দ্বিতীয় প্রবন্ধ বারাসতে সৈয়দ আহমদের শিষ্যদের মধ্যে একজন ছিলেন নিসার আলী ওরফে তিতুমীর। তার বাস ছিল চাদপুর গ্রামে । সাধারণ গ্রামীণদের চেয়ে তিনি ছিলেন উচ্চকুলের এবং সন্তান্ত জোতদার মুনশী আমীরের সংগে তার বিবাহসূত্রে আত্মীয়তা ছিল। তিনি ছিলেন একজন খারাপ ও বেপরোয়া স্বভাবের লোক । ১৮১৫ সালে তিনি কলিকাতায় পেশাদার কুস্তিগীর হিসেবে বাস করতেন। পরে তিনি নদীয়ার জমিদারদের লাঠিয়াল নিযুক্ত হন। একটা মারামারিতে জড়িত হয়ে তিনি কারাদণ্ড ভোগ করেন। কারাবাস থেকে খালাস পেয়ে তিনি ঘটনাক্রমে দিল্লীর শাহী বংশের একজনের দৃষ্টিপথে আসেন এবং তার অনুচর হয়ে মক্কায় হজ করতে যান। সেখানে সৈয়দ আহমদের সংগে তার পরিচয় হয়। সৈয়দ আহমদ পূর্বেই ১৮২২ সালে তথায় গমন করেছিলেন । তিনি সৈয়দ আহমদের মুরীদ হন। ১৮২৭ সালে তিনি ভারতে প্রত্যাগমন করেন এবং পূর্বের বাসগ্রামের অনতিদূরে অবস্থিত হায়দারপুরে বসবাস করতে থাকেন। এখানে তিনি ওহাবী মতে সংস্কার প্রচার করতে আর করেন। সৈয়দ আহমদের মতো তিনি নামে দান-খয়রাতের উপযোগিতা অস্বীকার করতেন, নিজের মুরীদদের দাড়ি রাখতে বলতেন এবং তাদের এমন এক বিশেষ ধরনের পোশাক পরতে বলতেন যাতে সহজেই তাদের কাফেরদের থেকে পৃথকভাবে চেনা যায়। তাছাড়া তাদের তিনি নির্দেশ দিতেন নিজেদের মজহাব ছাড়া অন্য লোকদের সংগে মেলামেশা না করতে । কয়েক বছরের মধ্যেই তিনি হয়ে উঠলেন তিন-চারশো ভক্ত অনুগামীদের ধর্মীয় নেতা এবং তীর প্রভাব বিস্তৃত হয়ে পড়লো ইছামতী নদীর পার্শ্ববর্তী নারিকেলবেড়িয়া গ্রামের চার পাশের অঞ্চলে, প্রায় আঠারো-কুঁড়ি মাইল দীর্ঘ ও বারো-চৌদ্দ মাইল প্রশস্ত এলাকা জুড়ে । এই মজহাবের উত্তরোত্তর বুদ্ধি হানাফী কৃষক সম্প্রদায় ও হিন্দু জমিদারকুল অত্যন্ত অসন্তোষ ও উদ্বেগের সংগে লক্ষ্য করছিল। চাষীরা প্রতিবাদ করতো এই নয়া মজহাবের অনুসারীরা তাদের বহু শ্রদ্ধার্থ অনুষ্ঠান ও আচার-নীতি সম্বন্ধে নিতান্তই শ্রদ্ধাহীনতাবে কথা বলার জন্যে । আর প্রাচীনপন্থী জমিদারেরা সহজেই তাদের বিরুদ্ধে চাষীদের অনুযোগ শুনতেন এবং এই নয়া মজহাবের বৃদ্ধি রোধ করতে সর্বশক্তি ব্যয় করতেন; কারণ তারা মোটেই তাদের সম্মান দেখাতো না এবং এমন একটা দৃঢ় এক্যভাব দেখাতো, যার দরুন তারা নিজেদের স্বার্থ ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করতেন। সৈয়দ আহমদের ১৮২৯-৩০ সালের বিরাট বিজয় তার বাংলাদেশের অনুগামীদের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তারা নিজেদের আন্দোলনের সাফল্য সম্বন্ধে আরও প্রত্যয়ী হয়ে উঠলো । অতঃপর তারা নীরবে ও গোপনে কাজ করার এ-পর্যন্ত অনুসৃত অভ্যাসটা ত্যাগ করলো এবং প্রকাশ্যে অন্য ধর্মের উপর অনুদারতা জাহির করতে লাগলো । ১৮৩০ সালের আগষ্ট মাসের বারাসতের জয়েন্ট ম্যাজিস্ট্রেটের গোচরে
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।