ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ ওহাবী আন্দোলন ও মেহদী খাটি ও সত্য । তারপর তারা এই বলে শেষ করে___ ইমাম মেহদী এসেছিলেন ও চলে গেছেন, যারা এতে অবিশ্বাস করে তারা কাফের ৷" সুরীরা এ- সব শুনে এমনভাবে ক্ষেপে ওঠে যে, তারা প্রথমে ছোট ছেলেদের লেলিয়ে দেয় খেলাচ্ছলে তাদের উপর টিল ছুঁড়তে, তারপর নিজেরাই তলোয়ার নিয়ে হামলা করে। বিপক্ষ দল অন্য দিকে মনে করে যে, এমন পবিত্র রজনীতে মৃত্যু শাহাদতের মর্যাদা এনে দেবে এবং তারা জীবনকে তুচ্ছ করে আত্মরক্ষার্থে দাড়িয়ে যায়। উপরোক্ত কারণে উভয় সম্প্রদায়ের মধ্যে বিসদৃশ ঘৃণা আজ পর্যন্ত বর্তমান রয়েছে, আর এজন্যে প্রত্যেক বছরেই বহু জীবনপাত হয়ে যায়। এই লেখকও এরকম দু'তিনটি ভীষণ মারামারিতে স্বয়ং উপস্থিত ছিলেন, কিন্তু কোনও ক্ষেত্রেই গায়ের মেহদীদের বিজয়ী হতে দেখেননি । তিনি আরও লক্ষ্য করেছেন যে, এসব মারামারির তদস্ত-রিপোর্টের বর্ণনানুযায়ী মৃতেরা বরাবরই মাটির দিকে মুখ রেখে পড়ে থাকে । সাধারণ লোকেরা যখন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ঘোষণা যে, এটা হচ্ছে তাদের ধর্মে বিশ্বাসহীনতা, তখন তারা প্রতিবাদ করে-_'না, না, তা নয়; আমাদের শহীদরা সিজদায় পড়ে আছে" এই শত্রুতার প্রকৃত কারণ হচ্ছে এই : সুন্নীরা ও শিয়ারা আশা করে যে, মেহদী ভবিষ্যতে উদিত হবেন । অন্যদিকে গায়ের মেহ্‌দীরা মনে করে যে, সৈয়দ মুহম্মদ জিওনপুরী (জয়পুরী?)৩৮ হচ্ছেন ইমাম মেহ্দী; তিনি ইতিমধ্যেই দুনিয়ায় আবির্ভূত হয়েছিলেন ও চলে গেছেন এবং আর উদিত হবেন না। তারা মেহ্‌দীকে পয়গন্ধরের মতোই শ্রদ্ধা করে এবং বলে যে, যারা তাকে অস্বীকার করে, তারা নিঃসন্দেহে দোযখে যাবে । এজন্যেই তাদের বলা হয় গায়ের মেহদী (মেহদী বিহীন), অথচ তারা নিজেদের বলে প্রকৃত মেহ্দীওয়ালে কিংবা দায়েরাওয়ালে । শেষেরটি বলার কারণ হলো এই যে, 'পীর- ই-দস্তগীর*'-এর উপর তাদের কোনও আস্থা নেই। অধিকাংশ গায়ের মেহ্‌দী হচ্ছে পাঠান আদিজাতিদের মধ্যে; কিন্তু সুন্নী শিয়াদের তুলনায় তারা এতোই সংখ্যাল্ল যে, তাদের বলা যায় “গমের আটায় লবণের ছিটার মতো" ।৩৯ ভারতীয় কৃষক সম্প্রদায়কে এই আন্দোলনে যোগদান করতে প্রলুব্ধ করার উদ্দেশ্যে এই অশিক্ষিত লোকদের স্বার্থ, গর্ব ও গৌড়ামিকে উত্তেজিত করার জন্যে সবরকম যুক্তি খাড়া করা হয়েছিল। তাদের বলা হয়েছিল, তারাই হচ্ছে আল্লাহ্‌র নির্দেশিত প্রাচ্যদেশীয় জাতি, যারা সারা পৃথিবী জয় করবে এবং ভবিষ্যতে সৈয়দ আহমদের শাসনাধীনে তারাও শান্তিতে বাস করবে । মুসলমানদের মধ্যে ক্ষমতা আসবে এবং সব রকম পার্থিব বিভেদ লয় প্রাপ্ত হবে। দুর্ভিক্ষ আর হবে না এবং অভাব-অনটনও আর থাকবে না। আসমান থেকে পর্যান্ত পরিমাণে বারিধারা বর্ষিত হবে, দুনিয়া শস্য-শ্যামলা হয়ে উঠবে। তা ছাড়া ভারতে জেহাদের বিষয়ে ভবিষ্যদ্বাণী পরিষ্কারভাবেই করা হয়েছে এবং মুহম্মদ তার ধর্মানুসারীদের ধনপ্রাণ দিয়েই এই জেহাদ সমর্থন করতে নির্দেশ দিয়ে গেছেন। জেহাদে যারা মৃত্যু বরণ করবে, তারা শাহাদতের মর্যাদা লাভ করবে; আর যারা প্রাণে ৩৮ কিংবা হয়তো জৌনপুরী । ৩৯ উপরোক্ত উদ্ধৃতিটুকু নেওয়া হয়েছে ১৮৩২ সালের সংস্করণ থেকে; কেবলমাত্র বানানের (ইংব্রাজীতে-অ) কিছু পরিবর্তন করা হয়েছে।

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।