8০ ওহাবী আন্দোলন আনলো এবং অভিযোগের সপ্রমাণে সাক্ষীদের নামে সমন জারীর প্রার্থনা করলো । কিন্তু তাদের এসব দরখান্তে মোটেই কর্ণপাত করা হয়নি এবং মামলাটা কিছুকাল চলার পর উভয় পক্ষকেই খালাস দেওয়া হয়। ওহাবীরা কিন্তু দারোগার বিরুদ্ধে তীব্র বিদ্বেষ পোষণ করে এবং কয়েক মাস পরে তিনি সহসা তাদের কবলে পড়লে তারা তাকে নৃশংসভাবে হত্যা করে। মামলা শেষ হওয়ার পর উভয় পক্ষ ঘরে ফিরলো। কিন্তু তারপর তিতুমীরের অনুগামীদের উপর ভীষণ উৎপীড়ন করা হতে লাগলো । এরকম প্রকাশ হতে লাগলো যে, জমিদার প্রতিপক্ষকে জব্দ করার মতলবে বাকী খাজনার দায়ে তাদের আটক করতে থাকেন। তিনি দেওয়ানী আদালতে তাদের নামে মিথ্যা বাকী খাজনার মামলা দায়ের করতে লাগলেন।১ ২৫ শে সেপ্টেম্বর তারিখে মুসলমানরা তাদের মামলায় জয়েন্ট ম্যাজিস্ট্রেটের হুকুমের বিরুদ্ধে আপীল দায়ের করতে কলকাতায় গেল । কিন্তু জজসাহেব তখন বাকেরগঞ্জ মামলা শুনতে গিয়েছিলেন । এজন্যে তারা কিছুই করতে পারলো না। পূর্বে না হলেও, ঠিক এই সময় তিতুমীর জেহাদ ঘোষণার সংকল্প করলেন। কিছুকাল পূর্বে মিসকিন্ শাহ নামক একজন ফকীর তার সঙ্গে যোগ দেন ও তার বাড়ীতেই বসবাস করতে থাকেন | মিসকিন শাহের অন্যান্য মুরীদরাও জমায়েত হতে লাগলো, এই মজহাবের অন্যান্য লোকদের নিকট হতে চাদা আদায় হতে লাগলো এবং চাউল ও আরও নানা সামগ্রী ক্রয় করে নারিকেলবেড়িয়ায় মুইজুদ্দিন বিশ্বাসের বাড়িতে জমা হতে লাগলো । সম্ভবত ২৩শে অক্টোবর তারিখে তিতুমীর তার অনুমাগীদের একটা ভোজ দেওয়ার অছিলায় জড়ো করলেন এবং মাসের শেষের দিকে তার বহু অনুচর নানারকম অস্ত্রে সজ্জিত হয়ে জমায়েত হতে লাগলো । কয়েকদিন কেটে গেল নারিকেলবেড়িয়া গ্রামখানিকে ঘিরে একটা মজবুত বাশের' কিল্লাহ্ নির্মাণ করতে ৷ ইতিমধ্যে এই জমায়েতের সংবাদ পূর্ণার জমিদারের কর্ণে পৌছালো। তিনি বেশ অনুধাবন করলেন যে, আক্রমণের প্রথম চোট উদ্যত হবে তার উপরেই । এজন্যে তিনি সংগে সংগে কর্তৃপক্ষের সাহায্য প্রার্থনা করলেন কিন্তু কোনও ফল হলো না। ৬ই নবেম্বর তারিখের সকালবেলায় প্রায় পাচশো ধর্মান্ধ পূর্ণা আক্রমণ করতে চললো । তারা প্রথমে একজন ব্রাহ্মণকে হত্যা করলো, তারপর গ্রামবাসীদের দুটি গরুকে ধরে জবেহ করলো । বাজারের মাঝখানে, তার রক্ত দিয়ে একটি হিন্দু মন্দির অপবিত্র করলো এবং তারপর গরুর অংগ-প্রত্যংগগুলো তাচ্ছিল্যতরে ঝুলিয়ে দিল দেব মূর্তির সম্মুখে ও বাজারের কোণে-কোণে । এসব করার পর তারা সব দোকানপাট লুট করে, পথবাহী স্থিথ নামে একজন দেশীয় শ্রীষ্টানকে ধরে মারপিট করে এবং যেসব মুসলমান তাদের মজহাবে যোগ দেয়নি, তাদের বেইজ্জৎ করে। অতঃপর তারা প্রকাশ্যে ঘোষণা করলো যে, কোম্পানীর শাসন খমত হয়ে গেছে; এবং দাবী করলো যে, শাহী ক্ষমতা একমাত্র মুসলমানদেরই প্রাপ্য ও জন্মগত অধিকার; তা ইউরোপীয়রা ১ পূর্বে জমিদারদের নিজস্ব কয়েদখালা ছিল এবং বাকি খাজনার দেনাদারকে নিজের কয়েদখানায় আটক রাখার অধিকারও ছিল। কৃষ্টরায় শক্রপক্ষকে নিজের কয়েদখানায় মিথ্যা খাজনার দায়ে আটক রাখতেন, তাদের খেতে দিতেন না এবং ভয়ংকর শাস্তি হিসেবে তাদের দাড়িতে দাড়িতে বেঁধে দিয়ে নাকে লংকার গুড়ো দিতেন। শ্যামচাদ' নামে ভীষণ বেত্রাঘাতেরও ব্যবস্থা ছিল-_€অ)।
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।