ওহাবী আন্দোলন ৩৭ বাঁচবে, তারা অবশ্যই নাজাত বা মুক্তিলাভ করবে । যারা এ বিষয়ে নিরুৎসাহী, তাদের কী শান্তি হবে, তারও উল্লেখ করতে মওলবীরা পশ্চাদপদ হননি । এই শ্রেণীর লোকদের মৃত্যু হবে পাপী হয়েই এবং তারা অবিশ্বাসীদের সঙ্গে সমান শান্তি লাভ করবে । :. উত্তর-পশ্চিম অঞ্চলের বাশিন্দাদের থেকে সবচেয়ে বেশি সংখ্যক মুজাহেদীন ' এসেছিল । দাক্ষিণাত্যের বাশিন্দাদের ধর্মীয় উদ্দীপনা এতোখানি বর্ধিত করা হয়েছিল যে, মেয়েরা পর্যন্ত গহনা বিক্রি করে আন্দোলনের সাহায্যে টাকা দান করেছিল। বাঙালীর প্রথমে পিছনে পড়েছিল; তারা স্বভাবতই ভীরু এবং উত্তর-পশ্চিম ভারতের বাশিন্দাদের চেয়ে অধিককাল স্থায়ী সরকারের অধীনেও ছিল; এজন্যে তাদের মধ্য থেকে কম সংখ্যক মুজাহেদীন এসেছিল। কিন্তু কালক্রমে তাদের বুদ্ধিমত্তার প্রাধান্য সবাইকে ছাড়িয়ে গেল এবং আন্দোলনটার অনেকখানি বাঙালি মুসলমানের উজ্জীবনের রূপ গ্রহণ করেছিল। মোটের উপর আন্দোলনটা সফল হয়েছিল । সব শ্রেণীর মানুষের অভাব পূরণার্থে সেটি কার্যকরী হয়েছিল । মুজাহিদরা শহীদ হওয়ার সুযোগ লাভ করলো, আর শান্তিপ্রিয় লোকরা চাদা আদায় দিয়েই নাজাত বা মুক্তিলাভের পথ খুজে পেলো। মওলবীদের সাম্যনীতি ও ধর্মীয় এক্যের প্রচারণাই ছিল নিঃসন্দেহে আন্দোলনটি সাধারণের জনপ্রিয় হওয়ার একটা প্রধান কারণ । তারা শিক্ষা দিলেন যে, প্রত্যেক মুসলমানই পরস্পরকে দেখবে ভাই-ভাই হিসেবে । পদমর্যাদাসিক্ত ও প্রভাবশালী লোকদের বাহ্যিক অধিক সম্মান দেখানো হচ্ছে মুসলমান ধর্মে বেদাত, কারণ পয়গসম্বরের জীবদ্দশায় এমন কোন রেওয়াজ ছিল না, অতএব এটি বর্জন করা উচিত। প্রত্যেক মুসলমান তার পদমর্যাদায় যাই হোক না, সাধারণ নিয়মের “আস্সালামুআলায়কুম' সন্বোধনেই তাকে সন্তুষ্ট হতে হবে । আর যারা বিধর্মী, তা সে হিন্দুই হোক বা স্বীষ্টানই হোক, তাকে কোনও সম্মান দেখাতে হবে না। সৈয়দ আহমদ কর্তৃক পেশোয়ার জয়ের সংবাদটা দ্রুতগতিতে সারা ভারতে ছড়িয়ে পড়লো । মওলবীরা তার প্রয়োজনীয়তা বেশি করেই বাড়িয়ে দিলেন এবং আন্দোলনটাকে নতুনভাবে জাগিয়ে তুললেন। কিন্তু হঠাৎ যেন আন্দোলনটা নিভে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। উত্তর-পশ্চিম ভারত থেকে ক্রমাগত পলাতকের দল আসতে লাগলো সৈয়দ আহমদের মৃত্যুবার্তা নিয়ে এবং তার অনুগামীদের ছত্রভংগ হওয়ার দুঃসংবাদ নিয়ে ।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।