছিল কিছু বেশি। তারা প্রথমে হিন্দুদের বস্তিতে একটা গর জবেহ্ করে । তখন হিন্দু রায়তরা বাধা দেয় ও.একটা দাংগা বেধে যায়। এই দাংগায় গ্রামের হিন্দু মোড়ল নিহত হয় এবং তার ভাই ও আরও কয়েকজন গ্রামবাসী আহত হয়। তারপর বিদ্রোহীরা তাদের সদর কর্মকেন্দ্র নারিকেলবেড়িয়ায় প্রত্যাগমন করে। তার পরের কয়েকদিন কেটে গেল লাউঘাটার হত্যাকাণ্ড বিষয়ে যে দারোগা তদন্ত করতে এসেছিলেন তাকে খেদিয়ে ফিরিয়ে দিতে, রামচন্দ্রপুর ও হুগলী গ্রাম দুটি লুটপাট করতে এবং পার্শ্ববর্তী গ্রামসমূহের হিন্দুদিগকে অপমান ও বলপূর্বক ইসলামে দীক্ষিত করতে । ১৪ই তারিখে তারা শেরপুরের জনৈক স্তান্ত মুসলমানের বাড়ী লুট করে এবং বলপূর্বক তার কন্যার সংগে নিজেদের দলপতির শাদী দিযে দেয়। মনে হয়, এ পর্যন্ত বেসামরিক কর্তৃপক্ষের আন্দোলনটার গুরুত্ব সম্বন্ধে কোনো EE ION থা নিবিডি বাজরা তেহির বারের তিরমিছাটি সংবাদ পাওয়া নিশ্চয়ই উচিত ছিল। আক্রান্ত এলাকাটি নদীয়া ও বারাসত জিলার অংশ নিয়ে বিস্তৃত । তার মাঝে মাঝে অনেক নীলকুঠি ছড়িয়ে ছিল এবং বাগু্তির সরকারী লবণগোলাও ছিল অনতিদূরে অবস্থিত । ২৮শে অক্টোবর তারিখে প্রথমেই বারাসতের ম্যাজিস্ট্রেট সংবাদ পান যে, তিতৃমীরের অনুগামীরা নারিকেলবেড়িয়ায় জমায়েত হচ্ছে। কিন্তু ব্যাপারটাকে তিনি এতোই তুচ্ছ ভাবলেন যে, তিনি মনে করলেন জন দুয়েক বরকন্দাজ দিয়েই জমায়েতটাকে ছত্রভঙ্গ করে দেওয়া যাবে । কয়েকদিন আর কোনো সংবাদ পাওয়া গেল না। কয়েকজন লোক মারফত যা কিছু সামান্য খবর মিললো, তাতে জানা গেল যে, বিদ্রোহীরা কয়েকটা খুন করেছে। তখন তিনজন জমাদারকে ত্রিশ জন বরকন্দাজ দিয়ে নির্দেশ দেওয়া হলো বারাসতের ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে । কিন্তু এই সামান্য লোকবল নিয়ে তিনি বিদ্রোহের মোকাবিলা করতে অক্ষমতা জানালেন । তবে নদীয়া ও বারাসতের বাসিন্দাদের সৌভাগ্য এই যে, সেখানে আরও এমন সব ব্যক্তি ছিলেন, যারা আন্দোলনটাকে ততো তুচ্ছ ভাবেননি । ১১ই ও ১২ই নবেম্বর তারিখে বিদ্রোহীদের সদর কর্মকেন্দ্রে নিকটবর্তী নীলকুঠির ভারপ্রাপ্ত সহকারী কর্মচারী মিঃ পিরন্ কলিকাতাবাসী তার মালিক মিঃ স্টর্মকে পত্র পাঠান। তাতে তিনি ১০ই তারিখে অনুষ্ঠিত নৃশংস ঘটনা সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন, স্থানীয় বেসামরিক কর্তৃপক্ষের নিক্রিয়তা সম্বন্ধে অনুযোগ তোলেন এবং একথাও পরিষ্কারভাবে জানান যে, গোলযোগ নিবারণ করতে কোনও সক্রিয় পন্থা অবলঙ্ধন করা না হলে সরকার ভীষণ বিপদগ্রস্ত হবে। মিঃ স্টর্ম তখনই যথাবিহিত ব্যবস্থা করলেন। ১৩ই তারিখে তিনি নদীয়ার ও বারাসতের ম্যাজিস্ট্রেট দ্বয়কে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পত্র দিলেন এবং তার কর্মচারীর পত্রগুলি ডেপুটি গবর্ণরের নিকট পাঠিয়ে দিলেন বিবেচনার জন্য । প্রথমে সরকার বিদ্রোহের অস্তিত্বই বিশ্বাস করতে চাইলেন না। তারা তো কোনও সংবাদই
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।