ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ৩৯ আসে যে, পাঞ্জাবে মালিক নামে একজন ওয়াবীকে তার জমিদার জরিমানা করেছেন ও আটক করে রেখেছেন, কারণ সে মোহররমের সময় একটা মশহুর মাজার ভেঙ্গে ফেলে- ছিল। ১৮৩১ সালের প্রথম ভাগে পূর্ব বাংলায় গোলযোগ ওঠে এবং এপ্রিল মাসে অনুরূপ মত পোষণ করতো, প্রকাশ্যে একটা গ্রামের উপর হামলা চালায় ও লুঠতরাজ করে, 59450845595 হক ee HARTER SAIN মাসে কৃষ্ণরায়ের অত্যাচারে অবস্থা ঘোরালো হয়ে উঠলো। তিনি তার ওহাবী প্রজাদের উপর মাথাপিছু আড়াই টাকা হারে ট্যাক্স বসালেন এবং এটাকে দাড়ির উপর ট্যাক্স হিসাবে জাহির করে জ্বালাটা আরও বাড়িয়ে তুললেন । বিনা প্রতিরাদে তিনি পূর্ণা গ্রামে ট্যাক্স আদায় করলেন এবং তারপর পাশ্ববর্তী গ্রাম সরফরাজপুরে ট্যাক্স্‌ আদায় করতে গমন করলেন। কিন্তু এখানে তার প্রচেষ্টা দুর্ভাগ্যক্রমে সফল হলো না। তিতুমীরের একদর অনুগামী এখানে পূর্ব থেকেই জমায়েত ছিল। একথা বলা শক্ত যে, তারা পূর্ব পরিকল্পনা অনুসারেই কিংবা ঘটনাক্রমে সেখানে হাজির ছিল। যা হোক তারা প্রতিবাদ জানালো এবং ট্যাক্স আদায়কারী পিয়াদাদের ধরে আটক করে রাখলো। পরিস্থিতির সংবাদ সঙ্গে সঙ্গে জমিদারকে জানানো হয়৷ তীর ক্ষমতার এরকম প্রকাশ্য অবমাননায় তিনি ক্ষেপে ওঠেন এবং প্রায় দু'তিনশো অনুচর সংগ্রহ করে নিজেই সরফরাজপুর গমন করেন। একটা দাংগা বেধে যায়, কয়েকখানা ঘর লুঠ করা হয় ও একটা মসজিদ পুড়িয়ে ফেলা হয়। তারপর উভয় পক্ষই বারাসত থানার পুলিশের নিকট ঘটনার বিষয়ে এজাহার দেয় । জমিদারের লোকেরা তিতুমীরের অনুগামীদের বেআইনী কয়েদ ও আটক রাখার ও নিজেদেরই মসজিদ পোড়ানোর জন্যে দায়ী করে। থানার মুহরী সঙ্গে সঙ্গে অকুস্থলে হাজির হন ও তদন্ত শুরু করেন। জমিদার পলাতক হলেন এবং কিছুদিন আত্মগোপন করে সাতই জুলাই তারিখে বারাসতের জয়েন্ট ম্যাজিস্ট্রেটের নিকট আত্মসমর্পণ করেন। তখন তিনি প্রকাশ করেন যে, ঘটনার বিষয় তিনি কিছুই জানেন না এবং দাংগার সময় তিনি সত্যি সত্যিই কলিকাতায় ছিলেন। ইতিমধ্যে বারাসত থানার দারোগা ঘটনার তদন্তের ভার গ্রহণ করেন এবং তার হাতের কারসাজিতে সমস্তই সহসা ভিন্ন চেহারা ধারণ করলো। তখন মামলার আসল ফরিয়াদীরা ও সাক্ষীরা নিজেদেরই মসজিদ পুড়িয়ে দেওয়ার ও জমিদারকে মিথ্যা অপরাধে জড়িত করার দোষে দায়ী হয়ে গেল। তিতুমীরের অনুগামীরা পলাতক হলো এবং তাদের আসল মামলার সাক্ষী দিতে হাজির হলে! না, কারণ তাহলে তারাই আটক হয়ে পড়বে । এভাবে অবস্থাটা চরমভাবে সফল হয়ে গেল জমিদারের পক্ষে ৷ দারোগা তাদের বিরুদ্ধে গরহাজির রিপোর্ট দিলেন এবং এভাবে জমিদারের বিরুদ্ধে রাহাজানি ও ঘরজ্বালানির মামলাটা সাক্ষ্যের অভাবে ফেঁসে গেল। শেষ পর্যন্ত তিনি উভয়পক্ষকেই কোর্টে সোপর্দ করলেন মারামারি করার অপরাধে ৷ মামলাটিতে যেভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছিল, তাতে মনে হয়, দারোগা অসহায় অবস্থায় পড়েছিলেন. তিতুমীরের অনুগামীরা দরখাস্ত দিয়ে নিবেদন করে যে, ঘটনার পর আঠারো দিন পর্যন্ত কোনও পাল্টা মামলা দায়ের করা হয়নি; তারা দারোগার ঘুষ নেওয়ার অভিযোগ

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।